সময় রাত ১০:৩৪
রায়ানিশ পরিবারের সবাই উপস্থিত ডায়নিং টেবিলে।সাথে অতিথি হিসেবে মোয়ানও।সকাল থেকে অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি সবাই।,,তবে নোভাকে দেখলেই অপ্রস্তুত হয়ে উঠছে মোয়ান।এর অবশ্য যথেষ্ট কারন আছে।নোভা মোয়ানকেই দেখলেই চোখ টিপ মারছে,,ঠোট কামরে হাসছে।আঙ্গুলের ইশারায় কাছে ডাকছে।,,,
এই যে এখন,,সার্ভ করার নাম দিয়ে বার বার মোয়ানকে অপ্রস্তুত করে তুলছে নোভা,,ব্যপারটা সবাই-ই এনজয় করছে,,তবে কেউ কাউকে ঠিক বুঝতে দিচ্ছে না।জহির একটু ঝুকে অবনকে ফিসফিসিয়ে বললো..
"ভাইয়া,,,আমাদের ছেলে মেয়েদের অবস্থাটা দেখেছিস??যা করছে..."
অবনও একই ভঙ্গিতে বললো...
"মোয়ান ছেলেটার শান্তিই নষ্ট করে দিচ্ছে এরা,,,"
রুবি ও তাদের কাছে এসে বললো...
"কি নিয়ে কথা হচ্ছে গো?"
গলা খাকারি দিয়ে উঠলো অবন,,,সিরিয়াস ভঙ্গিতে খাওয়ার ভান করে বললো...
"না রুবি,,,ভাবছি ইশুর সাথে সাথে নোভা মায়ের বিয়েটাও দিতে হবে।,,,".
হাসলো রুবি,,,বললো...
" ওমাহ,,এতো খুশির খবর,,তা পাত্র কি দেখা শুরু করবো নাকি?"
অবন বললো..
"আমি একটা ছেলে দেখেছি,,দেখতে শুনতে ভালোই।ফরেইন বিজনেস আছে নিজস্ব।ভাবছি পরশু তাদের ইনভাইট করবো,,,নভ বাবা,তুই কি বলিস?"
নভও খেতে খেতে বললো..
"হুম,,ভালোই,,,আসতে বলো,,,"
এতোক্ষনের শয়তানি যেন মুহুর্তেই গায়েব হয়ে গেলো নোভার মুখ থেকে,,সবার দিকে তাকিয়ে অবনকে বললো...
"আব্বু,তোমরা এসব কি বলছো?আমি এখন বিয়ে করবো না, "
পলি বলে উঠলো...
"কেন?,,তুমি যথেষ্ট বড় হয়েছো,,তোমার থেকে ছোট মেয়েকে নভ বিয়ে করেছে।"
নোভা যেন চরম বিরক্ত হলো,,,পাত্তা দিলে না পলির কথায়।অবনের দিকে তাকিয়ে করুন ভাবে বললো...
"প্লিজ আব্বু,,আমি এভাবে যাকে তাকে বিয়ে করতে পারবো নাহ,,,আমার নিজস্ব একটা চয়েজের ব্যপার আছে।"
জহির বললো...
"তা তোর কোনে ছেলেকে পছন্দ??,,বল,,ঠিকানা দে,,ছেলেকে বল আমাদের সাথে যোগাযোগ করতে..."
নোভা ঢোক গিললো,,আড়চোখে একবার মোয়ানের দিকে তাকালো,,সে নিশ্চিন্তে খাচ্ছে,,নোভার দিকে তার আপাতত খেয়াল নেই,,নোভাও চোখ নামিয়ে ফেললো,,নিচু স্বরে বললো..
"তেমন টা নাহ,,,বাট,এভাবে না জেনে শুনে একটা ছেলেকে বিয়ে করাটা,,ইটস নট পসিবল আব্বু,,"
অবন বললো..
"আহা,,এখনই কি বিয়ে হয়ে যাচ্ছে নাকি?,,শুধু তো দেখতেই আসছে,, তারপর বাকি কথা,,"
নোভা মুখ পাংসুটে করে বললো...
