Mr and Mrs Twins

পর্ব - ৩৫

🟢

কলেজে পৌছেছে অনেকক্ষণ। ক্লাসও সব গুলো কমপ্লিট করেছে সবাই মিলে,,,,ক্লাসটেস্ট দিয়ে আরো ৪ টা ক্লাস করে সবাই একসাথে বেরিয়ে এলো,,,কলেজ গেইটের বাইরে আসতেই দেখলো নিবিড় গাড়ির সাথে হেলান দিয়ে দাড়িয়ে দুটো ছেলের সাথে কি সব বলছে।,,,পাখিদের দিকে চোখ যেতেই ছেলেগুলোকে চলে যেতে বললো,,,তারাও চলে গেলো।,,,সবাই গাড়ির কাছে এলো,,,

"আবির ভাই আসেনি?"

আহিশের কথায় নিবিড় বললো..

"নাহ,,একটা কাজে গেছে,,,, চল তোরা।,,"

চড়ুই বললো..

"আসেই নি নিতে?"

চড়ুইয়ের পেঁচা মার্কা মুখ দেখে পাশ থেকে কেয়া আলতো ধাক্কা মেরে বললো..

"কি ব্যপার,,,জিজুকে মিস করছিস বুঝি?"

চড়ুই ঝাড়ি মেরে বললো..

"থাম তো কসমেটিক,,, বিয়ে করলে বুঝবি,,,,উপহ বাবাহ,,,প্রথম রাতেই কি ভয়টাই না দেখিয়েছে।খারুশ একটা।"

রাবতি বললো..

"তাই নাকি?বললি যে তোদের মধ্যে কিছুই হয় নি?"

সুহাস বললো..

"ঐ রাবু,,,,তোদের লজ্জা করছে না?আমি এবং নিবিড় ভাই,,দুজনই তোদের বড়।আমাদের সামনে এসব বলছিস?"

কেয়া নিবিড়ের দিকে তাকিয়ে বললো..

"নিবিড় ভাই?সে নিজেই তো কালপ্রিট,,,আর তুই?,,,,কোন ক্ষেতের মুলা রে তুই?,,,"

সুহাস রেগে বললো..

"তবে রে কসমেটিকস,,, "

নিবিড় বললো..

"আমি কালপ্রিট মানে?,,আমি আবার কি করলাম?"

রাবতি বললো..

"উমমম,,,ভদ্রলোক সাজা হচ্ছে? বড়পাখি কিন্তু সব বলেছে আমাদের।,, "

নিবিড় এবার বিষম খেলো,,,,এদিক ওদিক তাকিয়ে বললো..

"ল্ লেইট হচ্ছে,,, এখন যাওয়া যাক?"

সুহাস বললো..

"আপনারা যান নিবিড় ভাই।,,,আমি রাবু আর কসমেটিকসকে ড্রপ করে দিবো ওদের বাড়ি।,,,"

"ওকেয়,,"

সবাই সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠলো,,,,দোয়েল পেছনে বসতে গেলেই চড়ুই বাধা দিয়ে বললো..

"তুই সামনে যা,, আহিশসা পেছনে বসবে।"

"কিন্তু... "

"যাতোহ "

বলেই দোয়েলকে ঠেলে সামনে বসিয়ে দিলো চড়ুই,,,তারপর নিজেও পেছনে উঠে বসলো৷ , নিবিড় মিররে তাকিয়ে বললো..

"থ্যাংকস ছোট পাখি,,, "

চড়ুই মুচকি হাসলো...

"ইটস মাই প্লেজার,,,,আফটার অল দেবরকে তো এটুকু প্রাইভেসি দিতেই হয়,,তাই না?"

নিবিড় গাড়ি স্টার্ট দিতে দিতে বললো..

"আমি দেবর?বাহ"

চড়ুই বললো..

",তা নয় তো কি?ঐ ব্যবসার থলের থেকে আপনি ৪৩ সেকেন্ডের ছোট,,,তাই আমি আপনার ভাবি,,আর বোনের বড় জা।"

বলেই কিটকিটিয়ে হাসলো চড়ুই।,,,নিবিড়ও হেসে বললো...

