ট্রেন স্টেশনে মাত্র পৌছালো সবাই,,,,সবাই বলতে আবির,নিবিড়, পাখিরা,হৃদ,নিরাজ আর আমোজ।হৃদ নিরাজ আর আমোজ পাখিদের এগিয়ে দিতে এসেছে।এখান থেকেই চলে যাবে তারা।,,পাখিরা আর আবির নিবিড় সবার থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠলো,,,,এখানেই ঘটলো এক বিপত্তি,,,,পাখিরা একে অপরের সাথে তর্ক করছে জানালার পাশের সীট নিয়ে।,,, এদের ঝগড়া দেখে ট্রেনে থাকা অনেকেই তাকিয়ে আছে।আবির এবার ধমক দিলো..
"এনাফ,!!!"
ব্যাস,,,থেমে গেলো পাখিরা,,,,
"উইন্ডো সীট কি একটা?,,,"
এরকর মুখোমুখি সীটটা দেখিয়ে চড়ুইকে বললো..
"এখানে আসো,,,!!"
চড়ুইয়ের কান্না পাচ্ছে,,,, জেদ ধরে একপাশের জানালার ধারে বসেই বললো...
"যাবো না আমি,,,এটাতেই বসবো।"
আবির আবার রেগে বললো...
"তোমাকে তো আমি..."
দোয়েল উঠে বললো...
"আমি যাচ্ছি ভাইয়া,"
বলেই মুখোমুখি বসলো চড়ুইয়ের। চড়ুই কেদে দিয়েছে আবিরের ধমক খেয়ে।দোয়েলের দিকে তাকাতেই দোয়েল তাকে ভেংচি কাটলো,,চড়ুই চোখ নামিয়ে নিলো,,,, নিবিড় দোয়েল দিকে তাকিয়ে বললো...
"বাচ্চা হয়ে গেলে নাকি তুমি?"
দোয়েল ঝাঝালো কন্ঠে বললো...
"তোমায় বলবো নাকি?"
বলেই ভেংচি কেটে জানালা দিয়ে বাইরে তাকালো।,,,নিবিড় হেসে দিলো। আবিরের দিকে তাকিয়ে আস্তে করে বললো...
"সামলা ভাই,, "
আবির ব্যাগ গুলো উপরে উঠিয়ে রেখে চড়ুইয়ের ব্যাগটা দিতে বললো...
"ব্যাগ দাও,,,,"
চড়ুই ব্যাগটা বুকে চেপে ধরে বললো...
"লাগবে নাহ,,"
আবির টেনে ব্যাগটা নিয়ে উপরে রাখলো,,,,ট্রেল চলা শুরু করে দিয়েছে।স্টেশন ছাড়ছে।,, আবির একবার আসপাশের সবার দিকে তাকালো,,,,, অনেকেই চড়ুইয়ের দিকে তাকিয়ে আছে, ,, আবির একটা শ্বাস ফেলে চড়ুইয়ের গা ঘেসে বসলো।হাতটা এগোতেই চড়ুই ঝারা মেরে সরিয়ে দেয়।,,,,আবির এবার দ্রুত চড়ুইকে জরিয়ে নিজের কাছে টেনে আনে,,,,চড়ুইয়ের মাথাটা নিজের বুকে শক্ত করে চেপে ধরে,,, চড়ুই চেষ্টা করেও উঠতে পারলো না,,,,আবির চড়ুইয়ের মাথায় একটা চুমু খেয়ে তার কানের কাছে গিয়ে বললো...
"সরি চড়াই পাখি,,, আর বকবো না৷,, "
"ছাড়ুন আমাকে,,"
"সরি বললাম তো,,আর কাদে না প্লিজ,,,,"
আবির চড়ুইকে একটা বাচ্চার মতো ট্রিট করছে।তা দেখে নিবিড় আর দোয়েল মিটিমিটি হাসছে। আবির একবার চড়ুইয়ের চোখ মুছিয়ে দিচ্ছে তো আরেকবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,,,, অনেকক্ষণ পর হঠাৎ চড়ুই আবিরের গলার দিকে চিমটি দিয়ে ধরলো।,,আবির হালকা চেচিয়ে বললো...