"আব্বুউ,,,প্লিজ,,"
বিরক্তিকর মুখ নিয়ে নোভা উঠে গেলো খাওয়া ছেড়েই,,,পেছন থেকে প্রায় সবাই ডাকলো,,তবে কথা কানেই নিলো না নোভা।
নভ খাওয়া শেষ করে উঠতে উঠতে বললো...
"মোম,,,খাওয়া সেরে নিয়ে ভাইকে নিয়ে রুমে আসো,,,"
মোম ভ্রু কুচকালো...
"ভাই?"
"হুম,,,মোয়ান,,সম্পর্কে আমার বড় হলেও বয়সে ছোট,তাই ভাই বলেই সম্মোধন করলাম৷ খেয়ে আসবে কিন্তু,,".
বলেই আর দাড়ালো না সে,,সিড়ি বেয়ে উপরে উঠে গেলো,,,মোম কিন্চিৎ অবাক হয়ে মোয়ানের দিকে তাকায়,,মোয়ানও আলতো হাসে,,প্রাপ্তির হাসি,,,মনে মনে বলে..
" আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে রে বোনি,,,আজ যদি জিমানের সাথে তোর বিয়ে হতো,তাহলে হয়তো নভ ভাইয়ের মতো একজন কেয়ারিং পার্সন তুই পেতি না,,আর না আমি এমন একটা আন্তরিক মানুষ পেতাম।আমি নিশ্চিন্ত বোব,,তুই সঠিক মানুষের হাতেই পড়েছিস।হয়তো ভুল ভাবে,তবে পরবর্তী ঠিক হবে আল্লাহ চাইলে,,,"
-----
"টেইক ইউর মেডিসিন মোম,,,"
নভের কথা শুনে মোম বিরক্ত হয়ে বললো...
"নিচ্ছি,,,"
মোম মেডিসিন নিতেই নভ বললো...
"নোভার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো,,যাও।,,"
মোম বেশ অবাক হলো,,তবে কিছু বললো না কারন রুমে মোয়ানও আছে,,শুধু বললো..
"আমি আজ ভাইয়ার সাথে গল্প করবো,,,"
নভের কন্ঠটা আরেকটু উচু হলো.
"যেতে বলছি,,,গল্প কাল করো,,যাও,, ঘুম পাচ্ছে তোমার।,গো''
মোমের মুখটা কালো হয়ে গেলো,,,অবশ্য ঘুমও পাচ্ছে খুব,এটা যে মেডিসিনের প্রভাব তা ভালো করেই জানে সে।,,তাই আর কথা বাড়ালো নাহ,,গুটি গুটি পায়ে হেটে বেরিয়ে গেলো রুম থেকে..।আর এই রুমে নভ ব্যস্ত হলো মোয়ানের সাথে আলোচনা করতে..
----
" ওমাহ,সেকি??বিয়ের পরদিনই ভাইয়া তোকে রুম থেকে বের করে দিলো?হাউ ইজ ইট পসিবল??আমার ভাই এতো লয়াল??"
নোভার কথা শুনে মুখ কুচকালো মোম,,,বালিশ ঠিক করতে করতে বললো..
"উউউহ,,লয়াল??কত মেয়ের সাথে লুতুপুতু করেছে তোমার ভাই??হিসেব নেই,,"
নোভা ইন্টারেস্ট নিয়ে বললো..
"তাই বুঝি?"
মোম নিজের মতো করেই বলতে লাগলো..
"তা নয় তো কি??,,,আরেহ আমাকেও তো ঐ ভাবেই তুলে এনেছে,,,এনেই ঐ রিসোর্টে,,,আল্লাহ,,,জীবনেও ভুলবো না ঐ সময়টা,,"
নোভার আগ্রহ যেন বাড়তে লাগলো,,,উৎসুক হয়ে বললো...
"আচ্ছা,,,তারপর,তারপর??"
মোম একটা বড় নিঃশ্বাস ফেললো,,,নোভার দিকে তাকিয়ে বললো..
