Mr and Mrs Twins

পর্ব - ৩০

🟢

প্রিন্সিপালের রুমে ডাক পরতেই পাখিরা মুখ কালো করে মাথা নিচু করে ধীর পায়ে ভেতরে ঢুকলো।,,আড়চোখে একবার চারদিক পর্যবেক্ষণ করলো।সব স্যার ম্যামরা উপস্থিত। প্রায় সবাই দাড়িয়ে।ঐ তো প্রিন্সিপাল স্যার তার চেয়ারে বসে।পাশেই আহান স্যার দাড়ানো।আরেহ,,,প্রিন্সিপালের সামনা সামনি দুটো চেয়ারে টুইন্স ব্রাদার্স বসা,,,,ভাব দেখে কেউ বলবেই না একটু আগে এটা এক্সিডেন করলো।,,,চড়ুইতো অবাক হয়ে দোয়েলের কানে ফিসফিসিয়ে বললো..

"দেখ বোন,,,,এই টুইন্স ব্রাদার্স এর কত্তো পাওয়ার,,,,সবাই যেখানে দাড়িয়ে,, তারা সেখানে ডনের মতো ভাব নিয়ে বসে আছে।"

দোয়েলও ভয়ভয় কন্ঠে ফিসফিস করে বললো..

"টিসি টা দেবে না তো?"

কথার মাঝেই ডাক পরলো প্রিন্সিপাল স্যারের।

"দোয়েল রাহমান,,,আর চড়ুই রাহমান।"

পাখিরা দুহাত কচলাচ্ছে।

"আহান স্যারের সাথে কেন এমন করেছো?"

শেষ,,, পাখিরা এখানেই শেষ।,,চড়ুই কাপাকাপা কন্ঠে বলে উঠলো...

"আ্ আসলে স্যার,,,,তখন একটা খবর শুনে,,, আ্ আমরা ঠিক ছিলাম নাহ,,,,আ্ আর স্যারও যেতে দিচ্ছিলেন না,,,তাই বাধ্য হয়ে আমরা এমনটা...."

প্রিন্সিপালের কঠিন কন্ঠ...

"কি খবর শুনেছিলে??"

পাখিরা আড়চোখে তাকালো আবির নিবিড়ের দিকে। এরা এতোক্ষণ কি করেছে এখানে?সবতো আমাদেরই বলতে হচ্ছে,,,, এখন কি বলবো??,,,,

দোয়েল নিচু কন্ঠে বললো..

"আৃ আসলে স্যার,,,শ্ শুনেছিলাম যে,,,,আ্ আসলে.."

"কি আসলে নকলে করে যাচ্ছো তোমরা?"

ব্যাস,,, হাওয়া শেষ,,,প্রিন্সিপালের কলেজ কাপানো ধমকে দোয়েল ওখানেই থেমে গেলো,,,,কেপে উঠলো দুজনই।,,,,,হঠাৎ করেই চড়ুই ফ্যাচফ্যাচ করে কান্না শুরু করে দিলো,,,যার জন্য এখানে কেউই প্রস্তুত ছিলেন না।,,

এতক্ষণে আবিরের পাঠ উঠলো।দ্রুত উঠে গিয়ে দাড়ালো চড়ুইয়ের সামনে।

"চড়াই পাখি,,,চড়াই পাখি,,,কাদছো কেন,,এইই? "

বলতে বলতেই সবার সামনেই নিজের বুকে চেপে ধরলো চড়ুইয়ের মাথাটা।,,,,একপাশ দিয়ে তার গালে হাত দিয়ে বললো....

"চড়াই পাখি? এইই,,,"

চড়ুই কাদতে কাদতে বললো...

"ম্ মারবে আমাকে,,,ভ্ ভয় লাগছে,,,"

আবির মনে মনে ভাবলো..'''''আল্লাহ,,,মারার ভয়ে চড়াই এভাবে কান্না জুরে দিলো,,,,উপহ,,"""""

মুখে বললো..

"কি বলছো তুমি এসব?মারবে?"

