Mr and Mrs Twins

পর্ব - ১০

🟢

সানিয়া এবার দোয়েলের দিকে খেয়াল করলো...

"এটা কে নিবিড়? আর তুমি এই মেয়েটার হাত ধরেছো কেন?"

দোয়েল কি বলবে বুঝতে পারছে না,,,সানিয়া দোয়েলের দিকে তাকিয়ে বললো...

"এই মেয়ে,,, ছাড়ো নিবিড়ের হাত,,,যখনই একটা সুন্দর, বড়লোক ছেলে দেখলো,,একদম পেছনে লেগে গেলো,,,,ছাড়ো বলছি নিবিড়ের হাত।"

নিবিড়ের মাথা গরম হয়ে গেছে।কর্কশ কন্ঠে সানিয়াকে কে কিছু বলতে যাবে তখনই কোথা থেকে চড়ুই এসে কোমরে হাত দিয়ে বললো....

"এই যে আপু ঠিক করে কথা বলুন আমার বোনের সাথে। আর আমার বোন যার ইচ্ছে হাত ধরবে,,আর নিবিড় ভাইয়ের হাত ধরেছে তো?বেশ করেছে ধরেছে।আপনার কি হ্যা?"

সানিয়ার পাশে তার এক বছরের ছোট বোন মুনিয়া এসে দাড়ালো। সে বললো....

"এই মেয়ে,,,কে তুমি?তুমি জানো,,কাকে কি বলছো তুমি?চেনো আমাদের?আমরা নিবিড়দের কাজিন হই,,,ওমা আপু,,,এতো দেখি নিবিড়দের মতোই টুইনস,,,"

সানিয়া বললো...

"হুম,,তা তো দেখতেই পাচ্ছি। তা দু বোন মিলে এখানে কি মতলবে?আর নিবিড় এরা কারা??তোমাদের সাথে কি করছে এরা??কেমন যেন ব্যগডেটেড।"

নিবিড় বলে উঠলো....

"স্যাট আপ সানিয়া,,,,ওদের নিয়ে একটাও সিঙ্গেল ওয়ার্ড নয়।খারাপ হয়ে যাবে কিন্তু। "

চড়ুই সানিয়া,মুনিয়ার সামনে একটু এগিয়ে গিয়ে চোখ ছোট ছোট করে বললো....

"আচ্ছা আপু,,,আপনারা এখানে কি ঝগড়া করতেই এসেছেন,,,নাকি শপিংয়ে?"

এই কথা শুনে সানিয়া হঠাৎ করেই চড়ুইয়ের গালে কষে একটা থাপ্পড় দিলো।এমন হবে তা কেউই ধারনা করতে পারে নি।চড়ুই টাল সামলাতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়লো।খুব জোরেই লেগেছে তার।ব্যাথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়লে।দোয়েল "বোন" বলে চেচিয়ে গিয়ে চড়ুইকে ধরলো।নিবিড়ও গিয়ে চড়ুইকে বসালো,,,,তখনই আহিশ এসে বললো..

"ছোট পাখি?ঠিক আছিস তুই?দেখি?"

চড়ুই গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে কাদছে।নরম মনের মানুষরা বুঝি এমনই হয়,,,একটুতেই বুকে তীব্র ব্যথা অনুভব করে,,,আড় চোখে আসেপাশে তাকিয়ে দেখলো চড়ুই,,অনেকেই তার দিকে কেমন করে তাকিয়ে আছে,,,,সাবিহারা অন্য স্টলে গেছে বলে তাদের এই বিষয়ে কোনো ধারনা নেই,,,আবিরও নেই এখানে,,।আহিশ ঘুরে সানিয়াকে কিছু বলতে যাবে তখনি চোখ পরলো জিসানের দিকে,,,সে তেমন কিছুই না,,,তবে তার পাশে বিপাসাাও আছে,,,দুজনকে দেখেই বোঝা যাচ্ছে মাত্রই এসেছে।আহিশ কিছু একটা ভেবে চোখ বন্ধ করে রাগটা একটুকন্ট্রোল করলো।এরপর চড়ুইকে টেনে তুলে দাড় করিয়ে একহাতে আগলে ধরলো।দোয়েলও চড়ুইয়ের চোখ মুছে দিলো হাত দিয়ে। আহিশ দাত চেপে বললো....

