শতাব্দী পেরিয়ে

পর্ব - ৬

🟢

"নিশ্চয়ই এই কুরআন হিদায়াত করে সেই পথের দিকে যা সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মু’মিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।(সূরা বনী-ইসরাঈল: ৯)"

দিনের পর দিন চলে যাচ্ছে, ডালির এই ঐতিহাসিক জায়গায় ভালো লাগা ও যেন বেড়ে যাচ্ছে। সত্যি বলতে কারনাইন ই হয়তো সে ভালো লাগার কারণ গত কয়েকদিন ধরে।

প্রাসাদে সেদিন অটোমান এর স্থানীয় এক নেতা অনুষ্ঠানের মাঝেই কৌশলে ডালি কে নিয়ে যায় সাথে করে সেবার জন্যে আরও একজন দাসী ও ছিল। তবে মেহমানের আরাম এর জন্য বরাদ্দকৃত ঘরে ঢুকতেই ডালি কে সে জোর করা শুরু করে।

ডালি হতভম্ব হয়ে গেল, এমন অপ্রত্যাশিত কিছু হতে পারে তার ধারণা ও ছিল না।মধ্যবয়স্ক লোকটি নরমস্বরেই রাজি করাতে চায়লো তাকে কিন্তু এতেও যখন কাজ হচ্ছিল না সে বলল"মেয়ে তোমাকে আমার সাথে করেই নিয়ে যাব।এখন থেকে তুমি আমার বাড়িতেই, আমার দাসী হয়ে থাকবে চিরকাল। "

ডালি আর এক মিনিট ও দেরি না করে রাউন্ড ফ্লিপ কিক মারলো সোজা লোকটির বুকে। মাটিতে পড়ে গিয়েও সে হার মানতে চায়লো না, অগত্যা লোকটিকে নাকে মুখে দুটো ঘুষি দিয়েই চিৎ পটাং করলো সে। কেউ বুঝার আগেই এখান থেকে পালাতে হবে, সন্তর্পণে দরজায় গিয়েই চোখ পড়ল কেউ একজন দাঁড়িয়ে আছে হাতের উপর হাত-ভাজ করে। এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন সে এতক্ষণ ডালির ফাইট দেখে বেশ মজা পাচ্ছিল । বুঝতে পারলো বিপদ কাটেনি, আসন্ন বিপদ টাকে ও হয়তো দুটো লাগাতে হবে।মুখে কাপড় প্যাঁচানো লোকটির দিকে এগিয়ে গিয়ে একটি বাটারফ্লাই কিক দিতেই সে সড়ে গেল। আবার ব্যাক ফ্লিপ দিয়ে লাথি দিলো কিন্তু এটাও মিস হয়ে গেল।

এবার মুঠো করে ঘুষি লাগাতে গেলে আটকা পড়লো ডালি এই লোকের হাতে।পেছন থেকে তার কোমরে হাত রেখে কাঁধে মাথা ঠেকিয়ে বলল"তুমি তো ভালোই মারো!"

ডালি আরেকবার কায়দা করে বসে গিয়ে, পেছন থেকে টেনে ফেলে দেওয়ার চেষ্টা করল শত্রুকে কিন্তু তাতেও অসফল হলো।এক পর্যায়ে ধস্তাধস্তির শব্দে সৈন্যরা আসতে শুরু করেছে দেখে,লোকটি বলল "চলো আমার সাথে, এখন না পালালে আটকে পড়বে।"

ডালির হাত ধরে দৌড়াতে লাগলো দুজনেই। খুবই কৌশলে প্রাসাদ থেকে বেড়িয়ে ডালিকে নিয়ে গেল জঙ্গলের দিকটাই। তারপর দুজন থামলো সেখানে,হাঁপাতে হাঁপাতে শেষ।আগুন্তকঃ

শুয়ে পড়লো মাঠে ডালিকেও হেচকা টানে পাশে বসিয়ে বলল"আর ভয় নেই।"

"কে আপনি? "ডালি সন্দিহান চোখে প্রশ্ন করল।"

"যার সামনে তুমি বার বার এসে পড়ো।" কারনাইন মুখের কাপড় সড়িয়ে উত্তর দিলো।

"আপনি ফের এসে পড়েছেন?"ডালি চমকে গিয়ে বলল।

" কেন? অনুষ্ঠানে তো আমি ছিলাম এবং আমাদের কথা ও হয়েছিল। "

ডালি মনে করার চেষ্টা করলো"কই না তো আমি তো আপনাকে দেখিনি? "