চড়ুই আবিরের বুকে থেকেই মাথা উপর নিচ ঝাকালো।,,, আবির নিবিড় অবাক হয়ে প্রিন্সিপালের দিকে তাকালো।,,৷, প্রিন্সিপাল পরলো মহা বিপদে,,,,তাড়া দিয়ে বললো..

"না না,,,মি.আবির,,,,আ্ আপনারা ভুল ভাবছেন।কলেজে স্টুডেন্টদের উপর ফিজিকালি কোনো টর্চার করা হয় না,,,"

নিবিড় কঠিন কন্ঠ নিয়ে বললো...

"তাহলে ছোট পাখি বলছে যে.."

দোয়েল তাড়া দিয়ে বললো..

"না নিবিড় ভাইয়া,,,কলেজে মারে নাহ,,,,আসলে বোন ভয়ে এসব বলছে,,,,ঐ স্ স্কুলে থাকতে একটা স্যার মেরে রক্ত বের করে দিয়েছিলো ওর,,,,৬ দিন বিছানা থেকেই উঠতে পারেনি,,,ওটারই হালকা ফোবিয়া কাজ করে,,, "

আবির শুনলো,,,,ঢোক গিলে চড়ুইকে সামলাতে কোমল কন্ঠে বললো...

"চড়াই,,,তোমায় কেউ মারবে না পাখি,,,আমরা আছি না?,,,এখন কাদে না প্লিজ,,,সবাই দেখছে তো?লজ্জা দিবে কিন্তু পরে,,,"

চড়ুই ওভাবে থেকেই বললো..

"স্যার বকছে আমাদের,,,,আপনারা এভাবে চুপ করে আছেন কেন?,,আমাদের বকা খাওয়াতে ভালো লাগে বুঝি?"

নিবিড় বললো..

"বলে দিচ্ছি ছোটপাখি,,,,তুমি কান্না থামাও?,,,এই সবাই শুনুন,,,তখন পাখিরা আমাদের এক্সিডেন্টের কথা শুনেই ওরকম কাজ করে ফেলেছে।।"

চড়ুই চোখ মুছে ঠিক হয়ে দাড়ালো,,,,আবিরের চোখের দিকে তাকিয়ে বিরবির করে কিছু একটা বললো,,,,আবির শুনলো না,,,ভ্রু কুচকে বললো...

"কিছু বললে?"

চড়ুই উপর নিচ মাথা ঝাকালো,, আবির বললো...

"জোরে বলো,,,শুনতে পারছি না।"

চড়ুই একটু এগিয়ে গেলো আবিরের কাছে,,,মুখটা হালকা উচিয়ে আবিরের কানে বললো...

"আমি বাইরে যাবো।,,,ও্ ওয়াশরুম"

আবির তাকালো চড়ুইয়ের দিকে,,, তারপর দোয়েলের দিকে তাকিয়ে বললো..

"বড় পাখি,,,,তোমরা বাইরে যাও,,,"

পাখিরা একবার প্রিন্সিপালের দিকে তাকালো।তিনি হাত নাড়িয়ে তাড়া নিয়ে বললো...

"হ্যা,,হ্যা,,, তোমরা এখন যেতে পারো।"

বেরিয়ে গেলো পাখিরা।,,,আবির তাকালো প্রিন্সিপালের দিকে,,,

"স্যার,,,,ওরা তেমন একটা বুঝতে পারেনি৷ "

প্রিন্সিপাল হেসে বললো..

"নো প্রবলেম মি.আবির,,,,আসলে এদের মধ্যে একজন খুবই চঞ্চল,,, তাই আমরাও এভাবে স্টেপ নিতে গিয়েছিলাম,,,আমি জানতাম না ওরা আপনাদের ফিয়নসে।আম রিয়েলি সরি।"

আহান স্যারও বলে উঠলো..

"ইয়াহ মি.আম সরি ঠু।আসলে ওরা আমাকে বলেই নি তখন আপনাদের কথা,, তাই ওভাবে..."

নিবিড় বললো..

"ইটস ওকেয় স্যার,,তবে এবার যখন জেনেই গেছেন তাই আমি একটা অনুরোধ করতে চাইছি।"

প্রিন্সিপাল বললো..

