অচেনা ছায়া তুমি

পর্ব - ৫৯

🟢

ইনায়ার গাওয়া গান আরিশ মুগ্ধ হয়ে শুনছে।তার ইনুর গানের গলা যে এত মধুর আরিশের তা জানা ছিল না।যদি সে এই গানের পরের লাইন পারত তাহলে সেও তালে তাল মিলাতো।ইনায়া গানের এই লাইন গুলো গেয়ে থামল।তার দৃষ্টি এখনো আরিশের দিকে। ‌যেই কথা গুলো সে সরাসরি বলতে পারেনি সেগুলো আজ সে গানের মাধ্যমে আরিশের কাছে পৌঁছে দিল।আর আরিশও বুঝলো এই লাইন গুলো যে ইনায়া তার জন্য গেয়েছে। দুজন দুজনের চোখের মাঝে হারিয়ে গেছে। বারান্দার গ্রিল দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে আসছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ফলস্বরূপ রাতের এই অন্ধকার আকাশ মূহুর্তে মূহুর্তে আলোকিত হয়ে উঠছে।এই প্রাকৃতিক আলোতে আরিশ ইনায়ার মুখ এবং ইনায়া আরিশের মুখ দেখতে পারছে।আরিশ নেশা ময় দৃষ্টিতে তাকিয়ে আছে ইনায়ার দিকে যা দেখে ইনায়া সবাঙ্গ কেঁপে উঠলো। বাতাসে তার চুল গুলো বার বার মুখে চলে আসছে। কিন্তু সে বিন্দুমাত্র পদক্ষেপ নিল না চুল গুলো মুখের সামনে থেকে সরানোর। হঠাৎ বিকট শব্দে বাজ পড়লো। এমন আকস্মিক শব্দে ইনায়া কিছুটা কেঁপে উঠলো।আরিশের ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল।সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইনায়ার দিকে।আর ইনায়া আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। এভাবে পেছতে পেছতে ইনায়ার পিঠ বারান্দার গ্রিলের সাথে লেগে গেল।আর পিছনে যাওয়ার যায়গা নেই।আরিশ তা দেখে বাঁকা হাসলো। তারপর একদম ইনায়ার নিকটে চলে এলো।আরিশের গরম নিঃশ্বাস ইনায়ার মুখের উপর পড়ছে।ইনায়ার শ্বাস ভারি হয়ে উঠল।

আরিশ ইনায়ার কানের কাছে মুখ নিয়ে শান্ত কন্ঠে বলল____

"হাউ রোমান্টিক ওয়েদার।"

ইনায়া চোখ বন্ধ করে ফেলল।আরিশ ইনায়ার মুখের উপর পরে থাকা চুল গুলো ফুঁ দিয়ে উড়াল।ইনায়া দু হাত দিয়ে নিজের জামা খামচে ধরলো।এই যেন এক নতুন অনুভূতি তার জন্য। শরীরের পশম দাঁড়িয়ে গেছে এমন আবহাওয়ায়।আরিশ ইনায়ার মুখ নিজের দু হাতের মাঝে নিয়ে ডিপ ভয়েসে বলল__

"ইন লুক এট মি।"

তার কথার ধরন ছিল আদেশময়।ইনায়া আস্তে আস্তে চোখ খুলে তাকালো।চোখ খুলতেই আরিশ কে তার একদম নিকটে দেখে সে শুকনো ঢোঁক গিলল।আরিশ ইনায়ার দিকে নেশাক্ত দৃষ্টি নিক্ষেপ করে কমল কন্ঠে আকুতি করে বলল___

"আই কান্ট কন্ট্রোল মাই সেল্ফ এনিমর। প্লিজ লেট মি লাভ ইউ। প্লিজ।"

বিজ্ঞাপন

আরিশের এমন আবদার শুনে ইনায়ার দম বন্ধ হয়ে আসার উপক্রম।সে আবার চোখ বন্ধ করে নিল। ঘনঘন নিশ্বাস নিতে লাগলো।আরিশ যেন আরো উম্মাদ হয়ে গেল। নিজেকে আর ধরে রাখতে পারলো না।সে কেন অপেক্ষা করবে? ইনায়া তার বিয়ে করা বউ।তার উপর সম্পূর্ণ অধিকার আছে। আর ইনায়া তো নিরব। নিরবতা তো সম্মতির লক্ষণ।আরিশ আর সময় নষ্ট না করে ইনায়া কে পাজা কোলে তুলে নিল। হঠাৎ এমন হাওয়ায় ইনায়া ভরকে গেল এবং আরিশের গলা জড়িয়ে ধরলো।আরিশ ইনায়া কে কোলে করে নিয়ে রুমে চলে গেল এবং সাবধানতার সাথে বিছানায় শুইয়ে দিল।ইনায়া এখনো চোখ বন্ধ করে আছে।আরিশ ইনায়ার দিকে আদেশের স্বরে বলল___

"ইনু লুক এট মি।"

ইনায়া আস্তে আস্তে চোখ খুলে তাকালো।দেখল আরিশ দাঁড়িয়ে আছে।সে তাকাতেই আরিশ আস্তে আস্তে নিজের পরনের শার্ট খুলতে লাগলো।ইনায়ার গলা শুকিয়ে এল।তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল আরিশের বলিষ্ঠ দেহ।আরিশ ঝাঁপ দিল খাটে।

ঠাসসসসসসসস,,,,

বেস খাট ভেঙে গেল।আরিশ এবং ইনায়া পড়ে গেল ভাঙা খাট নিয়ে। ইনায়ার চোখ বড় বড় হয়ে গেছে।সে বুঝতে পারলো না কি থেকে কি হয়ে গেল।আর আরিশের চোখে মুখে স্পষ্ট বিরক্তর চাপ।

সে দাঁতে দাঁত চেপে বলল___

"আমার লন্ডনের খাটই মজবুত। দশ জন মিলে লাফালাফি করলেও খাট ভাঙবে না। কিছু করলাম না ধরলাম না ছুলাম না আর খাট ভেঙে গেল।ছেঃ ছেঃ।"

বিজ্ঞাপন
অচেনা ছায়া তুমি গল্পটি নাজনীন নেছা নাবিলা-এর লেখা একটি জনপ্রিয় পারিবারিক ও রোমান্টিক উপন্যাস