"পরে দেখে নেবো সব কটাকে।"

বলেই চড়ুইকে নিয়ে অন্য পাশে যেতে নিলো।নিবিড় কিছু বলতে গেলেই আহিশ বললো....

'"আমার পাখিদের সামলাতে না পাড়লে দায়িত্ব নিও না নিবিড় ভাই।ওদের আগলে রাখতে সবাই পারে না ভাই"

বলেই অন্য হাত দিয়ে দোয়েলকে ধরে চলে গেলো।নিবিড় একবার রক্ত চক্ষু নিয়ে সানিয়া মুনিয়ার দিকে তাকালো। তারপর হনহন করে দোয়েলদের কাছে চলে গেলো।জিসান এগিয়ে এসে বললো....

"কি করেছিস তোরা?সত্যি করে বল?"

সানিয়া বললো....

"জিসান,,,আমরা সত্যি কিছু করিনি।আচ্ছা ঐ মেয়েগুলো কারা?"

"ওরা আহিশের ফ্রেন্ড, আমার বিয়েতে গেস্ট হিসেবে এসেছে।,,,শোন তোদের আমি বলে দিচ্ছি,,ওদের সাথে একদম কিছু করবি না,,ভালো হবে না এর ফল।"

বলেই বিপাসাকে নিয়ে চলে গেলো।,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

"চড়ুই পাখি কোথায়?উত্তর দে আমায়"

আবিরের ধমকে কেপে উঠে নিবিড়,আহিশ,জিসান।দোয়েল চিন্তিত মুখে বারবার চড়ুইয়ের ফোনে ডায়াল করছে।কল ঢুকছে কিন্তু রিসিভ করছে না।সত্যি বলতে তারা কেউই জানে না চড়ুই কোথায়।তখন তাকে নিয়ে অন্যপাশে এসে বসলো সবাই।মুখ গোমড়া করে বসে ছিলো,, চোখ দুটোও লাল হয়ে ছিলো।কিছুক্ষণ পরে নিবিড়ের জোড়াজুড়িতে একটু অন্য দিকে মনোযোগ দিতেই চড়ুই হাওয়া হয়ে গেলো।,,,এর পর থেকেই আবিরের মাথায় আগুন ধরে আছে।তখনকার বিষয়ে কেউই কিছু জানায় নি আবিরকে।নিবিড় বলতে চেয়েছিলো বলতে। তবে দোয়েল সবাইকে না করে দিয়েছে।সে চায় না এটা নিয়ে তাদের পরিবারে কোনো সমস্যা হোক।,,,নিবিড় বললো....

"পুরোটা মল খুজে ফেলেছি ভাই,কিন্তু ছোট পাখি কোথাও নেই।"

জিসান বললো...

"তখন কিছু একটা....."

শেষ করতে পারলো না সে।তার আগেই দোয়েল বলে উঠলো....

"ভাইয়া,,এখন এত কিছু বলার সময় নেই।আমার বোনকে খুজতে হবে।"

আবির হাত দিয়ে নিজের চুল খামছে ধরলো।তারপর হাত দুটো চুল থেকে মুখে চেপে ধরলো। কিছুক্ষণ পর মুখ থেকে হাত নামিয়ে বললো...

"তোরা সবাই এই দিকটা সামলা।কাউকে এখন কিছু বলার দরকার নেই।,,, বড় পাখি,,টেনশন করো না।আমি দেখছি,,,, "