"ইয়াহ,,ইয়াহ,,,মি.নিবিড়,,,বলুনই না আপনি,,আমরা সর্বোচ্চ চেষ্টা করবো "

নিবিড় একবার আবিরের দিকে তাকালো,, তারপর আবার বললো..

"দেখুন স্যার,,,এখানে সকল টিচার্সরাই আছে।আমি একটা ইনপর্টেন্ট কথা বলতে চাই।,,,,,আজকে আমাদের উপর এটাক হয়েছে,,,,ভাগ্য ক্রমে বেচে যাই,,,তেমন কিছু হয়নি,,,আমরা খবর পেয়েছি যারা আমাদের উপর এটাক করেছে তারা পাখিদের সাথে রিলেটেড।তাই ওরা যখন তখন পাখিদের উপর এটাক করতে পারে,,,,আমরা কাল থেকেই ওদের অজান্তে বডিগার্ড রাখবো,, বাট কলেজ ক্যাম্পাসের ভেতরে ওদের দেখে রাখার অনুরোধ রইলো,,,এই বিষয়ে ওরা কিছুই জানে নাহ,,,জানলে ভয়ে থাকতে পারে,,তাই.."

প্রিন্সিপাল সব শুনে অভয় দিয়ে বললো..

"আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো মি.চৌধুরী। "

নিবিড় হেসে বললো..

"থ্যাংকস স্যার,,,আজ তাহলে উঠি?"

"ইয়াহ,,,সিওর.."

...বেরিয়ে এলো আবির নিবিড়,,দেখলো জিসান আর আহিশ দাড়িয়ে,,,

"পাখিরা কোথায়?"

আহিশ বললো..

"ওয়াশরুম,,,ছোটপাখির শরীর খারাপ করছে।"

আবির চিন্তিত স্বরে বললো..

"ওয়াট!কি হয়েছে হঠাৎ চড়াই পাখির?"

জিসান বললো..

"বেরিয়ে আসুক,,,জানবি তখন।ওয়েট কর।"

তখনই প্রিন্সিপালের রুম থেকে টিচাররা বেরিয়ে আসতে লাগলো,, একজন লেডি টিচার নিবিড়কে হেসে বললো..

"আপনারা অনেক পিচ্চি ফিয়নসে পেয়েছেন,,সামলে রাখবেন।"

আরেকজন বললো..

"হুম,,,ওদের সামলানো বেশ কঠিন,,বিশেষ করে চড়ুইকে.."

আবির বললো..

"সামলে রাখবো মনের মতো করে আমার চড়াই পাখিকে।"

টিচাররা হাসলো,,,একে একে চলেও গেলো।,,,,একটু পরেই ওয়াশরুম থেকে এলো পাখিরা।,,আবির চড়ুইয়ের সামনে এগিয়ে বললো.

"কি হলো চড়াই পাখি?শরীর বেশি খারাপ লাগছে?"

চড়ুই মিনমিনিয়ে বললো..

"নাহ,,,হালকা মাথা ব্যথা করছে।"

"চেক আপ করিয়ে নেবো একবার।"

"না নাহ,,দরকার নেই,, হস্টেল গিয়ে ঘুম দেবো,,,ঠিক হয়ে যাবে।"

আবির বললো..

"সত্যি বলছো?,,বেশি নয় তো??"

চড়ুই মাথা নাড়িয়ে না বোঝালো।,,,,,সবাই বেরিয়ে এলো কলেজ থেকে,,,,গাড়িতে উঠে বসলো,,,জিসান ড্রাইভ করছে,৷ আবির নিবিড়কে দেয় নি করতে।আবির পাশেই আছে।পরের সীটে পাখিরা।একদম পেছনে নিবিড় আর আহিশ।,,,,গাড়ি চলছে তার নিজ গতিতে,,,উদ্দেশ্য পাখিদের হস্টেল,,,তাদের নামিয়ে দিয়ে তারপরই বাসায় যাবে।,,,,, তাই হলো।,,,,

()()()()()()()()()()()()()