"তারপর আমার ভীষণ...."
বলতে বলতেই হামি উঠে গেলো মোমের,,,,নোভা আগের মতোই উৎসুক হয়ে বললো...
"বল,বল??"
"ঘুউউউম পাচ্ছে আমার"
বলতে বলতেই খাটে হেলে শুয়ে পড়লো মোম,,,,ব্যাস,,,সকল আগ্রয়ে এক বদনা পানি ঢেলে দিলো নোভার,,,মুখটা কালে করে বললো...
"ধ্যাতততত"
নিজেও শুয়ে পড়লো মোমকে জড়িয়ে ধরে,,,
-----
"ওকেয় ড.ওয়াটস,,,অল ইজ ফাইনাল,,,উই উইল টক টুমরো..."
"ওকেয়, মি. রায়ানিশ,,গুড নাইট"
"গুড নাইট"
মিটিং শেষ করেই ল্যাপটপটা বন্ধ করলো নভ,,,চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিলো সে।,,,একটু পরেই চোখ খুলে মোয়ানের দিকে তাকিয়ে মৃদু হাসলো,,,,মোয়ানও হালকা হেসে বললো...
"আমার এখনো কেন যেন সবটা বিশ্বাস হচ্ছে না নভ ভাই,,,স্বপ্ন লাগছে সব..."
"সত্যি,,,সবটাই সত্যি।আমার মোম সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ।"
চিন্তিত হলো মোয়ান..
"কিন্তু নভ ভাই,,,আমরা কি খুব বেশিই রিস্ক নিচ্ছি না??,,,ড. নিজেই বললেন উনি মাত্র ৩ টা সার্জারি করেছে এমন রোগের,,,এর মধ্যে মাত্র একজনের ক্ষেত্রেই সফল হয়েছে তিনি,, "
"যাই হয়ে যাক ভাই,,,আর কোনো উপায় নেই,,,আমার মোমকে সুস্থ হতেই হবে,,,ও এতো সহজে আমার থেকে হারাবে না,, আমাদেরকে এই রিস্কটা নিতেই হবে,,,"
মোয়ানও রাজি হলো,,,,মাথা নাড়িয়ে সম্মতি দিলো,,,একটু পরে নভ বললো..
"শুধু মাত্র এই মিটিংটার জন্য তোমাকে এতেক্ষন বসিয়ে রাখলাম,,,"
"আরেহ নভ ভাই,,,কি যে বলেন...আমার বোনির জন্য তো আমি কলিজা কেটেও দিতে পারবে,,এটা তো কিছুই নাহ।"
"ওকেয়,,,এখন যাও,,,রেস্ট নাও,,,কালকে আবার অফিস যাবে তো,,"
"হুম,,,যাচ্ছি..."
নিজের জন্য নির্ধারিত রুমে চলে গেলো মোয়ান।নভও বিছানায় গা এলিয়ে দিলো,,,
বেশ কিছুক্ষন কাটলো ওভাবেই,,,তবে ক্লান্তিতেও যেন চোখে ঘুম ধরা দিচ্ছে না নভের।শূন্যতা তো বেশ করেই অনুভব করছে।বিয়ের পরে একটা রাতই মোম তার কাছে থেকেছে।তবে বিয়ের আগে তো নভ প্রত্যেকটা রাতই মোমের বিছানার পাশে নিচে বসে তার মোমকে পাহাড়া দিতো।একটু ঘুমাতো তার মোমকে দেখতে দেখতে,আজ এমনটা লাগা তাই স্বাভাবিকই ঠেকলো নভের কাছে।,,
নাহ,এভাবে বেশিক্ষন থাকা যাবে নাহ।আজও তার মোমকে চাই,।চাই-ই।
আর ভাবলো না দ্বিতীয় বার,কল লাগালো নোভার ফোনে।
এদিকে মোমের পাশে শুয়ে শুয়ে নির্ঘুম রাত পাড় করছে নোভা।আজ যেন তার চোখে ঘুম হানা দিচ্ছেই নাহ।,,দিবে কি করে??ঘুম যে কেড়ে নিয়েছে ঐ ধপধপে ফর্সা গোলগাল চেহারার কিউট ছেলেটা।কি ইনোসেন্ট ফেইস, উপহ,একেবারে চকলেট বয়।,,আর তার গোলাপি ঠোটগুলো???স্ট্রবেরি নাহ?খেতে খুব টেস্টি হবে বুজি?