"আউচচ,, কি করছো চড়াই পাখি,,,সবাই দেখছে তো,,, কি ভাববে উনার?"
চড়ুই আড়চোখে পাশে তাকালো,,,,তাদের বরাবর পাশের সীটে আছে একজন বৃদ্ধ মহিলা,, পাশে মধ্য বয়স্ক একজন,আর কয়েকটা ছেলে মেয়ে ,,, সবাই তার দিকে তাকিয়েই মিটিমিটি হাসছে,,, চড়ুই লজ্জা পেলো,,দ্রুত মুখ লুকালো আবিরের বুকে,,, তা দেখে আবির পাশের সীটের সবার দিকে তাকিয়ে হেসে দিলো,,,তারপর আলতো করে চড়ুইকে জড়িয়ে রাখলো নিজের মাঝে।,,,,,ট্রেন চলছে নিজ গতিতে,,,,অনেকক্ষণ পর একটা স্টেসনে এসে থামলো,,,জানা গেলো আধ ঘন্টা বিরতি। একটু আগেই চড়ুই উঠে বসলো,,,,,,,নিবিড় লেগে আছে দোয়েলের পেছনে,,আর দোয়েল বিরক্ত। ট্রেন থামতেই দোয়েল নিবিড়ের দিকে তাকিয়ে বললো.....
"যান,,,বাইরে থেকে হাওয়া খেয়ে আসুন,,,,আর আমায়ও রেহায় দিন।"
কথাটা শুনেই চড়ুই ফিক করে হেসে দিলো,,,, তা দেখে দোয়েল চড়ুইয়ের দিকে তাকিয়ে বললে...
"বোন তুই কিছু খাবি??"
চড়ুই বাইরে উকি ঝুঁকি মারলে,,,,
"উমম,,ঐ দেখ,,পেয়ারা মাখা বিক্রি করছে,,,অনেক দিন খাইনা,,,"
দোয়েল নিবিড়ের দিকে তাকিয়ে বললো...
"যান,,,,,বোনের জন্য পেয়ারা মাখা নিয়ে আসুন,,"
সাথে সাথেই আবির ফোনের দিকে দৃষ্টি রেখে বললো...
"একদম নাহ,,,পেট খারাপ করবে এখন এসব খেলে,,,"
চড়ুই তেতে উঠলো...
"আপনার মতো থলে পেট তো,,,একটুতেই খারাপ করবে..."
আবির চোখ তুলে তাকালো চড়ুইয়ের দিকে...
"এখানেও এসব নামে ডাকবে??"
"একশো বার ডাকবো,,,,,হাজার বার ডাকবো,,,, ব্যবসার থলে,, ব্যবসার থলে,,ব্যবসার থলে..."
নিবিড় বাধা দিয়ে বললো...
"ব্যাস,,ব্যাস,,আর ডাকতে হবে না, ,, আমি আনছি পেয়ারা মাখা,,,"
বলেই যেতে নিলে দোয়েল ডাকলো...
"শুনুন?"
নিবিড় তাকালো,,,,দোয়েল মিনমিনিয়ে বললো...
"আমার জন্যেও আনবেন,,,"
নিবিড় বাকা হেসে বললো...
"নেভার,,,"
বলেই হাটা ধরলো,,,দোয়েল নিজেও উঠে নিবিড়ের পেছন পেছন যেতে যেতে বললো...
"আমি নিজেই আনবো।হুহ,,"
হাসলো নিবিড়।,,,
''''"""""""
এদিকে চড়ুই কতক্ষণ আবিরের দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করে হঠাৎ উঠে দাড়ালো,,
"কোথায় যাচ্ছো?"
"টয়লেট,,,,, যাবেন?"
আবির বললো...