পরদিন যথারীতি সব আগের মতোই চলতে লাগলো,,,এর মধ্যে আবিররা বডিগার্ড ফিট করিয়েছে পাখিদের সাথে,,যা তারা নিজেরাও জানে না।,,,কারনটা হলো,,,তাদের উপর যারা এটাক করেছে তারা আর কেউ নয়,,,,নরাইলের ঐ পাড়ার সভাসদের লাফাঙ্গা ছেলে গুলে,,,গিয়াস,হুসাইন, টনি ও তাদের দলবল,,,,রাবিশ গুলো নরাইল ছেড়ে ঢাকা পর্যন্ত এসে গেছে।,,,,আবিররা বেশ বুঝতে পারছে , তারা পাখিদের সাথে কিছু করবে।বাট সম্পুর্ন ব্যপারটা খোলাসা না এখনো,,৷,,

রাত ১০:২৩,,,,,,,

চড়ুইয়ের ফোনটা বেজে উঠতেই ঘুমের ব্যাঘাত ঘটালো তার।পাশে দোয়েল পড়ছে,,চড়ুইকে বললো..

"ফোনটা তুল বোন,,'

চড়ুই বিরক্ত নিয়ে কম্বলের ভেতর থেকে হাতটা একটু বের করে ফোন নিলো,,,রিসিভ করে কানে ধরেই ঘুমঘুম কন্ঠে বললো...

" হ্যালো?"

"ঘুমিয়ে পরেছো?"

"আ্ আবির ভাইয়া?"

"উহুম,,,ওনলি আবির।"

চড়ুই চোখ খুললো।,,, লোকটা এভাবে কথা বলছে কেন?"

"আবার ডাকো?"

চড়ুই মিটমিট করে হেসে বললো...

"ব্যবসার থলে?"

আবিরও মৃদু হাসলো,,,তবে তা চড়ুই বুঝলো না।

"মুডের ১২ টা বাজাতে তুমি ঠিক ই পারো চড়াই পাখি।"

চড়ুই বাচ্চাদের মতো করে বললো...

"উহুম,,,১২ টা নয় তো?মাত্র তো সাড়ে ১০ টা বাজলো,,,"

আবির হাসলো।,,

"খেয়েছো?"

"হুম,,,আপনি?"

"কি রান্না করেছে?"

"উমম,,,ডিম,আলু,,আর সবজি,,"

"ওহ,,আচ্ছা।"

"আপনি খেয়েছেন কিনা বললেন না তো?"

"জানতে চাও তুমি?"

"জিজ্ঞেস করলামই তো?"

আবির একটু চুপ থাকলো,,,তারপর বললো..

"তারাতারি ঘুমিয়ে পরো।রাখছি.."

চড়ুইয়ের একটু রাগ হলো,,,লোকটা এমন কেন,,,কি হয়, খেয়েছে কিনা বললে?....মুখে বললো.

"আচ্ছা আপনি কতটাকা ব্যালেন্স নিয়ে আমায় কল দেন বলুন তো??"

আবির ভ্রু কুচকে বললো..

"কেন?"

"এই যে এক মিনিট কথা বলেই রাখি রাখি করেন,,,প্রবলেম হলে বলেন,,আমি কল দিচ্ছি। "

"তাই?,,,ওকেয় দাও,"

চড়ুই আর কিছু বললো না,,,কল কেটে নিজে থেকে কল করলো আবিরের নম্বরে,,,আবির রিসিভ করলো,,,...

"এবার বলুন,,,"

"তুমি শুনতে চাও?"

"কি?"

"আমি যা বলতে চাই?"

চড়ুইয়ের মনে অন্য রকম লেগে উঠলো।কি বলতে চায় উনি?,,কাপাকাপা কন্ঠে বললো...

"ক্ কি?"

"এটাই,,যে,,,,"

"হুম?"

"যে,,,আমি,,,,,তোমাকে,,,, "

"আ্ আপনি আমাকে,,,,, কি?"

চড়ুইয়ের মন উথাল পাথাল করছে,,,,এই বুঝি আবির বলবে সেই অনাকাঙ্ক্ষিত শব্দ টি,,,,বলবে ::ভালোবাসি::,,,

"আমি,,,তোমাকে,,,"

"হুম?"