"তুমি কিন্তু বেশ পাজি আছো ছোট পাখি। "

()()()()()()()

গাড়ি চলছে নিজ গতিতে,,,পেছনে বসে আহিশ ফোনে গেইমস খেলছে।চড়ুইও ব্যস্ত কারোর সাথে চ্যাটিং করতে।,,,,এদিকে দোয়েল মাথাটা সীটে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে।,,নিবিড় দেখছে দোয়েলকে বারবার।শেষমেশ না পেরে জিজ্ঞেস করেই ফেললো...

"Are you okey mis atom?"

দোয়েল চোখ খুললো,,,চোখে মুখে ক্লান্তির ছাপ,,,একটু কাতর কন্ঠে বললো..

"ঠিক আছি,,,ঐ একটু মাথা ব্যথা করছে যাস্ট,, "

পেছন থেকে আহিশ বলে উঠলো..

"হয়তো এতোক্ষণ ক্লাস করার কারনে হচ্ছে। ক্রোডেট প্লেইস বলে কথা,,,"

নিবিড়ও ড্রাইভ করতে করতে বললো..

"হুম,,, হয়তো।,,,তুমি কিছুক্ষণ একটু কষ্ট করো মিস এটম,,,বাড়ি পৌছেই আমি মেডিসিন দিয়ে দিবো।"

দোয়েল কিছু বললো না। মাথাটা এলিয়ে দিলো সীটে। ,,,,,,

*********

সন্ধ্যায় আবির এসেই রুমে গেলো।কিন্তু সেখানে চড়ুইকে পেলো না। ল্যাপটপ ব্যাগটা সেন্ট্রাল টেবিলে রেখে আবার রুম থেকে বের হলো,,,,নিচে তাকাতেই দেখলো চড়ুই,দোয়েল দুজনেরই কথার শব্দ শোনা যাচ্ছে,,, সাথে মনে হয় জেসি আর বিপাসাও আছে।আবির বুঝলো ওরা নিচেই আছে।কিচেনের দিকে তাকাতেই দেখলো সাবিহা,জুলেখা,তানিজ, তিন জনেই টেবিলে বসে সবজি কাটছে।,,,আবির এবার উপর থেকেই হালকা চেচিয়ে বললো...

"আম্মু আমার জন্য এককাপ বউয়ের হাতে বানানো কফি পাঠাও তোহ"

বলেই আবার রুমে চলে গেলো।,, এদিকে এই তিন জা একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলো।

*********

"দাদা বাবু,,,আফনের কফি৷, "

ওয়াশরুম থেকে একটা সার্ভেন্টের কথা শুনে মুখ কুচকে ফেললো আবির।চেচিয়ে বললো....

"তুমি কেন এনেছো?আমি তো চড়াইকে আনতে বলেছি।"

"বউরানি বানাইয়া দিয়াছে,,,হেরপর আমারে কইছে আফনেরে আইনে দিতে।হে নাকি আইবার পারবো না এহন।"

"তোমার বউরানিকে বলো,,যদি এক্ষুনি রুমে না আসে তাহলে বাকি রাখা কাজ গুলো আমি দ্রুত করে ফেলবো।"

"এ্যা!,,,এ আবার কিরাম কথা দাদাবাবু?আফনের বাহি কামের লহে বউরানির আহনের কিতা?"

"তোমায় এতো কিছু বুঝতে হবে না,,,যা বলছি তাই করো,,,"

""""""""""

বিরক্তিকর মুখ নিয়ে রুমে ঢুকতেই থ হয়ে গেলো চড়ুই।কারন তার সামনেই উদাম শরীরে দাড়িয়ে আছে আবির,,,পরনে শুধু কালো রঙের টাওজার।চুল গুলো থেকে টপটপ করে পানি ঝরে পরছে।আয়নার দিকে ফিরে আবির টাওয়াল দিয়ে সেই পানি মুছতেই ব্যাস্ত।,,

চড়ুই দেখতে পাচ্ছে আবিরের হলদে ফর্সা শরীর।মাসাল গুলোও একদম ফুলে উঠেছে।

"আর কতক্ষণ আমায় চোখ দিয়ে গিলে খাবে শুনি?"

চড়ুইয়ের ঘোর কাটলো,,,থতমত খেয়ে গেলো সে,,,

"ক্ কি সব বলছেন,,,?"

"কি আবার,,, I know,, I'm so handsome boy,,, তাই বলে এভাবে দেখবে?নজর লাগবে তো আমার উপর,,"

চড়ুই তেতে বললো..

