"ওহে প্রেমিক যুগল,,, আপনাদের স্বপ্নপুরীর চন্দ্রবিলাস শেষ হলে এবার উঠুন,,,ও হ্যালো??"
আহিশের চিল্লানিতে পিটপিট করে চোখ খুললো চড়ুই,,,,দেখলো সামনে আহিশ, আর হৃদ দাড়িয়ে মিটিমিটি হাসছে।,,,,নিজের অবস্থানের কথা চিন্তা করতেই খেয়াল হলো এখনো সেই ছাদের দোলনাতেই বসে সে।দোলনায় হেলান দিয়েই ঘুমিয়ে গেছে ভোর রাতে।আবিরের কথা মাথায় আসতেই নিচে তাকালো সে।,,,নাহ৷ আবির উঠেনি এখনো।চড়ুইয়ের কোমর জড়িয়ে পেটে মুখ গুজে ঘুমিয়ে আছে।,,,,, ইশশ সারারাত ঘুমাতেই পারেনি চড়ুইয়ের বকবকানিতে,,,,
"উঠেছে মহারানি,,,যেতে হবে তো..."
"হুশশশ"
চড়ুইয়ের সতর্ক বানীতে থেমে গেলো আহিশ।,,,চড়ুই ফিসফিস করে বললো...
"আস্তে কথা বল,,,,উনি ঘুমাচ্ছে তো?"
হৃদ ঠেস দিয়ে বললো...
"বাব্বাহ,,,,উনি ঘুমাচ্ছে তো,,,আহাহ কি ভালুপাসা,,,"
চড়ুই কিছু বলতে যাবে তার আগেই নিচ থেকে আবির আগের মতো থেকেই বলে উঠলো,,,,
"আমি সব শুনছি শালি সাহেবা,,,"
তিন জনেই তাকালো তার দিকে।এদিকে চড়ুইয়ের দম আটকে আসার পালা।কথা বলার সময় আবিরের ঠোট বারবার তার পেট ছুয়ে দিচ্ছে।আহিশ আর হৃদ থাকায় কিছু বলতেও পারছে না সে।,,,,, হৃদ অবাক হয়ে বললো...
"ভাইয়া তুমি জেগে?"
"হুম"
চড়ুই এবার আবিরকে ঠেলে বললো...
"জ্ জেগে থাকলে উঠুন।"
আবির তার কথার উত্তর না দিয়ে বললো...
"আহিশ,, তোরা যা,,,আমরা আসছি।"
আহিশ মানলো,,,,হৃদের হাত ধরে বললো..
"চলো বউ,,,এবার আরেক টুইন্স কাপেল কে জাগাই,,,"
সাথে সাথেই আবির মুখ তুলে বললো..
"একদম না,,,,ওদের সময় হলে ওরা নিজেরাই আসবে।"
আহিশ বেক্কলের মতো চেয়ে রইলো।হৃদ এবার বিরক্ত হয়ে আহিশকে টেনে বললো...
"চলুন তোহ,,,,"
চলে গেলো দুজন।,,,আবির তাকালো চড়ুইয়ের দিকে,,,,চড়ুই তার দিকে রেগে তাকিয়ে,,,তবুও আবির মুচকি হেসে বললো..
",গুড মর্নিং পাতিহাস,,"
"আবার আপনি?"
"ভালো লাগে তো?"
আপনি জেগে,,,তাও কেন ওভাবে শুয়ে ছিলেন?"
"কিভাবে?"
"কিভাবে মানে?,, আমার পেটে...."
আবির মুচকি হাসলো।
"তোমার শরীরের ঘ্রাণটা না?যাস্ট ওয়াও,,,"
চড়ুই বোকার মতো নাক কুচকে বললো...
"এ্যা!!"
"হুম,,,সত্যিই,,,কি মাখো গো শরীরে?এলকোহল?"
"কিহ?"
"হুম,,,কোন ব্র্যান্ডের গো?"
"ছিহ,,,কি সব বলছেন।আমি কেন শরীরে এলকোহল মাখতে যাবো?"
"মাখোনা?,,,তাহলে তোমার শরীরে এমন নেশা নেশা ঘ্রাণ কেন??"
