হঠাৎ জিসানকে দেখেই,,, দৌড়ে গেলো তার কাছে,,,,দুজনেই একসাথে বলে উঠলো...
"উনি কোথায় জিসান ভাইয়া?"
জিসান সবে মাত্র চারতলা থেকে নামছিলো।পাখিদের এখানে দেখে পুরোই অবাক।
"তোমরা এখানে,,,,আর এতো হাঁপাচ্ছো কেন?"
চড়ুই বললো...
"আবির ভাইয়া কোথায়?,,,উনি ঠিক আছে তো??আর নিবিড় ভাইয়া??"
জিসান হাতের ইশারায় বললো..
"রিলাক্স পাখি,,,তোমরা শান্ত হও,,,ওরা চার তলায় আছে ৩০৯ আর ৩১১ নং কেভিন।"
বলতে দেরি পাখিদের দৌড়াতে দেরি নেই। পেছন থেকে জিসান চেচিয়ে বলছে...
"আরে পাখিরা,,,লিফটে যাও,,সিড়ি তে কেন..."
কে শুনে কার কথা,,,,দৌড়ালো সিড়ি বেয়েই।,,,,চার তলায় উঠেই ৩০৯ নং রুমের সামনে থামলো,,, ভেতরে টুইনস ব্রাদার্স এর একজন শুয়ে আছে বেডে,,,,ডান পায়ে ব্যান্ডেজ।আর মাথার পাশে এলজন নার্স কিছু একটা করছে,,,,চোখ খোলা তার।তবে দুর থেকে বোঝা যাচ্ছে না এটা আবির নাকি নিবিড়। পাখিরা একে অপরের দিকে তাকালো,,তখনই ভেতর থেকে শব্দ এলো..
"মিস এটম?"
বুঝলো এটা নিবিড়,,দোয়েল তাড়া দিয়ে বললো...
"তুই আবির ভাইয়ার কাছে যা বোন।"
চড়ুই মাথা দুলিয়ে দিলো দোড়।,,,,
কাপা কাপা পা নিয়ে ভেতরে ঢুকলো দোয়েল। হৃদয় কাপছে তার।নিবিড় উঠে বসেছে,,,ঘাড়েও ব্যান্ডেজ।দোয়েল কাউকে তোয়াক্কা করলো নাহ,,,দৌড়ে গিয়ে নিবিড়ের গলা জরিয়ে ধরলো,,,,
"আম সরি,,,আম রিয়েলি সরি,,,আমি আপনাকে প্রচুর কষ্ট দিয়ে ফেলেছি,,,,সব আমার দোষ,,,সবটা আমার দোষ,,,"
পাগলের মতো কথা গুলো বলছে দোয়েল,,,নিবিড় নিজের বাম হাত দোয়েলের পিঠে রাখলো,,,মৃদু হেসে বললো...
"এটম রিলাক্স,,, আমি ঠিক আছি।কিচ্ছু হয় নি,,,দেখো,,,,"
"হয়েছে,,,অনেক কিছু হয়েছে,,,আমার জন্য হয়েছে,,,,আমি আপনাকে খুব জ্বালাই,,,খুব খুব খুব।"
নিবিড় হাসলো...
"তুমি কাদছো কেন মিস এটম,আমি মরে গেলে তো তোমারই লাভ,,,,আর কেউ রাত বিরেতে ডিস্টার্ব করবে না তোমায়।"
দোয়েল আরেকটু চেপে ধরলো নিবিড়কে,,এতে নিবিড়ের ঘারের কাছটায় একটু ব্যাথা লেগে উঠলো।তা দেখে পাশে থাকা নার্সটা কিছু বলতে যাবে,,,তার আগেই নিবিড় চোখের ইশারায় না করলো.,।
"নাহ,,আপনি কোথাও যাবেন না,,,একদম এসব মুখে আনবেন না,,,,আমি একটুও ভালো থাকবো না,,,,আপনি আমায় যত ইচ্ছে কল করুন,,ক্ষেপান,,জ্বালান,,কিছু হবে নাহ,,,,সব সব সব ভালো লাগে আমার,৷ "
"তাই?,,,আমি মরে গেলে তুমি ভালো থাকবে না?"
