আঁধারের তারাবাজি

পর্ব - ২৭

🟢

নোভার কথা অনুসরন করে উপস্থিত সবাই তাকালো সদর দরজার দিকে।এক হাতে মিষ্টির প্যাকেট নিয়ে দাড়িয়ে আছে একটা ছেলে।পড়নে ব্লু কালারের শার্ট আর ব্লাক জিন্স।

নোভার কথা শুনে পা জোড়া তার সদর দরজাতেই থেমে গেলো।গোলগোল চোখ করে তাকিয়ে আছে সে নোভার দিকে।কি বলে এই মেয়ে?,,

ধ্যান সরে গেলো নভের কথায়..

"কাম ইনসাইড,,"

অপ্রস্তুত হলো লোকটি।চোখ নামিয়ে এদিক ওদিক তাকালো।,,তেজ এগিয়ে এসে লোকটিকে ভেতরে নিয়ে যেতে লাগলো...

"আরে,,আইয়ো,আইয়ো,,,আআর হালির কথা হুনি থামি যাইবানিও বা?ইয়ানের বেকগুনেই এক এইকগা পিজ,,তুউই থাইতে থাইতে বুঝি যাইবা৷ আইও..."

লেকটিকে এনে সোফায় বসালো তেজ,,,অবন জহিরও এগিয়ে এসে বসলো সোফায়,আলাপ করতে লাগলো লোকটির সাথে।আখিও ব্যস্ত হলো অতিথি আপ্যায়নে।,,,নভ গেলো কিচেনের দিকে...

"অকাজ-কুকাজ গুলো কি সব তোমার জন্যই তোলা থাকে?"

নভের গম্ভীর কন্ঠে পেছনে ফিরে তাকালো মোম।তবে ভয় পেলো বলে মনে হলো না।আপন মনেই বলে উঠলো...

"রান্না করা অকাজ -কুকাজ?"

নভ হালকা রেগে গেলো। মোমের দিকে এগিয়ে আসতে আসতে বললো..

"এই মেয়ে,,তুই বুঝস না?আমি এই কথা কেন বললাম? তোরে রান্না করতে কে বললো???"

মোম চোখ গোলগোল করে তাকালো,,,

নভ তেড়ে এসে মোমের হাত থেকে চামচটা কেড়ে নিয়ে সাইডে রাখতে রাখতে বললো..

"মাইগ্রেনের ব্যথা এমনি এমনি উঠে তোর??,,গরম তাপে কেন দাড়িয়ে আছিস??জানিস না তুই?"

মোমের ভীষন কান্না পাচ্ছে,,, নভ হঠাৎ এতোটা রেগে গেলো কেন??,,ঠোট উলটে মোম বললো..

"আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন?,,,ক্ কি করেছি আমি?"

নভ যেন আরো রেগে যাচ্ছে.. চেচিয়ে বললো...

"চুপ,,,চুপ কর তুই,,,বউগিরি দেখাচ্ছিস?আমি তোকে এইসব করার জন্য বিয়ে করেছি?,,,যা বের হ এখান থেকে.."

মোমের চোখ টইটুম্বুর অবস্থা,, তখনই কিচেনে এলো পলি,,,

"বউ হয়েছে যখন, বাড়ির কাজ তো করবেই তাই না?"

নভ লাল লাল চোখ নিয়ে তাকালো পলির দিকে,,,তেতে বললো..

"আমার মোম যে অসুস্থ, সেটা কি তুমি জানো না??"

পলি সাথে সাথেই উত্তর দিলো..

"তো??অসুস্থ বলে বউয়ের দায়িত্ব পালন করবে না??তাহলে বিয়ে কেন করেছে??আর তোকেও বলি নভ,,,,আমার ছেলে হয়ে কি করে পারলি এই রকম একটা অসুস্থ রোগা মেয়েকে বিয়ে করতে??কদিন পর তো এমনিতেই মরে যাবে এ.."

নভ চেচিয়ে উঠলো..

"স্যাট আপ।।,,,যাস্ট কিপ ইউর মাউথ স্যাট,,আর একটাও বাজে কথা বলবে না তুমি.."

"আমি ঠিকই বলেছি নভ,,,এই মেয়ের রোগ যেন আবার এই বাড়ির কারোর মধ্যে না ছড়িয়ে পড়ে,,"

"তোমার যদি ওর রোগ নিয়ে এতোই প্রবলেম থাকে,তাহলে তুমি ওর থেকে সব সময় দুরে দুরে থাকবে,,,এতে তোমার কি লাভ হবে জানি না,,,বাট আমার মোম একটা কুৎসিত মনের মহিলার থেকে দুরে থাকতে পারবে।"

"নভ!!!"

নভ যেন শুনলোই না পলির চিৎকার। মোমের হাত ধরে টেনে নিতে নিতে বললো..

"চলো মোম,,"

ড্রয়িং রুমে আসতেই একটু আগের ঘটে যাওয়া ঘটনা যেন নিমেষেই ভুলে গেলো মোম,,,ঠোঁটের কোনে ফুটে উঠলো এক চিলতে হাসি,,,,সোফায় বসা লোকটিকে ডেকে উঠলো...

"ভাইয়া??"

হ্যা,,,অপরিচিত লোকটি আর কেউ নয়,,,মোয়ানই।,,,এতোক্ষণ অবনদের সাথে কথা বলতে থাকা মোয়ান ফিরে তাকালো মোমের দিকে।মুখে হাসি ফুটলো তারও।।সোফা থেকে উঠে দাড়াতেই মোম ছুট্টে এসে ঝাপিয়ে পড়লো মোয়ানের বুকে।,,,

কত গুলো দিন পর নিজের কলিজার টুকরো বোনটাকে দেখছে মোয়ান,,,সেও আগলে নিলো মোমকে..