"যত্তসব ফালতু কথা,,,,আপনি দিন কে দিন একটা লুচু হয়ে যাচ্ছেন।,,,আগে তো এমন ছিলেন না?"
"আগে তো বউ ও ছিলো না,,,"
চড়ুই বিরক্ত হলো,,
"ধুর,,,চলুন তো নিচে।সবাই ওয়েট করছে।"
আবির আর জ্বালালো না চড়ুইকে।উঠে তাকে নিয়ে এগিয়ে গেলো ফ্রেশ হতে।,,,,এরপর সবাই মিলে সকালের নাস্তা করে বেরিয়ে পড়লো নিজেদের গন্তব্যে।বিদায় জানালো স্বপ্নের মতো সুন্দর স্বপ্নপুরীকে।
,,,--------'''''-------'''''-------''''''--------''''''-------'''''-----,
দেখতে দেখতে কেটে গেলো ৯ টি মাস।,,,,কিছুদিন আগেই পাখিরা আর আহিশদের এইস এস সি এক্সাম শেষ হলো।,,বয়ে চলেছে সময়,, সাথে নিবিড় দোয়েলের মাখো মাখো প্রেম,,আর আবির চড়ুইয়ের দুষ্টু মিষ্টি খেলা।,,,
চৌধুরী বাড়িতে আজ ৩ দিন ধরে রমরমে ভাব।সকলেই ব্যাস্ত নানা কাজে।,,,,,,
কাঙ্খিত সময়ে সিড়ি বেয়ে নেমে এলো পাখিরা।পড়নে লাল খয়েরি কাজ করা লেহেঙ্গা।মাথায় বধুদের ওড়না।তবে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে।কারন কে দোয়েল আর কে চড়ুই তা কোনো ভাবেই চেনা যাচ্ছে নাহ।কারন চুল খোপা করার কারনে বাকা চুল আর সোজা চুল চেনার উপায় নেই।তার থেকেও বেশি অবাক করার বিষয় হলো দুজনই ধীরে ধীরে ফুলে থাকা পেটে হাত দিয়ে নামছে।,,,,
নিচে দাড়িয়ে থাকা আবির নিবিড় পুরাই থ।,,,নিবিড় একটু ঝুকে আবিরকে বললো....
"তোর বউ আবার প্রেগনেন্ট হলো কবে ভাই?".
আবির আগের মতো অবাক হয়েই বললো...
" এখনো কিছু করিইনি,,,আর তিনি ৬ মাসের প্রেগনেন্ট।তাও হঠাৎ করে এক দিনেই।"
নিবিড় মুখ টিপে হেসে বললো...
"আমি না হয় স্বপ্নপুরীরে ছক্কা মেরেছিলাম।তার ফল হিসেবে নয় মাস পড়ে ছয় মাসের প্রেগনেন্ট বউ পেলাম।,,,তুই কি এক রাতেই বউকে ৬ মাসের প্রেগনেন্ট বানিয়ে দিলি?কি পাওয়ার রে ভাই তোর?"
আবির চোখ পাকিয়ে বললো...
"থামবি তুই,?"
নিবিড় থামলো।,,,,আহিশ এসে দাড়ালো তাদের পাশে,,,,
"কি ব্রোস,,,,,তোমরাই কি শুধু দিধায় ফেলতে পারো?এখন এদের চাল কেমন লাগলো?"
নিবিড় অসহায় মুখ করে তাকিয়ে রইলো,,,,আবির বাকা হেসে বললো..
"ঠিক খুজে নিবো নিজের বউকে।"
এতক্ষণে পাখিরাও ধীরে সুস্থে নেমে এলো নিচে।,,,,হ্যা,,,,দোয়েল ৬ মাসের প্রেগনেন্ট।নিবিড়ের ভালোবাসার ফল বেড়ে উঠছে তার মাঝে।,,,উপস সরি,,,ফলেরা হবে।কারন টুইস্ট ব্যাপারটা হলো,,,,৫ দিন আগেই আলট্রাসনোগ্রাফি দ্বারা নিশ্চিত হওয়া গেছে যে,,,মা বাবার মতো বেবিরাও টুইন্স,,,, তাও টুইন্স ছেলে।এই বিষয়টা যেন সারা পরিবারে আরো খুশি এনে দিলো।,,, তবে হালকা চিন্তিত নিবিড়।তাও শুধু তার এটম বোমকে নিয়ে।,,,,,
পাখিরা তাকালো টুইন্স ব্রাদার্সের দিকে।তারপর একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলো।,,,,পেছন থেকে জেসি বলে উঠলো...