কারনাইন নিঃশব্দে হেসে বলল "অর্থাৎ আমি ভালই ছদ্মবেশী।

সূর্য ডোবার আগে পুরো পরিবেশটা গোধূলিময় হয়ে গেছে। ঝিঁঝিঁ পোকারা ডাকতে শুরু করেছে, সাথে টিমটিমে আলো নিয়ে ঘুরতে বের হয়েছে জোনাকিরা ও।

কিছুটা দূরত্বে ডালিও শুয়ে আকাশের পানে চেয়ে রইলো।

বিড়বিড় করে বলল :

তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ কর এবং সেই অঙ্গীকারকেও তোমরা স্মরণ কর, যার দ্বারা তিনি তোমাদেরকে আবদ্ধ করেছিলেন, যখন তোমরা বলেছিলে, ‘শ্রবণ করলাম ও মান্য করলাম।’ আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ অন্তরে যা আছে, সে সম্বন্ধে সবিশেষ অবহিত।(সূরা আলা মায়িদাহ:৭)"

কারনাইন পাশে শোয়া ডালির দিকে চেয়ে আছে। এই মেয়েটা খুব ভাবায় তাকে, মনেই হয়না সে এখানকার কেউ,তার সাথে কারো মিলেনা।ডেলসি রোজের সাথে তো একেবারেই না।

গোধূলি সন্ধ্যা, নেমে আসা রাত, বুনো গন্ধ আর পাশে থাকা এই রমণী সব মিলিয়ে যেন এক অসীম ভালো লাগা ছেয়ে গেল চারপাশে।

ডালি আবার মন খারাপ করে বলল" আমি এখন কোথায় থাকবো?ঐ খারাপ লোকটার জন্য যদি আমাকে শাস্তি দেয়! "

কারনাইন চঞ্চলতা নিয়ে বলল "যাবে আমার সাথে?"

"না একদম না, আমি আপনাকে বিশ্বাস করিনা। যার আসল রূপ কেমন জানি না তার সাথে কীভবে যাই?"

"ঠিক আছে, খারাপ কিছু করলে আমাকেও মেরো।"

ডালি হাসলো "কই আপনার গায়ে তো একটাও লাগেনি। "

"পরেরবার লাগতেও পারে। " কারনাইন উৎসাহ দিয়ে বলল।

"হুম!তবে এমন জায়গায় মারবো, খুব ব্যথা পাবেন আপনি। "

"দেখা যাক।"

"উহু বিনা স্পর্শে আপনাকে হারিয়ে দিব।আমি বুঝে গেছি শারীরিকভাবে পারবো না। "ডালি বলল।

"শোনো। তুমি এখন প্রাসাদে ফিরে যাও নিশ্চিন্তে, কথা দিচ্ছি কেউ তোমায় কিচ্ছু বলবেনা।"

"সত্যি?"

ডালিকে আশ্বস্ত করে বলল "হুম একদম।"

ডালিও কারনাইন এর কথা মতো চুপিচুপি প্রাসাদে ফিরে নিজের শয়নকক্ষে গিয়ে শুয়ে পড়লো নিশ্চিন্তে।

বিজ্ঞাপন
Sotabdi periye, bangla golpo, story part 6

সত্যিই দুদিন কেউ কিছু বলেনি তাকে কিন্তু পরের সকাল হতেই সব দাসীরা কোনো একটা বিষয় নিয়ে বেশ কানাঘুষা করছিল।

ডালিকে দেখলেই তারা কথা থামিয়ে দেয় হঠাৎ একজন বলে উঠলো চোরদের সাথে আমার থাকতে ভয় লাগে, আমিতো মহীম(লিডার তাদের) এর কাছে অভিযোগ করবো।

ডালি এবার সরাসরি জানতে চাইলো "কি নিয়ে কথা বলছ তোমরা?

সিপারা নামের মেয়েটি বলল " তোমার কাছে ঐ সোল জেড পিন টা কীভাবে এসেছে? কার থেকে চুরি করেছ?।

ডালি বুঝতে পারলো না তার চুলের ক্লিপ্টা নিয়ে সবাই এতো কথা কেন বলছে?