নিজের ভাবনায় নিজেই লজ্জা পেলো নোভা।লাজুক হেসে কম্বলে মাথা লুকালো সে।ঠোটের কোন থেকে লাজুক হাসিটা যেন সরছেই না আজ।
ভাবনার মাঝেই ঝনঝন করে বেজে উঠলো ফোনটা।,,হাত বাড়িয়ে ফোনটা নিতেই নভের নাম্বারটা ভেসে উঠলো স্ক্রিনে।রিসিভ করে কানে তুলতেই নভের কন্ঠ ভেসে এলো...
"মোম কি ঘুমাচ্ছে?"
"ঘুম?এতোক্ষনে স্বপ্নের রাজ্যে তোকে নিয়ে ভেসে বেরাচ্ছে বোধ হয়।"
"আমি আসছি,ওকে নিতে..."
"হ্যা,হ্যা,,আয়,,,নতুন বিয়ে করেছিস,বউ ছাড়া কি থাকা যায় নাকি?তাও আবার যেমন তেমন বউ নাহ,,,মাখনের মতো মোম,,আহা হাহা হাআআ"
"স্যাট আপ,,,ফোন রাখ।আসছি আমি।ওকে জাগাস না যেন।"
রেখে দিলো নভ,,ফোন রাখতেই নোভা ফিক করে হেসে দিলো,,মোমের দিকে ফিরে একটু ঝুঁকে মোমের গালটা টেনে দিলো আলতো করে,,আর বললো...
"আমার ভাইয়াটা ভীষন ভাগ্য করে তোকে পেয়েছে।বুঝলি কিউটি পাই??উপস ভাবি,,হিহিহি"
-----
সকালে ঘুম ভাঙতেই নিজেকে কারোর বাহুডোরে আবিষ্কার করলো মোম।মোচড়ামুচড়ি করে কোনো মতে মাথাটা একটু উচু করে তাকাতেই চোখে পড়লো নভের ঘুমন্ত মুখটা।কি মুগ্ধ,কি মায়াবী সেই মুখ,আনমনেই হেসে দিলো মোম।ইশশ এত্তো কিউট একটা ছেলে আমার বর??,,ভাবতেই লজ্জায় রাঙা হলো মোমের গাল গুলো।,,আবারো তাকালো নভের দিকে সে,,ইনোসেন্ট বয়,কে বলবে?এই লোকটা একটা প্লে বয়?,,
দেখার মাঝেই মোম অনুভব করলো নভের ঠোট দুটো আলতো প্রসারিত হচ্ছে,, হাসছে লোকটা??উনি কি জেগে আছে??,,
ভ্রু কুচকে ভাবতে লাগলো মোম,,তবে নভ চোখ খুললো নাহ।ওভাবেই ঘুম ঘুম কন্ঠে হেসে বললো...
"গুড মর্নিং মাই জুলিয়েট... "
হেসে দিলো মোম,,কুচকানো ভ্রু জোড়াও সরল হলো।,,নিজেও আলতো কন্ঠে বললো...
"গুড মর্নিং"
ধীরে ধীরে চোখ খুললো নভ,,।মোমের কোমরে থাকা হাতটা আরেকটু জরিয়ে ধরলো। মোম একটু অপ্রস্তুত হলো এতে।লজ্জাও পেলো বেশ।মোমের অবস্থা বুঝতে পেরে নভ মোহময় কন্ঠে বলে উঠলো...
"নড়ে নাহ মৌচাক রায়ানিশ। "
থেমে গেলো মোম,,,নড়াচড়াও বন্ধ হয়ে গেলো যেন৷ কেন?নভের কথায় কি কোনো ম্যাজিক আছে?