"কি টুইন্স ব্রাদার্স,,,,সানগ্লাস পরে নিজেদের চোখ লুকাচ্ছো?কি ভেবেছো?পাখিদের কনফিউসড করবে?এখন কেমন লাগছে নিজেরা কনফিউসড হয়ে?"
এদিকে ছেলে মেয়েদের এমন কান্ড দেখে বাড়ির বড়রা হাসতে হাসতে গড়াগরি খাওয়ার অবস্থা।,,,বিপাসা, হৃদ তদারকি করে বললো...
"নাও নাও,,,এবার যার যার বউ আর বরকে খুজে নাও।,,,,,,"
আবির নিবিড় আর দোয়েল চড়ুই দাড়ালো সামনা সামনি।,,,,কেউই নিজের জীবন সঙ্গিকে চিনে উঠতে পারছে না।,,,,,সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে।কি হয় কি হয় ভাব।,,,সবাই এগিয়ে গিয়ে টুইন্স ব্রাদার্সের একজনকে ইশারা করে বললো...
"নে,,, এবার তুই তোর বউকে খুজে নে আগে।,,,"
নিবিড় পড়লো মহা ফ্যাসাদে।তাকেই প্রথমে করতে হবে?,,,,,অনেকক্ষন চিন্তা ভাবনার পর নিজের সামনে বরাবর আঙ্গুল তুলে বললো..
"সি ইজ মাই ওয়াইফ।,,,"
সবাই এবার তাকালো সামনে থাকা পাখির দিকে।,,,তাকেও বলতে বলা হলো,,,,সে আঙ্গুল তুললো আবিরের দিকে।,,,,
ব্যাস জমে গেলো খেল,,,,এর পর পাশে থাকা পাখিকে বলতে বললে সেও আবিরের দিকে আঙ্গুল তাক করলো।অতপর আবিরও অনেক চিন্তা ভাবনার পর নিবিড়ের দাবি করা পাখিকেই সিলেক্ট করলো।,,,,এবার ফলাফলের পালা,,,,চোখ থেকে চশমা খুলে ফেললো আবির আর নিবিড়,,,,চড়ুইও আস্তে করে নিজের পেটে বেধে রাখা এক্সট্রা জিনিস টা খুলে ফেললো।,,,,,ব্যাস,,,,সবাই অবাক।,,,,,আবির আর নিবিড় চড়ুইকে নিজের বউ বলে দাবি করলো।এদিকে চড়ুই আর দোয়েল আবিরকে নিজের বর বলে দাবি করেছিলো,,,,ইশশশ,, কি একটা অবস্থা।সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে।,,,,এইরকম টুইস্ট জীবনেও কেউ দেখেনি।,,,,
নানারকম মজা খুনশুটির পর আবারো পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আবির- চড়ুই,নিবিড় -দোয়েল।,,,,,এবার আর কোনো বিরক্ত বা রাগারাগি,কনফিউশন নিয়ে নয়,,,,,এক বুক ভালোবাসার স্নিগ্ধ অনুভুতি নিয়ে তিন বার কবুল করলো দুই জোড়া।,,,,,
--------
ফুলশয্যার খাট সাজানো হলেও সেদিকে তেমন মন নেই নিবিড়ের।,,,আজ কাল একটু বেশিই চিন্তিত থাকে।,,,দোয়েল বিরক্ত হলো,,,
"আজ কাল এমন করে থাকেন কেন আপনি?,, আমায় কি আর ভালো লাগে না??"
নিবিড়ের স্তম্ভীত ফিরলো,,,দোয়েলের মাথাটা নিজের বুকে চেপে ধরলো..
"ভয় হয় খুব,,,বুঝলে বউ?"
"কেন?"