একপর্যায়ে সেখানে আরো চার-পাঁচ জন যোগ হয়ে বলল"এই মেয়েটি প্রাসাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেয় না। এমনকি দিনের অর্ধেকটা বেলায় সে প্রাসাদের বাইরে কাটায়।সে নিশ্চয়ই কোনো মন্দ মতলবে এখানে এসেছে।

মহীম তেড়ে আসলো গোলযোগ দেখে "মেয়েরা এখানে কি করছো তোমরা? কাজে ফেরার সময় হয়েছে।

সিপারা বলল" ও একটা চোর। নিশ্চয় রাজকুমারীর কাছ থেকে সোল জেড পিন টা নিয়েছে।

মহীম কথা না বারিয়ে বলল"এই মেয়ে তোমার মাথার পিন টা আমাকে দাও। "

ডালি ঘাড়ত্যাড়া হলেও পিনটা নিয়ে এতো আদিখ্যেতা দেখালো না। সবার সামনেই চুল থেকে সেটা খুলে দিয়ে দিলো।

মহীম হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল "হ্যাঁ এটা আসল, কোথায় পেয়েছো তুমি? "

ডালি নির্দ্বিধায় বলল "উপহার পেয়েছি।"

"অসম্ভব মহীম, আমাদের মতো নিচু শ্রেণীর মেয়েরা কখনো এত মূল্যবান উপহার পেতে পারেনা। এটা নিশ্চয়ই সে ছল করে পেয়েছে।"বাকি সদস্যরা বলল "

ডালির মেজাজ ভীষণ খারাপ হতে লাগলো "আমি তেমন কিছুই করিনি। "

"তাহলে সত্যি করে বলো এটা কে দিয়েছে? "মহীম জিজ্ঞেস করল।

ডালি সত্যটা বলতে গিয়ে আটকে গেল কারণ তার মনে পড়েছে কারনাইন এখানকার কেউ নয়। তাই তার নাম ও নিশ্চয়ই নেওয়া যাবে না।

"কি হলো মেয়ে সত্যি বলো।"

ডালি আসলেই ভেবে পাচ্ছে না কি বলবে সে। কারনাইন এর নাম নিলেও তাদের মনে হয়তো সন্দেহ উঠবে ডালিকে নিয়ে আর তাকেও রাজদ্রোহী ভাববে।

হুট করে পেছন থেকে একটি মেয়ে হাত মুচড়ে ধরে, বসিয়ে দিলো ডালিকে এবং পিঠে আঘাত করলো অপর হাতের কনুই দিয়ে।

ডালি ছুটতে চায়লে আরো দুজন এসে সাথে চেপে ধরল, ব্যথায় দুচোখ ভরে উঠল পানিতে ।

পরিস্থিতি আরো বিগড়ে যাচ্ছিল এমন সময়, একদল সৈন্য ছুটে এসে বলল"আমরা কারো খোঁজ করছি, রাজ্যের ভালো চাইলে সবাই সাহায্য করবে। "

তাদের মধ্যে এক সৈন্য হাতে অংকন করা একটি চিত্র মেলে ধরল, যেখানে ডালির ছবিই বিদ্যমান।

"এই মেয়েটি আমাদের চায়।"

সেবিকারা অবাক হলো। তবে কি তাদের সন্দেহ সত্যি? ডালি কি সত্যিই খারাপ কিছুর সাথে জড়িত? "

মহীম বলে উঠলো "এইতো সেই মেয়ে এখানেই আছে কিন্তু জানতে পারি কেন খোঁজ করছেন? যেহেতু আমি ওদের দেখভাল করি।

ডালি হা হয়ে বসে আছে, তবে কী সেই লোকটাকে আঘাত করার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? নাকি আরও ভয়ানক শাস্তি দিবে! উফফ ঐ কারনাইন এর কারণে আজ এতগুলো কাহিনী হচ্ছে তার সাথে। কাল ভেগে গেলেই হতো।আফসোস হচ্ছে খুব।

ডালিকে সঙ্গে করে নিয়ে গেল তারা। অনেকটা পথ পেরিয়ে যখন একটি বিরাট কক্ষে প্রবেশ করল। ভেতরে বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন লোককে বসে থাকতে দেখলে সে। যেন সেখানে একটা সভা বসেছে। সেই সভা হয়তো তাকে নিয়েই।

সুদর্শন একটি ছেলে রাজকুমারের মত দেখতে এগিয়ে এসে বলল" ডেলসি রোজ?"

" হ্যাঁ "বলবে নাকি" না "বলবে দোটানায় পড়েছে ডালি। আজ তার ভাগ্যে কি আছে জানেনা।

:

:

:

:

অন্যদিকে জিসান এসে বলল" মহামান্য আপনার আদেশ অনুযায়ী ছড়িয়ে দিয়েছি মিস ডেলসি রোজের কথা।"

"খুব ভালো। মহলের পরিবেশ এখন কেমন? "

"ফলাফল এখনো বাকি মহামান্য। "

কারনাইন ঠোঁটের কোণে হেসে বলল"পরবর্তী পরিকল্পনা শুরু করে দাও। আমি জানি এটা সফল হবে।

বিজ্ঞাপন
শতাব্দী পেরিয়ে গল্পটি সূচনা জাফরিন-এর লেখা একটি জনপ্রিয় সায়েন্স ফিকশন গল্প