"তুমি চাইলে যেতেও পারি।।"
"ছিহ,,,নির্লজ্জ "
বলেই হনহনিয়ে চলে গেলো চড়ুই,, আবির হাসলো,,,
,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,
ক্লিপ দিয়ে চুল বাধতে বাধতে টয়লেট থেকে বেরিয়ে এলো চড়ুই,,,,,,তখনই কোথা থেকে একটা ছেলে এসে বললো...
"কি ম্যডাম,,,হেল্প লাগবে নাকি?"
তার দিকে তাকাতে গিয়েই দেওয়ালে লেগে চড়ুইয়ের প্লাস্টিকের ক্লিপটা গেলো ভেঙে,,,,চড়ুই ভ্রু কুচকে বললো..
"কি হেল্প করবেন?"
ছেলেটা চড়ুইয়ের দিকে এগোতে এগোতে বললো...
"ভেতরে চলুন,,,সব ধরনের হেল্প করে দিবো,,"
চড়ুই বুঝলো,,, বাজে ছেলে,,,তরাৎ করে মাথাটা হবে গেলো গরম।দ্রুত এগিয়ে ছেলেটাকে পেটাতে শুরু করলো....
"শালা শয়তান৷৷,,, তোর জন্য আমার ট্রেনের একমাত্র ক্লিপ টা ভেঙে গেলো,,আর তুই আমায় ভেতরে নিয়ে হেল্প করবি?,,,করাচ্ছি তোকে হেল্প৷৷ আর করবি??,,বল আর করবি হেল্প?""
ছেলেটা এসবের জন্য একদমই প্রস্তুত ছিল না,,, বেচারা মাইর খেতে খেতে বললো...
"আপু,,আর করবো না আপু৷, আমাকে মাফ করে দাও,,,আহ,,ওমাগোহ৷ "
কোনো মতে ছাড়া পেয়ে দৌড়াতে গেলে সামনে পড়লো আবির,,,হাসছে,,,আরামসে দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত গুজে মুখের কোনে হাসি ফুটিয়ে রেখেছে,,,ছেলেটা তার সামনে এসে হাপাতে হাপাতে বললো...
"যায়েন না ভাই,,,হাতে খুব জোর৷ ,, একদম ছারবে নাহ,,উহ,,"
আবির ওভাবে থেকেই বললো...
"ওনার হেল্প করার মানুষ আছে,, বুঝলে?"
ছেলেটা কিছুই বুঝলো না,,,তাকিয়ে রইলো,আবির হেসে বললো...
"যাও,, "
চলে গেলো ছেলেটা,,,,আবির চড়ুইয়ের দিকে এগিয়ে যেতে যেতে বললো...
"বাব্বাহ,,,,সেরনি দেখছি,,,,এবার তো আমার ভয় করছে,, কখন আবার আমায় ধরে পেটায়।,,,,"
চড়ুই ফুসতে ফুসতে বললো...
"আমার ক্লিপটা ভেঙে দিলো,,,"
"ও ভাঙলো নাকি তুমি?"
চড়ুই তাকালো আবিরের দিকে...
"আরে ওর কথা খেয়াল করতে গিয়েই তো ভাঙলো।।।"
"সে যাই বলো,,,এটা তো তোমার রেগুলার রোগ,,,তাই না?"
চড়ুই ভ্রু কুচকে বললো..
''মানে?"
"পরিচয় থেকেই দেখছি,,,দুদিনের বেশি তোমার একটা ক্লিপও বাচে না,,,'
" তোহ?,,,এটা কি আমার দোষ নাকি??,,ওরাই ঠিক মতো থাকতে পারে নাহ,, "
"হয়েছে ম্যডাম,,,এবার সীটে চলুন,,"
চড়ুই এগোলো, আবিরও পিছু পিছু হাটলো,,,,সীটে এসে বসতেই সামনে পেয়ারা মাখা দেখে চড়ুইয়ের আর হুশ নেই খোলা চুল নিয়ে,,, দিব্বি খাচ্ছে কাঠি দিয়ে একটা করে করে পেয়ারার টুকরো তুলে তুলে,,,,,