দোয়েল মাথা নাড়িয়ে বলে উঠলো..
"উহুম,,,একটুও ভালো থাকবো নাহ,,,ভীষন কষ্ট হবে আমার,,ভীষণ। "
নিবিড়ের মনে তৃপ্ততা অনুভব হচ্ছে। তার এটম ভালো থাকবে না তাকে ছাড়া,,,শ্বীকার করেছে যে,,,,,
"এখন ছাড়বে না?,,,দেখো,, উনি দেখছে তো,,,"
দোয়েলের খেয়াল হলো,,এখানে তো নার্সও ছিলো।তড়িৎ গতিতে ছাড়লো নিবিড়কে।নিজেকে সামলে চোখ মুছতে ব্যস্ত হলো।,,,নিবিড় আলতো হাসলো,,,,
()()()()()()
৩১১নং কেবিনে আসতেই দেখলো আবির বেডে বসে ডান হাত দিয়ে কানে ফোন চেপে রেখেছে,,,,বাম হাতে ব্যান্ডেজ,,,কপালের কোনেও ব্যান্ডেজ।
"দেখো আম্মু,,আমরা একদম ঠিক আছি,,,যাস্ট একটু ছিলে গেছে,,,একটু পরেই বাড়ি আসছি,,, তুমি এতো টেনশন করছো কেন?"
বলতে বলতেই দরজার দিকে চোখ গেলো আবিরের,,,চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে চড়ুই,,,,আরেক হাত দিয়ে দরজায় ভর করা।আবির তার দিকে তাকিয়েই বললো...
"পরে ফোন করছি আম্মু,,,"
ফোনটা রাখলো পাশের টেবিলে,,,,আলতো হাসলো,,,,মোলায়েম কন্ঠে ডাকলো...
"চড়াই পাখি?"
তড়িৎ গতিতে চোখ খুললো চড়ুই ,, তাকালো আবিরের পানে।আবির উঠে দাড়ালো,,, তা দেখেই চড়ুই এগোতে এগোতে বললো...
"একিহ,,,আপনি উঠছেন কেন,,,বসুন বসুন,,,"
নিজেই বসিয়ে দিলো আবিরকে।আবির আলতো করে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চড়ুইয়ের চোখ মুছে বললো..
"কাদছো কেন চড়াই পাখি?"
এতেই চড়ুইয়ের কান্নার বেগ আরো বেড়ে গেলো,,,,কাদতে কাদতে বললো...
"আপনি জানেন কতটা ভয় পেয়ে গেছিলাম,,,,এমনটা কিভাবে হলো হুম??ঠিক করে গাড়ি চালাতে পারেন না??"
আর বলতে দিলো না চড়ুইকে।টেনে এনে নিজের কোলের উপর বসিয়ে চড়ুইয়ের মাথাটা চেপে ধরলো নিজের বুকের সাথে।,,,থেমে গেলো চড়ুই,,,,
"এই দেখো,,,এখন সব ঠিক হয়ে গেছে।,,,আমি একদম সুস্থ হয়ে গেছি,,,, "
চড়ুই কিছু বলছে নাহ।একটু পর ঐ ভাবে থেকেই আবির একহাতে চড়ুইয়ের কাধের ব্যাগটা নিয়ে টেবিলে রাখলো,,,
"ভয় পেয়েছিলে তুমি??"
"হুম,,"
"কেন?"
"আপনার এক্সিডেন্টের কথা শুনে,,"
"তাই?,,,তা কেন ভয় পেলে? আমি তোমার কে হুম??"
"জানি না,,,,তবে ভয় পেয়েছি,,, ভীষণ ভয় পেয়েছি।"
আর বলতে পারলো না,,,,তার আগেই কোথা থেকে কতগুলো ছেলে দরজা দিয়ে ভেতরে ঢুকলো,,,তাদের আওয়াজ পেয়ে চড়ুই আবিরের থেকে সরে দাড়ালো,,ছেলেগুলে এসেই শুরু করলো...
"কিরে,,,মি.?বললি বাড়িতে মিট করবি,,তানা,,,কি হসপিটাল নিয়ে এলি ব্যাটা??"