"আমি মোটেও দেখছিলাম না।আর কি?আপনি হ্যান্ডসাম?ইশশশ,,মোটু কোথাকার,,নিজেকে বলে হ্যান্ডসাম,,,ঢল কতো,,"

আবির হাসলো,,,,টাওয়ালটা রেখে ঘুরে দাড়ালো।,,,চড়ুই গিয়ে খাটে বসতে বসতে বললো..

"আমায় কেন ডেকেছেন বলুন,,"

আবির এগিয়ে এলো,,,চড়ুইয়ের একদম কাছে ঝুকে বললো...

"টি শার্টটা পরিয়ে দাও,,"

চড়ুই আবিরের এমন কাজ দেখে নিজেও পেছনে হেলে পড়লো,,,বাম হাতের উপর ভর দিয়ে দ্রুত ডান হাতটা আবিরের উদাম বুকে রাখলো,,,

"কি সব বাজে বকছেন,,,আপনার হাত নেই নাকি,, নিজে নিজে পড়ে নিন।"

আবিরের ঠোটের কোনে টেডি স্মাইল ফুটে উঠলো,,নিজের বাম হাতটা চড়ুইয়ের হাতের উপর রাখলো,,,নিজের বুকের উপর রেখেই স্লাইড করতে লাগলো,,,,,

চড়ুই অপ্রস্তুত হলো,,,দ্রুত আবিরের বুক থেকে হাত সরাতে গিয়ে নিজের বাম হাতের ভরটাও হালকা করে ফেললো,,,,

ঠাস করে পড়লো বিছানার উপর,,,,এদিকে আবিরও অপ্রস্তুত হয়ে চড়ুইয়ের উপর পড়লো।,,,,

"আহহহ"

চড়ুইয়ের আর্তনাদে ভয় ফুটলো আবিরের চোখে মুখে,,,,

"কি,,,কি হলো চড়াই পাখি?,,,"

চড়ুই কাদছে,,,আবির উঠে বসলো,,,চড়ুইয়ের গালে হাত দিয়ে বললো...

"কি হলো চড়াই,,,,বলো না?কষ্ট হচ্ছে তোমার?"

চড়ুই চোখ খিচে বন্ধ করে আছে,,,হাতটা পেটের কাছে নিতেই আবিরের চোখ গেলো সেখানে,,, আকাশি রঙের জামার উপর রক্তের ছাপ ফুটে উঠেছে।আবির হাত রাখলো সেথায়,,,চড়ুই ব্যাথায় কোকরাচ্ছে।আবির তারাহুরো করে বললো.।

"চড়াই,,কাদে নাহ প্লিজ,,,আমি দেখছি,,আমি দেখছি,,,প্লিজ কাদেনাহ,,,"

আবির দ্রুত চড়ুইয়ের জামাটা পেট থেকে একটু উপরে উঠালো,,,,চড়ুই তাকে আটকে বলে..

"ক্ কি করছেন?"

"চুপ,,,,একটুও বাধা দিবে না আমায়,,"

আবির দ্রুত নেমে ফাস্ট এইড নিয়ে এলো,,,চড়ুইয়ের পেট থেকে ব্লাড পরিষ্কার করতে করতে কাকে যেন কল করলো..

"হ্যালো ড.,,"

"....."

"ইয়াহ,,,আমার ওয়াইফ,,আঘাতের জায়গায় আবার চোট পেয়েছে।ব্লিডিং হচ্ছে খুব,,ও্ ওহ কষ্ট পাচ্ছে ড."

"......."

"ওকেয়,,,ওকেয়,, থ্যাংকস ড."

রেখে দিলো ফোনটা,,,আবারও মনোযোগ দিলো চড়ুইয়ের পেটের দিকে।,,

"একটু সহ্য করো চড়াই,,,ঠিক হয়ে যাবে,,,একটু প্লিজ।,,"

ড. এর কথা মতো মলম নিয়ে লাগালো চড়ুইয়ের পেটে,,,এরপর খুজে খুজে একটা মেডিসিন নিয়ে চড়ুইকে খাইয়েও দিলো,,,,,

চড়ুইয়ের দিকে ঝুকে তার দু গাল আকড়ে ধরলো,,,চোখ মুছিয়ে দিয়ে বললো..

"সরি চড়াি,,,আম রিয়েলি সরি।আমার জন্য তুমি কষ্ট পাচ্ছো,,,আ..."