"তোমায় নিয়ে,,,,মনে হচ্ছে আমি তোমার এতোটা কাছে না গেলেই হতো৷ তাহলেই হয়তো এতো কম বয়সে তোমায় এতো কিছু ফেইস করতে হতো নাহ,,,,"
"এমন টা কেন বলছেন?,,বাবুরা তো আমাদের ভালোবাসার চিহ্ন।তাহলে??"
"সেটাই তো আমার টেনশনের বিষয় দোয়েল।,,,,আবারও টুইন্স,,,আমি,,,, আমি শুনেছি,,,আমাদের জন্মের সময় আম্মুর অবস্থা খুব খারাপ ছিলো।,,,"
দোয়েল আনমনা হলো..
"আর আমাদের আম্মু??,,,সে তো আমাদের জন্ম দিতে গিয়েই চলে গেলো,, "
নিবিড় শক্ত করে জড়িয়ে ধরলো দোয়েলকে,,,,
",,,আমি তোমায় হারাতে পারবো না বউ,,,,আমি সত্যিই মরে যাবো,,,পারবো না তোমায় ছাড়া থাকতে।"
দোয়েলও নিবিড়কে আলতো হাতে জড়িয়ে ধরলো,,,,,
"সব সময় এমন কপাল হয় না সবার,,,,আমাদের নিয়তি যেমব লিখে রাখা,,,তেমনই হবে।,,,আল্লাহ যদি চায় আমি এবং আমাদের বাবুরা সুস্থ ভাবে পৃথিবীর আলো দেখবে,,তাহলে তাই হবে।,,আর এতোটা সময় পার হলো।আল্লাহ রহমতে আমি তো এখনো সুস্থ আছি বলুন??,,দেখবেন,,সব ঠিক হবে।শুধু সবার দোয়া প্রয়োজন।,, "
নিবিড় একটু শান্ত হলো,,,,আগলো নিলো দোয়েলকে নিজের বুকে।..
"ভালোবাসি এটম,,,,খুব ভালোবাসি তোমায়৷ "
"আমিও ভালোবাসি,,,আমার বাবুদের আব্বুকে,,,"
**------**
"আজও কি আমরা আগের মতো থাকবো?"
চড়ুইয়ের কথায় তার দিকে ফিরলো আবির।
'"সত্যিই তুমি চাও?"
চড়ুই তাকালো আবিরের দিকে,,
"সন্দেহ আছে?"
আবির হাসলো,,,আপন মনে দুষ্টু হেসে গেয়ে উঠলো....
"যদি তুমি ভালোবাসো৷ ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনো খানে রবে না.."
চড়ুই এবার লজ্জায় রাঙা হলো,,,,
"ধ্যাৎ''
আবির একটু সিরিয়াস হলো,,৷ কন্ঠে কোমলতা এনে বললো...
"আজ আমি মন থেকে সম্পুর্ণ শিওর চড়াই,,,,আজ কোনো বার্থ কানেকশন নয়,, মন থেকেই ফিল করছি তোমায় প্রয়োজন আমার।,,,,আমি কি তোমার সম্মতি পেতে পারি??"
চড়ুই লজ্জায় আবিরের বুকে মাথা ঠেকলো,,,
"আমার কিন্তু মেয়ে বেবি চাই,,,তাও টুইন্স।"
আবির হাসলো,,,জিঞ্জেস করলো...
"কেন?"
"বোনের ছেলেদের সাথে আমার মেয়েদের বিয়ে দেবো।''
আবির এবার ফিক করে হেসে দিলো,,,,
" তাহলে তো আমায় একটু বেশিই আদর দিতে হবে তোমায়,,, সইতে পারবে তো?"
"ইশশশ"
আবির জড়িয়ে ধরলো চড়ুইকে।,,,,
একটু পরেই আবির আর নিবিড়ের ফোনে একসাথে টুং করে নোটিফিকেশন এলো,,৷ দুজনেই একসাথে ফোন চেক করলো,,,,হেসেও দিলো একসাথেই।কারন টা হলো আহিশের পোস্ট।,,,,আজকের বিয়ের পর তোলা পুরো ফ্যামিলি ফোটো।মাঝে পদ্মের ন্যয় ফুটে আছে দুই জোড়া টুইন্স।,,,,,,ছবিটার উপরে ছোট্ট করে ক্যাপশন দেওয়া....
"Chowdhury family with....
#Mr_and_Mrs_twins "