Mr and Mrs Twins

পর্ব - ২৪

🟢

"এখন সরাসরি কথা হচ্ছে আমি আপনাকে রিজেক্ট করছি,, কজ আপনি অন্য মেয়েকে কিস করেছেন। "

কথাটা শুনেই নিবিড় অবাক দৃষ্টিতে তাকালো দোয়েলের দিকে। এ কি বলছে তার দোয়েল পাখি?, , একটু পরেই হু হা করে হেসে উঠলো নিবিড়,,,,দোয়েল বিরক্ত হলো..

"এতে হাসার কি আছে?"

নিবিড় কোনো রকম হাসি থামালো।উঠে বসলো সে।

"তুমি আমায় রিজেক্ট করছো?"

দোয়েল ভাব নিয়ে বললো...

"হুম,,"

আবির বসা অবস্থায় একটু ঝুকলো দোয়েলের কাছে..

"বাট মিস এটম,,,,,,আমি তোমায় প্রপোজটা করলাম কখন?"

দোয়েল হতভাগ হয়ে গেলো,,,সত্যিই তো,,,নিবিড় তো তাকে প্রপোজ করেনি,,,ঐ দিন যা বলেছে তাও রেগে গিয়ে কেমন যেন উন্মাদ হয়ে,,,ওটাকে তো কখনোই প্রপোজ ধরা যায় না।,,,,নিজের কথায় নিজেই লজ্জা পেলো দোয়েল।,,আর কিছুই বললো না,,,,,উঠে দাড়ালো,,,

"বাড়ি যাচ্ছি আমি..."

বলেই আর এক মুহুর্ত দাড়ালো মা,,,দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতর ঢুকে গেলো সে।এদিকে নিবিড় বসে থেকেই ঠোট এলিয়ে হেসে দিলো।

রাত১২:৩৮,,,,,

ড্রীমলাইটের লালছে আলো জ্বলছে রুম জুড়ে।এরই মাঝে খাটে শুয়ে আছে পাখিরা,,,দুজনেরই চোখে ঘুম নেই,,,চড়ুই কম্বলটা একটু ভালো করে জরিয়ে নিলো,, তারপর বললো...

"জানিস বোন?,, আমি না,,একটা জিনিস নিয়ে খুব কনফিউজড,, "

দোয়েল উত্তর দিলো..

"কোন জিনিস?"

"ঐ যে,,,আবির ভাইয়া,,,,উনার আচরণ গুলো কেমন জানি একটা।আমি ঠিক বুঝে উঠতে পারি না।"

"তাকে নিয়ে আবার কি হলো?"

"তুই জানিস,,,আগে যতগুলো ছেলে আমাদের পেছনে পড়েছে,,তাদের তেমব একটা এগোতেই দিই নি।একটু পান থেকে চুন খসলেই বেদাম পিটিয়েছি।কিন্তু... "

"কিন্তু?"

চড়ুই ফিরলো দোয়েলের দিকে।

"তুই জানিস,, ঐ আবির ভাইয়া আমায় দু দুবার কিস করেছে,,,তাও ট্ ঠোটে। "

দোয়েল চোখ বড় করে বললো..

"কিহ?"

চড়ুই আগের মতো করেই বললো...

"হুম,, কিন্তু,,আমি না?উনাকে আটকাতে পারিনি,,,,কেউ যেন আমায় আটকে রেখেছিলো,,,, উনি ছাড়ার পরও কিছু করতে পারিনি,,,মনে হলো যা হয়েছে,, ভালোই হয়েছে।এমনটা কেন হয়রে বোন?"

দোয়েল কিছুক্ষণ তাকিয়ে রইলো চড়ুইয়ের দিকে,,,,তারপর হঠাৎ ফিক করে হেসে দিলো।নিজে নিজে থামালোও হাসি,,,কম্বলের ভেতর দিয়ে ডান হাত আর ডান পাটা তুলে দিলো চড়ুইয়ের গায়ে।হাতদিয়ে আলতো জরিয়ে ধরে বললো...

"অনুভুতি রে বোন,,এ এক নতুন অনুভূতি,,, আমিও তো ফিল করছি,,,তবে বোঝার দিকদিয়ে আমি এগিয়ে থাকলেও প্র্যাক্টিকেলের দিকদিয়ে কিন্তু তুই-ই এগিয়ে।,,, "

"মানে?"

"মানে আর কি,,,বুঝিস না?"

চড়ুইয়ের কন্ঠ মলিন হলো,,,,,

"হয়তো কিছুটা বুঝি রে বোন,,,আমি অবুজ,, তবে এতটাও না যে একটা ছেলে একটা মেয়েকে এভাবে কিস করলে কিসের ইঙ্গিত দেয় তা বুঝবো না।।তবে ভয় হচ্ছে খুব।,,,এসব যে আমাদের জন্য নয়,"

দোয়েল বুঝলো চড়ুইয়ের কথার ধরন।নিজেরও কন্ঠ মলিন হলো তার

"তা আমি জানি রে বোন,,,,চাইছি সরে যেতে,,,তবে কেন যেন পেরে উঠছি না।,,,মাঝে মাঝে মনে হয়,,, উনাদের অনুভূতি গুলো সত্যি,,, প্রকাশটাও সত্যি,,, আবার মনে হয় নাহ,,,এরাও অন্য পুরুষের মতো ছলনা করছে,,,কিছুদিনের আশ মিটাতে চাইছে,,না হলে কেইবা আমাদের অতীতের এমন পরিনতি দেখেও এগোতে চাইবে।"

সহমত পোষণ করলো চড়ুইও,,,দুজনেই দ্বিধা দন্ধে ভুগছে৷,,, চড়ুই অবুজ,,কিন্তু দোয়েল তো সব বুঝে,,,তাহলে এই ক্ষেত্রে কেন কিছু বুঝে উঠতে পারছে না? মন বলছে আবির নিবিড়কে সায় জানাতে,,কিন্তু মস্তিষ্ক বলছে নাহ,, কি করবে এবার পাখিরা?কি করা উচিৎ?

++++++++++++++

রোজকার মতোই সকালে অফিস চলে গেলো আবিররা,,,ফিরলো রাত সাড়ে ৯ টায়,,,ড্রয়িং রুমে এসে জেসিকে দেখলো,,,তবে পাখিদের দেখা মিললো না,,,,ভাবলো হয়তো রুমে আছে।তাই ফ্রেশ হয়ে পাখিদের রুমে গেলো আবির,,,একি!! পাখিরা তো নেই,,,,দ্রুত নামলো,,, কিচেনে সাবিহাকে দেখে এগিয়ে গেলো,,,ততক্ষণে নিবিড়ও এসে পৌছালো....

"পাখি রা কোথায় আম্মু?"

সাবিহা তাকালো ছেলেদের দিকে,,,ভীত চাহনি,,,কাপা কন্ঠে উত্তর দিলো...

"স্ সকালেই নরাইল চলে গেছে আম্মুরা...."

মি. এন্ড মিস. টুইন্স পর্ব ২৪ গল্পের ছবি