"এবার আমার মর্নিং সুইটসটা দিয়ে দাও।"
নভের এমন কথার ক ও বুঝলো না মোম,,,বোকার মতো প্রশ্ন করে বসলো...
"মানে?"
"মানে?,,বুঝো না?ওকেয়,তুমি না দিলে আমিই দিই।"
প্রতিত্তোরের সু্যোগ দিলো না আর মোমকে।দখল করে নিলে তার রক্ত গোলাপের মতো ওষ্ঠদ্বয়। গভীর চুম্বনে মিশিয়ে নিলো মোমকে।মোমও যেন জলন্ত আগুনের তাপ পেয়ে মোমের মতোই গলতে লাগলো।চিত্ত উদগ্রীব হলো দুজনার।সারাটা শরীর ঝনঝন করে কাপিয়ে তুললো,,।এ কেমন অনুভূতি?
উত্তর খুজে পেলো না মোম।তবে বাধাও দিতে পারলো না নভকে।,,বেশ সময় নিয়ে নভ ছাড়লো মোমকে। নিজের বুকে জায়গা করে দিলো মোমকে।হয়তো মুখ লোকানোর এটাই একমাত্র সম্বল,,,মোমও তাই করলো।নভের বুকে মাথা ঠেকিয়ে চোখ খিচে বন্ধ করে রাখলো।সারাটা শরীর যেন তিরতির করে কাপছে।থামার নামই নিচ্ছে নাহ।,,,
নীরবতায় একটুক্ষণ কাটলো,,নভ আলতো হাতে মোমের মুখটা তুলে ধরলো..
"চোখ খোলো বউ"
শুনলো না মোম।,,নভ একটু ঝাকালো মোমকে..
"খোলো না??"..
ধীরে ধীরে চোখ খুললো মোম,,তবে দৃষ্টি মেলাতে পারলো না নভের চোখে।এদিক ওদিক ব্যস্ত হয়ে দৃষ্টি ঘোরালো।হেসে ফেললো নভ,,,দুষ্টুমির সুরে বললো...
" এখনো কাপছো বউ??তার সামান্য একটা কিস এ??আর সব তো বাকিই রয়ে গেলো,,,তখন অজ্ঞান হবে বুঝি??"..
মোম লাজুক হাসলো..
"ধ্যাৎ,,,,ছ্ ছাড়ুন,,যেতে হবে.."
নভ আগের মতো করেই মোমের মুখের দিকে নিজের মুখটা আরেকটু এগিয়ে এনে বললো...
"বউ এখনো লজ্জা পাচ্ছে?? "
মোম আর কিছুই বললো নাহ।,,দ্রুত নিজেকে ছাড়িয়ে নিলো নভের থেকে।খাট থেকে নেমেই ছুটলো ওয়াশরুমের দিকে,,,তবে থেমে গেলো দরজাট সামনেই,,কিছু একটা মাথায় আসতেই পেছনে ফিরে নভের দিকে প্রশ্ন ছুড়লো...
"আমি এই রুমে এলাম কি করে???নোভাপুর রুমে না ছিলাম কাল রাতে??"
নভের নির্লিপ্ত উত্তর..
"তোমার বর নিয়ে এসেছে।"
"কেন এনেছে?"
"কারন এই রোমিও তার জুলিয়েটকে ছাড়া একটা রাতও থাকতে পারে না। "..
মুখ ভেঙালো মোম,
" তাহলে বের করেই বা দিলেন কেন??এতো ভাব নেওয়ার কি আছে??"
"আসছি আমি,,একসাথে গোসল নিবো।।"
নভের হুটহাট এমন কথা শুনে লাফিয়ে উঠলো মোম,,,
"এই নাহ,,!"