আরেকটা ছেলে এসে আবিরের বাম হাত ধরতে ধরতে বললো...
"তা কি ঘটনা ঘটালি দেখি?"
আর বলতে পারলো না,,,তার আগেই চড়ুই ঠাস করে ছেলেটার হাতের উপর বারি মারলো,,,ছেলেটা আউচ বলে হাত সরিয়ে নিলো..
"এই,,,আপনি দেখছেন না,,উনি হাতে ব্যাথা পেয়েছে?ধরছেন কেন আপনি?"
আরেকটা ছেলে চড়ুইকে দেখে অবাক হয়ে বললো...
"বাব্বাহ,,,,এই হসপিটালের নার্সরা দেখি রোগীর খুব কেয়ার করে??,,,বা বা বাহ"
আরেকটা হেসে বললো...
"তাও আবার এত্তো কিউট নার্স?,, বিশ্বাস কর মাইরি,,আমি আগে কখনো এতো গুলুমুলু নার্স দেখিনি.."
তখনই আবির বলেএ উঠলো...
"এইইই,,,,সামলে.."
চড়ুই তেতে উঠলো..
"ঐ মিয়া,,, কি বললেন আপনি,,,আমি নার্স,,আমাকে দেখে নার্স মনে হয়?"
একটা ছেলল বললো..
"এরকম সাদা এপ্রোন পরল হসপিটালে নার্স ছাড়া কে থাকবে?"
চড়ুই তাকালল নিজের পরনের কলেজ এপ্রোনের দিকে,,,সাদা এটা,,,তবুও সে বললো...
"সাদা তো কি??ব্যাচ দেখেন না?অন্ধ?"
ছেলে গুলো তাকালো চড়ুইয়ের বাম বাহুতে থাকা ব্যাচের দিকে...
"ওপস সরি সরি,,,,কলেজের বিধবা স্টুডেন্ট... "
চড়ুই কিছু বলতে যাবে তার আগেই আবির বলে উঠলো...
"আমি এক্সিডেন্ট করেছি যাস্ট,,,,মরি নাই এখনো,,,"
একটা ছেলে বললো..
"চুপ শালা,,,সুন্দরী বিধবার সাথে কথা বলছি তো..."
আবির চোখ পাকিয়ে বললো...
"আবার??,,,বলছি না ওকে এসব বলবি না?,, প্ল্যাট অন্য কোথাও কর ইয়ার,,,,"
চড়ুই ফুসছে,,তা দেখে আবির তাকে টেনে নিজের পাশে বসালো,,,
"চড়াই পাখি,,এরা আমার ফ্রেন্ডস..."
চড়ুই বললো...
"আরে রাখেন আপনার ফ্রেন্ডস,,,আমাকে বিধবা বলছে কেন হুম?"
আবির বললো..
"আহ চড়াই,, মজা করছে যাস্ট,,,,তুমি শান্ত হও প্লিজ।।।দেখো আমার প্রবলেম হচ্ছে,,, "
ধ্যান ফিরলো চড়ুইয়ের। আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বললো...
"ক্ কোথায় প্রবলেম হচ্ছে আপনার?বলুন?,,,ডাক্তারকে ডাকবো?""
"আহ,,,উতলা হয় না চড়াই পাখি,,,আম ওকেয়,,,তুমি একটু শান্ত হও তো,,,"
তারপর আবির ছেলেগুলোর দিকে তাকিয়ে বললো...
"তোদের এই খবর কে দিলো??"
ছেলে একটা চড়ুইয়ের পাশে বসতে বসতে বললো...
"আহিশ..."
বলার আগেই আবির চড়ুইকে টেনে দাড় করিয়ে ছেলেটিকে বললো..
"একটা থাপ্পড় দেবো শয়তান।,,,কতবার বলবো ওর থেকল ডিসটেইন্স মেন্টেইন করবি,,,"
ছেলেটি একটু সরে বসে বলল...
"ওকেয় ওকেয় রিলাক্স,,, করছি মেন্টলইন,,,,"
তারপর চড়ুইয়ের দিকে তাকিয়ে বললো...
"ওয়ে বিধবা ম্যাডাম,,আপনি বসুন,,"
চড়ুই বসলো না,,,সেখানে আরেকটা ছেলে বসতে বসতে চড়ুইকে ইশারা করে আবিরকে বললো...