"আমার ছোট্ট বোনিটা এবার সত্যিই বউ হলো বুঝি?"

মোম মোয়ানের বুক থেকে মাথাটা তুলে বললো...

"তুমি সবটা জানো ভাইয়া??"

মোয়ান হাসলো...

" পাগলি বোনি আমার,,,,আমি যত দুরেই থাকি না কেন,,,আমার বোনির সব খবরই থাকে আমার কাছে।"

"তাহলে তুমি কেন আটকালে না এই বিয়ে??আমি তো চাইনি বলো?"

মোয়ান কিছু বলতে যাবে,তার আগেই নভ রাগী কন্ঠে বললো...

"এই,,,মেরেই ফেলবো একদম,, যে বিয়ে আটকাতে আসবে,,,সে তোর ভাই হলেও আমি ছেড়ে দিবো না।,,,"

মোম চোখ ফিরিয়ে নিলো নভের দিক থেকে।মোয়ানের দিকে তাকিয়ে বললো...

"আম্মি, আব্বু কেমন আছে ভাইয়া?আমাকে ভুলেই গেছে তাই না??".

" ধুর বোকা।,,,তারা কি করে ভুলবে তোকে?মা-বাবা কখনো তার সন্তানদের ভুলে নাকি?"

বেশ অভিমান হলো মোমের। মুখটা ছোট করে বললো...

"ভুলেই তো গেলো,নাহে কি এতো দিনে আমার একবারও খোজ নিতো না?"

এক বিষাদ হাসি হাসলো মোয়ান,,,মোমের মুখটা দুহাতের আদলে তুলে নিলো,,,

"পরিস্থিতি এমন করতে বাধ্য হয়েছে রে বোনি,,,না হলে সব ঠিক থাকতো,,,তবে তুই চিন্তা করিস না,সবটা আবার ঠিক হয়ে যাবে।"

মোম ডেসপারেট হয়ে যাচ্ছে দেখে নভ বললো..

"হয়েছে মোম,,,এবার তোমার ভাইয়াকে একটি রেস্ট নিতে দাও।যথেষ্ট জার্নি হয়েছে ওর।,,"

অবনও মত মিলালো...

"হ্যা,,হ্যা,, নোভা আম্মু,,যা তো,মোয়ানকে গেস্ট রুমে নিয়ে যা।"

নোভা নামটা শুনতেই মোয়ানের কাশি উঠে গেলো,,,কাসতে কাসতে নাজেহাল অবস্থা তার,,,কাশি থামানোর জন্য কেউ একজন মুখের সামনে পানির গ্লাস ধরতেই মোয়ান তার দিকে না তাকিয়েই পানিটা নিলো,,,,এক ঢোক গিলতেই চোখ পড়লো সামনে থাকা নোভার দিকে,যে তাকে পানি দিয়েছে।,,,নোভাকে দাত কেলিয়ে হাসতে দেখেই মুখ থেকে ফুস করে পানি বেড়িয়ে গেলো মোয়ানের,,,।

সবাই ব্যস্ত হলো মোয়ানকে নিয়ে,মোমও যেন চিন্তায় পড়লো।,,,,তেজ এগিয়ে এসে বললো...

"আরে আরেহ,,,,ঠিক আছে,,, আআই নি যাইয়ের তোয়ারে,,,,আইয়ো,,আআর লগে আইয়ো"

কোনো রকমে কাশি থামিয়ে তেজের পিছু পিছু এগিয়ে গেলো মোয়ান,,,একবার আড়চোখে নোভার দিকে তাকাতেই আবারও দুজনের চোখাচোখি হয়ে গেলো।সাথেসাথেই চোখ ফিরিয়ে নিলো মোয়ান।,,

তারা যেতেই এদিকে নোভা,ইশু,আখি আর নিশান অট্টহাসিতে ফেটে পড়লো।,,,ইশু হাসতে হাসতে বললো...

"সেই দিয়েছিস নোভা,,"

নিশান বললো...

"সত্যিই,,,বেয়াই কিন্তু সেই ভয় পাইছে।"

আখি এগিয়ে গেলো মোমের কাছে।

"মোম,,তোর ভাইকে এরা মুরগি বানিয়ে ছাড়বে,,"

মোম ভ্রু কুচকালো।তা দেখে নোভা বললো..

"ওহ,কিউটিপাই,,তোর মতো তোর ভাইটাও কিন্তু এটম মাইরি,,,বোকা-সোকা,কিউট,,লালা লা লালা,,লালা লা লালা"

মোম হাসলো,,,মুখ নাচিয়ে নাচিয়ে বললো...

"এতোও সোজা না বুঝছো?যেদিন অন্যরুপ দেখবে সেদিন বের হবে তোমাদের লালা লা লালা,লালা লা লালা,,লালা লা লালাহ"

বলতে বলতেই মোম হেলতে দুলতে সিড়ি বেয়ে উপরে উঠে গেলো মোম,,,

অবন হেসে বললো...

"সত্যিই,,মোমমার মতো তার ভাইটাও অনেক ভালো,,নম্র ভদ্র,আন্তরিকও,,"

নোভা বললো...

"হ্যা,,,,এক্কেরে লালা লা লালা টাইপ,,,"

আবারো একটা হাসির রোল পড়ে গেলো পুরো ড্রয়িংরুম জুড়ে..

আঁধারের তারাবাজি পর্ব ২৭ গল্পের ছবি