বলেই গাড়ি নিয়ে মল থেকে বেরিয়ে গেলো।,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,প্রায় পনেরো মিনিট যাবত হায়ার ম্যাথ কোচিং সেন্টারে বসে আছে চড়ুই।তখন কাউকে কিছু না বলেই চলে এসেছে সে।ভালো লাগছিলো না সেখানে।,,,,বার বার সানিয়া নামের মেয়েটির করা কাজটি মনে পড়ছে।নেহাৎ মেয়েটিও জিসান ভাইয়ের কাজিন। কোনো রকম ঝামেলা হোক তা চড়ুই চায় না।যতই হোক, সেও তো ঐ বাড়ির অতিথি মাত্র। নাহলে আজ ঐ সানিয়া,ফানিয়াকে বুঝিয়ে দিতো চড়ুই কি জিনিস।,,,,,,,এসবই হাবি জাবি ভাবছে চড়ুই,, আর হাতে থাকা কলমটি নাড়ছে।খাতা পত্র কিছুই নেই,,থাকবে কি করল,,সে তো সোজা মল থেকে এখানে এসেছে।কোচিং করার উদ্দেশ্যে নয়।একটু মন হালকা করার জন্য। ভাবনার ছেদ ঘটলো সামনে লেকচার দিতে থাকা স্যারের কথায়।তিনি দরজার দিকে তাকিয়ে গদগদ হয়ে বললো.....

"আরে,,স্যার,,,আপনি এখানে??"

বাইরে থাকা লোকটি বললো...

"ভেতরে আসতে পারি?"

"কেন নয় স্যার,,,অবশ্যই।আসুন আসুন। "

প্রবেশ করলো লোকটি।চড়ুইয়ের চারপাশের মেয়ে গুলো অলরেডি কানা ঘুসা শুরু করে দিয়েছে।

"আরে,এটা কলেজে আসা ঐ ছেলেদের মধ্যে না?"

"ও মাই গড,,,আমার ক্রাশ আবার এসেছে,,তাও কোচিং সেন্টারে,,,"

"ঐ দিন দুজন ছিলো,,আজ আরেকটা কই"

"এই দেখ দেখ,,,কি হট ছেলেটি,,,,ব্লু শার্টে আরো বেশি হট লাগছে "

"আরে,,ওর বডি দেখ,,একদম আগুন লুক"

এই ধরনের হাংকি পাংকি কথায় আগ্রহ নিয়ে চোখ তুলে তাকালো সেই ফেইমাস লোকটির দিকে।,,,,,,একি!এতো ব্যবসার থলে।এখানে কি করছে,,,এনার তো মলে থাকার কথা।,,,,,,

আবির পুরো হলরুম জুড়ে চোখ বুলিয়ে নিলো।তারপর চোখ স্থির করলো মাঝামাঝি একটা বেঞ্চে বসে থাকা চড়ুইয়ের দিকে।,,,,একবার ক্লাসে থাকা স্যারের দিকে তাকিয়ে সামনের দিকে ইশারা করে বললো....

"May I?"

স্যার দ্রুত গতিতে বলল....

"অবশ্যই স্যার।"

একপা একপা করে এগিয়ে এলো আবির।থামলো চড়ুইয়ের সামনে।চড়ুই ড্যাবড্যাব করে তাকিয়ে আছে আবিরের মুখের দিকে।কি করতে চাইছে এই ব্যবসার থলেটা??.......

"Stand up..."

ভারী কন্ঠ ভেসে এলল আবিরের। বসা থেকে উঠে দাড়ালো চড়ুই।প্রায় ১৫ একে অপরের দিকে তাকিয়ে ছিলো।তারপর হঠাৎ করেই আবিরের শক্ত পোক্ত ডান হাতটা এসে পড়লো চড়ুইয়ের বাম গালে।থুবড়ে বসে পড়লো চড়ুই।এটা কি হলো....উনি আমায় মারলো?""""ক্লাসের সবাই হতভম্ব,, এমনকি স্যারও।কিন্তু আবিরের সামনে কিছু বলার সাহস নেই।কারন তিনি এই টুইনস ব্রাদার্সদের হারে হারে চেনেন।,,,,গালে হাত দিয়ে ছলছল চোখে তাকালো আবিরের দিকে।আবির আঙুল উচিয়ে বললো.....

"নেক্সট টাইম এসব পাগলামি করার আগে এই থাপ্পড়টার কথা মাথায় রাখবে।"

মি. এন্ড মিস. টুইন্স পর্ব ১০ গল্পের ছবি