"কাহীনি কি বস??"
আবির তাকালো...
"বলতে হবে আবার?"
ছেলেগুলো অবাক,,,একটা ছেলে তো প্রায় বলেই দিচ্ছিলো...
"আবির তোর গার্লফ্র,...."
"চুপ কর শালা..."
থেমে গেলো ছেলেটি,,,আবির আবার বললো...
"তারমানে আহিশ বললো তোদের,,,ছেলেটার আর কাজ নেই,,,বললাম গাড়িটা পিক আপ কর,, না,,,সবাইকে বলে বলে বেড়াচ্ছে.. "
তারপর আবির চড়ুইয়ের দিকে তাকালো...
"তুমি একা এসেছো চড়াই পাখি?"
চড়ুই বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বললো...
"নাহ,, বোনও এসেছে,,,নিবিড় ভাইয়ের কেবিনে,,"
"ওহ,,,,তোমাদের কে বললো,,,কলেজ ছিলে না তোমরা?"
"হুম,,,ঐ আহিশসার বাচ্চাই বললো...,,,তাইতো এলাম।"
আবির বিরক্ত হয়ে বললো...
"আবার সেই আহিশ,,,"
একটা ছেলে বললো...
"তা তুই এই বিধবা পাইলি কই আবির?"
আবির কিছু বলবে,,,তার আগেই চড়ুই বললো...
"আমি উনার ছোট ভাই,,,মানে আহিশসার ফ্রেন্ড,,,বুঝেছেন আপনি??,,,আর আমি এখনো সিঙ্গেল,,, না বিয়ে করেছি,,আর না বিধবা হয়েছি,,,সো আমাকে বারবার বিধবা বলা বন্ধ করুন,,,নাহলে এমন ব্যবস্থা করবো,,,আপনি নিজেই সারা জীবন আর বউয়ের মুখ দেখবেন না,, "
চড়ুইয়ের কথা শুনে ছেলেটি কাসতে লাগলো,,,,আবির বললো...
"ভাইয়ের কেবিনে চলো চড়াই পাখি,,,,তোরা কি যাবি?"
সবাই সম্মতি দিলো,,,,,, আবির চড়ুইয়ের হাত ধরা অবস্থায়ই বললো...
চলো...
চড়ুই একটু এগিয়ে বললো..
"আমার ব্যাগ,,"
আবির থেমে পেছনে ফিরে বললো..
"হেই তুয়াজ,,,,টেবিলে আমার ফোনটা আছে,,,হাতে নে,,আর সাথে তোদের ভাবির ব্যাগটাও নে,,,,"
তুয়াজ ছেলেটি অবাক হয়ে বললো..
"এ্যা!!"
আবির বললো...
"হুম,,বাচ্চা ভাবি তোদের,, কষ্ট হবে ক্যারি করতে,,নিয়ে আয় দ্রুত,,,"
আর থামলো না,,,,চড়ুইকে টান দিয়েই নিজেও এগিয়ে গেলো,,,,পেছনে আরেকটা ছেলে তুয়াজের কাধে চাপর মেরে হেসে হেসে বললো...
"নে ভাই নে,,,,বন্ধু মানেই এসব,,,ভাবিরই তো ব্যাগ,,,চল"
বলেই এগিয়ে গেলল সবাই ৩০৯ নং কেবিনের দিকে।,,আবির দরজায় টোকা দিয়ে বললো...
"আসবো?"
দোয়েল আর নিবিড় তাকালো,,,,দোয়েল নিবিড়ের মাথার কাছেই বসে ছিলো,,,,নিবিড় বললো..
"হুম ভাই,,,আয়।"
ভেতরে ঢুকলো আবির,,সাথে চড়ুইও,,,তখনই পাশ কাটিয়ে তাদের বন্ধুরা ঢুকতে ঢুকতে বললো...
"আরে নক করার কি আছে,,,ও কি বউ নিয়ে বেডরুমে বসে আছে নাকি,,"
ঢুকেই চোখ চড়ক গাছ,,
"ও এম জি,,,, আবারও ট্ ট্ টুইনস?,,,,"
আরেকটা ছেলে নিবিড়ের দিকে তাকিয়ে বললো...