"আ্ আমি ঠিক আছি,,"

ব্যথা একটু কমেছে,,,চড়ুই ডান হাত নিয়ে আবিরের হাতের উপর রাখলো..

"আপনি শান্ত হন,,,এরকম উতলা হবেন না,,"

আবির ঘন ঘন শ্বাস ফেলছে,,,, একটু শান্ত হয়ে একহাত নিয়ে চড়ুইয়ের কোমরে রাখলো।মাথাটা নামিয়ে এনে চড়ুইয়ের পেটে আঘাতের একটু পাশ করে ডিপলি একটা কিস করলো।,,,,,

আবিরের হঠাৎ এমন স্পর্শে কেপে উঠলো চড়ুই,,,অটোমেটিক হাত চলে গেলো আবিরের ভেজা চুলের ভাজে।,,

আবির মুখ তুলে চাইলো চড়ুইয়ের দিকে।তার নিঃশ্বাস আছরে পরছে চড়ুইয়ের পেটে।বাক শক্তি হারিয়ে ফেলেছে চড়ুই,,,না পারছে আবিরের এমন স্পর্শ সহ্য করতে,,আর না পারছে বাধা দিতে।এ কেমন সুখানুভূতি?,,,,

কিছুক্ষণ নিরবতা,,,,হঠাৎ চড়ুই বলে উঠলো..

"এমন উতলা হয়েছেন কেন আমার জন্য?"

আবির উঠে বসলো,,,,টি শার্টটা নিয়ে পরতে পরতে বললো...

"ইচ্ছে হলো তাই,,,আসতে বললে আসো না কেন?,,,দেখো নি আমি বাড়ি ফিরেছি যে?"

চড়ুইয়ের মনে মেঘ জমলো।,,মুখটা কালো করে বললো..

"কেন আসবো?,,,আমি আপনার কে হই,,,?"

আবির সরাসরিই বললো...

"বউ তুমি আমার,,,আমার প্রতি তোমার কিছু দায়ীত্ব আছে।''

চড়ুইও জবাবে বললো..

" আমার প্রতি দায়ীত্ব আপনার নেই?,,, আপনার তো আবার কাজ বেশি,,,আধা ঘন্টা সময়ও নেই আপনার।নিবিড় ভাইতে ঠিকই সময় করে বোনকে আনতে গেলো।,, "

আবির চোখ ছোট ছোট করে বললো..

"তো?"

"তো আবার কি,,,আপনিও পারতেন না একটু সময় বের করতে?"

আবির গোপনে হাসলো,,,তার বউ যে অধিকার চাইছে।তবুও সে উলটো বললো..

"বড় পাখি ভাইকে ভালেবাসে,,আর ভাইও,,,তাই ওদের এমন হবেই,,,"

চড়ুই ছলছল দৃষ্টিতে তাকিয়ে বললো....

"আপনি বাসেন না?"

আবির এবার সরাসরি তাকালো চড়ুইয়ের দিকে,,,তারপর একটু নিচে তাকিয়ে চড়ুইয়ের জামাটা ঠিক করতে করতে বললো...

"আমার সামনে নিজেকে এমন ভাবে রেখো না,,, এতে আমি আকৃষ্ট ঠিকই হবো,, তোমার সাথে মিশেও যাবো।তবে আগের কাজটা অপুর্ন থাকলে পরে ঠিকই আপসোস হবে তোমার,,,তাই আমি সময় বুঝেই তোমায় মিশাবো নিজেকে।"

বলেই চলে গেলো আবির।চড়ুইয়ের বুকে যেন কেউ পাথর চেপে ধরলো।এসব কথা দ্বারা আবির তো তাকে একটাই উত্তর দিলো। তা হলো,, ভালোবাসে না সে চড়ুইকে।,,,

চড়ুইয়ের ভয় হলো,,নিজেকেই নিজে প্রশ্ন করলো..

"তাহলে কি আমার অনুভূতি গুলো ভুল?আমার প্রতি উনার কোনো ফিলিংস নেই?যা আছে তা শুধু আমাকে কাছে পাওয়ার ইচ্ছে,,,?,,পেয়ে গেলেই আমায় ছুড়ে ফেলে দিবে না তো?,,, তাহলে বিয়ে করলো কেন উনি আমায়?,,,আমার ভাঙা জিবনটা কি আরো একবার বিক্ষিপ্ত হতে চলেছে?"

মি. এন্ড মিস. টুইন্স পর্ব ৩৫ গল্পের ছবি