"আমি তোমাকে কাল কলেজে গিয়ে চাবুক দিয়ে পেটাবো,,,"

ফুসসস,,,,এতক্ষণে ফুলে উঠা মনের বেলুনটা ফেটে গেলো চড়ুইয়ের।,,, মুখ গোমরা করে বললো..

"আপনি এমন কেন?"

"কেমন হুম?"

"এই যে..."

"এই যে কি?"

"ক্ কিছু নাহ,,,আ্ আমি কি করেছি হুম, মারবেন যে?"

"কি করেছো?তখন তোমাদের ড্রপ করার সময় বলো নি কেন,,,"

"আজব,,,কি বলবো??"

"কি বলবে?জানো না কি বলবে?"

"উপহ,,আপনি বলবেন তো?"

"সকালে ঐ সভাসদের ছেলেগুলোর কথা?"

চড়ুইয়ের রাগ নিমেষেই উভে গেলো,,ভয় হলো একটু৷ , এই লোকটা কি করে জানলো??,

"আ্ আপনি কি করে জানলেন?"

"যা জিজ্ঞেস করছি তাই বলো,,,কি বলেছিলো ওরা?"

"জ্ জোর করছিলো,,ওদের বিয়ে করার জন্য,,,হুমকিও দিয়েছিলো,,,রাজি না হলে নাকি ছাড়বে না আমাদের,,,,"

"আর?"

"আর কি?,,,হঠাৎ একটা লোককে দেখে ওরা পালালো,,,জানেন?৷ লোকটা পরে এসে আমাদের কি বললো?"

"কি?"

"বললো,,,,ম্যাম,,,,আপনারা চিন্তা করবেন না,,,ওরা আসলে আমরা সামলে নিবো,,"

"হুম তো?"

"এখন আমি ভাবছি,,,লোকটা কারোর বডিগার্ড,,, তা পোশাক দেখেই বুঝলাম,,,কিন্তু আমাদের দেখে কোন এঙ্গেল থেকে ম্যাম মনে হলো কে জানে,,,,,,আমার কি মনে হয় জানেন,,,লোকটা অন্যকারোর বডিগার্ড,,,তবে ভুল করে আমাদের প্রটেক্ট করেছে,,,,হাউ ফানি না?"

বলেই চড়ুই হাসতে লাগলো,,,আবির বললো...

"এতো হাসির কিছু নেই,,,,ওটা তোমাদেরই বডিগার্ড। "

ব্যাস,,,হাসি শেষ চড়ুইয়ের,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

পরদিন সন্ধ্যা ৬:৩০ প্রায়,,,,

অফিসের মিটিং রুমে ব্যাস্ত আবির নিবিড়,,,,,,হঠাৎ নিবিড়ের ফোনটা বায়ব্রেট হলো,,,,তাকালো নিবিড়,,,মিস এটম দিয়ে সেভ করা।তবে মিটিং রুমে থাকায় রুলস অনুযায়ী সে ফোনটা রিসিভ করলো নাহ,,,,পরপর দুবার এমনটা হলো।আবির সামনেই প্রেজেন্টেশন বোঝাচ্ছে।,,,, ৩ মিনিট পর আবিরের ফোন বায়ব্রেট হলো,,,আহিশের ফোন,,,এবারও রিসিভ করলো না,,,,আবার আহিশ নিবিড়ের ফোনে কল দিলো,,,নো রিসিভস।,,,এবার পর পর ৩ বার আবিরের ফোনে কল দিতেই আবির এবার রিসিভ করলো,,,সাথে সাথেই বললো...

"আহিশ,, মিটিংএ আছি,,১০ মিনিট পরে...."

আর কিছু বলার আগেই আহিশের বিচলিত কন্ঠ ভেসে এলো...

"ভাই,,,,হস্টেলে পাখিদের উপর এটাক হয়েছে,,,,দ্রুত আয়,,,"

মি. এন্ড মিস. টুইন্স পর্ব ৩০ গল্পের ছবি