"শালাহ,,,কই পাইলি এই টুইনস বিধবাদের??"
দোয়েল বললো..
কি!!!"
চড়ুই ক্ষেপে বললো...
"আবার বিধবা.."
ছেলেটি বললো...
"সরি সরি,,,আর বলছি না,,,,"
আরেকটি ছেলে বললো....
"তা নাম বলে দাও,,আর,,বিধবা বলবো নাহ,,,"
নিবিড় বললল..
"ও চড়ুই,আর এ দোয়েল,,,আপাতত তোরা ছোটপাখি আর বড় পাখি ডাকবি,,,"
"ওকেয়,,,"
দোয়েল চড়ুইয়ের দিকে তাকিয়ে বললো...
"তোর ব্যাগ কই বোন?"
চড়ুই কিটকিটিয়ে হাসলো,,,, হাতের ইশারায় তুয়াজকে দেখিয়ে বললো..
"ঐ যে,, আমার দেবরের হাতে,,,"
দোয়েল বললো...
"দেবর?"
চড়ুই গিয়ে দোয়েলের পাশে আরাম করে বসতে বসতে বললো...
"আবির ভাইয়া বলেছে,,,আমি নাকি ওর ভাবি,,,তাই ও আমার দেবর?সিম্পল,,"
একটা ছেলে সুর টেনে টেনে আবিরের দিকে তাকিয়ে বললো...
"আবির ভাাাইয়া??"
আবির অসহায় ফেইস করে বললো..
"কপাল আমার,,,হাহ।"
তুয়াজ টিকটারি মেরল বললো...
"তা ভাবি,,,, তোমার বর কে??"
চড়ুই ভাবলেস হীন ভাবে বললো...
"হবে হয়তো আপনাদের মধ্যে থেকে একজন,,,,তাই না আবির ভাইয়া?,,,,"
আবির চোখ গরম করে বললো...
"চড়াই পাখি...."
চড়ুই বললো...
"সরি সরি,,,,তাই না নিবিড় ভাইয়া?"
আবির আবারও বললো..
"চড়াই..."
চড়ুই ভয় সাথে বিরক্ত নিয়ে বললো...
"উপহ,,,কি ভুল করেছি জানি না,,,তবুও সরি,,সরি,,,সরি,,,হয়েছে?"
চড়ুইয়ের এমন কান্ডে সবাই হেসে দিলো,,,, এমন সময় হাজির হলো জিসান আর আহিশ,,,,আহিশ এসেই গরগর করে বললো...
"পাখি,,তোরা এখানে?ফোন কই তোদের কাকাই কল দিচর?"
দোয়েল মাথায় হাত দিয়ে বললো...
"ওহ নো,,,ফোন তো ব্যাগে,,,"
চড়ুই তুয়াজের দিকে তাকিয়ে বললো...
"ঐ দেবর,,,,,চোখের সাথে কি কানও খাইছেন নাকি?ব্যাগের মধ্যে ফোন বাজে,,কানে শুনেন না?"
তুয়াজ বললো...
"ফোন বাজলে তো সবাই শুনতো ভাবি??"
দোয়েল চড়ুইয়ের মাথায় চাটি মেরে বললো...
"আরে গাধি,,,ফলন সাইলেন্ট করা,, মনে নাই?"
চড়ুই বোকার মতো মাথা চুলকিয়ে বললো...
"ওহ,,,তাই তো।।"
আহিশ বললো..
"এখন আর কাকাইকে কল দিতে হবে না,,,আমার সাথে কথা হয়েছে,,,কি ঘটিয়েছিস বলতো তোরা?"
এ,,,একার মানে কি??পাখিরা একে অপরের দিকে তাকালো,, আবির বললো..
"কি হয়েছে??কি করেছে ওরা?"
"প্রিন্সিপাল স্যার অভিযোগ করেছে,,,,আরাব স্যারের সাথল নাকি মিসবিহেভ করেছিস??"
পাখিদের দুজনেরই মাথায় হাত,,,একটু পর চড়ুই ফুসতে ফুসতে আহিশের সামনে এসে ওর মাথায় থাপ্পড় মারতে মারতে বললো...
"সব তোর জন্য হয়েছে আহিশসার বাচ্চা,,,,,"
এরপর আবিরদের ফ্রেন্ডগুলোর দিকে তাকিয়ে বললো...
"হেই দেবর গনস,,,একে একটু শক্ত করে ধরেন তো..."
তুয়াজ সহ আরো একটা ছেলে বোকার মতো এসে আহিশকে চেপে ধরতে ধরতে বললো....
"ধরলাম ভাবি,,,"
শুরু হলো চড়ুইয়ের আল্ট্রা স্টাইলের মাইর,,,
"শয়তান,,,ফোনে এতো সিরিয়াস ভাবে বললি কেন হ্যা??,,না তুই ঐ ভাবে ভয় দেখাতি,, আর না আমরা আরাভ স্যারকে ধাক্কা দিয়ে চলে আসতাম।শয়তান তুই..."
দোয়েল চেতে বললো..
"আমার গুলোও দিয়ে দে বোন,,,"
চড়ুই মারতে মারতে বললো...
"কেন এতো সিরিয়াস ভাবে বললি বল,,, ধীরে সুস্থে বললে কি হতো,,,"
দোয়েল বললো..
"হুম হুম?,,,আসল কাহিনি বললে না হয় একটু গুছিয়ে সুজিয়ে আসতাম,,"
নিবিড় অবাক হয়ে বললো..
"তাও আসতে?"
দোয়েল তার দিকে তাকিয়ে বললো...
"তোহ??অবশ্যই আসতাম,,"
আবির বললো..
"এবার তো থামো চড়াই পাখি,,,".
বলতে বলতে নিজে গিয়েই থামালো চড়ুইকে,,,আহিশ ছাড়া পেয়ে করুন কন্ঠ করে তুয়াজদের দিকে তাকিয়ে বললো..
" কি ভাইয়া,,,,ও বললো আর তোমরাও চেপে ধরলে?,,,"
তুয়াজ বললো...
"তাইতো?ভাবি বললো, আর আমরাও চেপে ধরলাম?ইশশ একদম ঠিক করিনি ভাই,,"
চড়ুই তেতে বললো..
"একদম ঠিক করেছেন,,,বললে আবারও করবেন।নাহলে দেবর হইলেন কিসের হুম?"
আহিশ বললো..
"পুরো কথা না শুনে মার শুরু করলি,,,বাকিটা কি বলবো?নাকি না?"
দোয়েল ভ্রু কুচকে বললো..
"আবার কি?"
আহিশ বললো..
"আপনাদের জন্য টিসির ব্যবস্থা করা হয়েছে ম্যাডাম"
পাখিদের মাথায় হাত,,,চড়ুইতো বলেই বসলো..
"আল্লাহ,,,"
নিবিড় বললো...
"এই টুকুর জন্য টিসি?"
আহিশ বললো...
"তো কি করবে?,, এমনিতেই ফাস্ট ইয়ার থেকে সবার চোখের বিষ আমরা পঞ্চপান্ডব।আর ছোটপাখির দুষ্টুমি তো একদম সীমা ছাড়া।স্যাররা এমনিতেই ক্লাসের অর্ধেক টাইম ওকে বকতে বকতে শেষ করে।"
আবির তাকালো চড়ুইয়ের দিকে।,,, একি! মেয়েটা কাদছে?,,আবির এগিয়ে গেলো,,,দ্রুত চোখ মুছে বুকে আগলে নিলো চড়ুইকে।
"চড়াই পাখি,,কাদছো কেন,, সামান্য ব্যপার,, কিচ্ছু হবে নাহ।"
চড়ুই কাদতে কাদতে বললো..
"বাবা,,আবার ঐ লাফাঙ্গাদের সাথে বিয়ে ঠিক করবে.."
চমকালো আবির,,,সাথে নিবিড়, আহিশ,জিসান,দোয়েলও।আবিরদের বন্ধুরা অবাক হয়ে চড়ুইয়ের কান্ড দেখতে লাগলো।,,,,একটু আগেই মেয়েটা কেমন ঝাসের রানির মতো চেচাচ্ছিলো,,,আর এখন এভাবে কাদছে?তাও সামান্য বিষয়ে,,,,,
আবির ডান হাতটা দিয়ে আরেকটু গভীর ভাবে চড়ুইয়ের পিঠ জরিয়ে নিলে৷ বা হাতে আলতো করে মাথাটা নিজের বুকে চেপে বললো..
"এই টুকু সময়ে এত্তো কিছু ভেবে ফেলেছো তুমি?,,এটা মাথা নাকি কম্পিউটার? "
নিবিড় বললো..
"ছোট পাখি,,কিচ্ছু হবে না,,,এক্ষুনি সব সলভ হয়ে যাবে।"
আবির বললো...
"তোমার বাবার বাবারও ক্ষমতা নেই তোমাকে এই আবির চৌধুরীর থেকে আলাদা করার।,,,এখন কান্না থামাও,,,,দ্রুত,,,,"
একটু পর শান্ত হলো চড়ুই। জিসান বললো..
"এখন চল বাড়িতে,,,"
আবির বললো..
"নাহ,,,পাখিদের কলেজ যাবো।এই প্রবলেমটা আগে সল্ভ করে আসি।"
চড়ুই বললো..
"লাগবে নাহ,,,আপনার কষ্ট হবে এখন যেতে"
আবির মৃদু হাসলো.. হালকা ঝুকে বললো..
"এতো ভাবো আমার জন্য? "
চড়ুই এদিক ওদিক তাকিয়ে বললো...
"এমন কিছুই নাহ,,''
তখনই আবিরদের এক ফ্রেন্ড বলে উঠলো...
" আর নাহ আবির,,,স্টে ডিস্টেন্স,,,, আমাদের মতো সিঙ্গেলদের সামনে কিস করতে নেই,,বুক জ্বলে উঠে,,,ইনো কেনার টাকাও নাই।"
চড়ুই বুঝতে পেরে এক কদম পিছিয়ে দাড়ালো। রাগি কন্ঠে আবিরের দিকে তাকিয়ে বললো...
"ছিহ,,আপনার মতো আপনার বন্ধুরাও নির্লজ্জ। "
বলেই বেরিয়ে গেলো,,,,তুয়াজ বললো..
"ভাবি এতো বড় উপাধিটা দিতে পারলো??"
দোয়েল বললো..
"আপনাদের তো গোবর খাওয়ানো উচিৎ।একটারও মুখে লাগাম নাই,, লজ্জা করে না আমাদের মতো দুটো বাচ্চা মেয়ের সামনে এসব বলতে?হুহ"
বলেই পেছন ফিরে ব্যাগ নিতে ব্যাস্ত হয়ে পড়লো।আবিরদের এক ফ্রেন্ড বলে উঠলো...
"যাহ,,,আরেক ভাবিও উপাধি দিলো?ভাগ্য আজ কই লুকালো?"
দোয়েল বেরোতে বেরোতে বললো..
"আপনাদের প্যান্টের পকেটে,,"
দোয়েলের কথা শুনে নিবিড়ের মাথায় হাত,, "কি বলে এই মেয়ে?"
সবাই দ্রুত বেরিয়ে লিফটে করে নামলো,, এ দিকে পাখিদের লিফটের কথা খেয়ালই নেই,,তাই তারা সিড়ি বেয়ে নামতে লাগলো।এই কারনে নিচে এসে আবিরদের সবাইকেই দেখলো।
আবির বললো...
"অনেক এনার্জি লস করেছো,৷ এখন দ্রুত গাড়িতে উঠো।৷ "
নিবিড় তার ফ্রেন্ডসের দিকে তাকিয়ে বললো...
"তোরা কি করবি?যাবি?"
চড়ুই তাড়া দিয়ে বললো...
"না না না,,,এতোজন গেলে সবাই বলবে আমরা আবার গুন্ডা ভাড়া করে এনেছি।"
আহিশ ফিক করে হেসে দিলো। তুয়াজরা বললো..
"আবার একটা উপাধি দিলা ভাবি?ঠিক আছে,, গেলাম না কলেজ।আবির নিবিড়,, রাতে দেখা হচ্ছে।আমরা এখন গেলাম।"
আবিররাও সম্মতি জানালো।