বলেই দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা লাগালো সে।,,,আর তার এমন কান্ড দেখে ফিক করে হেসে দিলো নভ।
-----
সারাটাদিন স্বাভাবিক ভাবেই কাটলো সবার।বাড়ির পুরুষ সদস্যরা নিজেদের কাজে বাইরে,আর মেয়েরা তাদের নিজ নিজ কাজে ঘরে ব্যস্ত।
সন্ধ্যা হতেই আবার মিলনমেলা জমলো ড্রয়িংরুমে।প্রায় সবাই-ই ফিরেছে।ড্রয়িংরুমেই উপস্থিত সকলে,,,রুবির ডাকে মোমও সিড়ি বেয়ে নিচে নেমে এলো।কোলে নীলসোনা।,,নিচে নামতেই আখি এগিয়ে এসে বললো...
"দে মোম,,,নীলকে দে,,অনেকক্ষণ রেখেছিস।"
মোমও আলতো হেসে নীলকে দিলো আখির কোলে।,,মোয়ান ডাকলো মোমকে..
"বোনি??আয়,,আমার পাশে বস,"
মোমও হেসে হেলতে দুলতে গিয়ে বসলো মোয়ানের এক পাশে।মোয়ানও আলতো হেসে মোমের সিল্কি চুল গুলো একটু এলোমেলো করে দিলো।।
কোথা থেকে দৌড়ে এসে নোভা একটা চিকেন চপ ধরলো মোমের মুখের সামনে..
"নে হা কর কিউটিপাই,,, টপাটপ গিলে নে।"
মোম হেসে মুখে পুরে নিলো চপটা।
নোভা একপা হেটে ইশুকেও একটা চপ খাইয়ে দিলো,,এরপর পাশের জনের মুখের সামনে একটা চপ ধরতেই চোখ বড়বড় করে তার দিকে তাকালো মোয়ান।তা দেখে নোভা বললো...
"কি হলো হা করুন"
এতে যেন মোয়ান আরেক ধাপ অবাক হলো,,,মেয়েটার কি এই টুকুনও ভয় নেই?,,
কোনো মতে নিজেকে সামলে নিলো মোয়ান।বললো..
"নো,,,থ্যাংকস"
নোভা যেন কানেই নিলো না কথাটা,,জোর করে ঠেসে দিলো চপটা মোয়ানের মুখে।, এতে যেন মোয়ান মরে যাওয়ার দশা।,,তার অবাকতাকে আরেক ধাপ বাড়িয়ে দিতে যথেষ্ট ছিলো নোভার চোখ টিপ মারা।।,,,,
সবার মাঝে অবন গলা খাকারি দিয়ে বললো...
"কাল তো নোভা মাকে দেখতে আসবে। সবাই যেন বাড়িতে উপস্থিত থাকে।,,,আর জহির..."
জহির চায়ের কাপে চুমুক দিয়ে বললো..
"বল ভাইয়া?"
"বলছিলাম যে,, অনেক তো হলো,,,এবার ইশু মা আর তেজের বিয়ে টা দিয়ে দিলে হয় না??,,"
জহির মত মেলালো...
"হ্যা,আমিও তাই ভাবছি,,,"
বাধ সাধলো রুবি..
"কিছুদিন হলো আমার বড় মেয়েটার বিয়ে হলো।এতো তারাতাড়ি ইশুও চলে যাবে বুঝি?"
জহির বাধা দিয়ে বললো..
"আহাহ রুবি,,,ইশু মা তো কোথাও যাচ্ছে না।এই তো,এখান থেকে আধ ঘন্টার পথ তেজ বাবার বাড়ি।,,,ইচ্ছে হলেই চলে আসবে ওরা?"
অবন তাকালো নিশানের দিকে...
"নিশান?,,,বড় ভাই হিসেবে তোর কি মতামত?"
নিশান বললো..
"চাচ্চু,,,আমার থেকে তো নভ ভাই বড়,,,তাই ওই ডিসিশনটা নিক,,আমি খুশি হবো,,আফটার অল আমরা তো সবাই-ই ভাই বোন, আপন পর এইসব হিসেব করছি না আমি।,,,আর করবো ও নাহ।"
নিশানের কথায় বেশ সন্তুষ্ট হলেন প্রত্যেকেই।,,অবন এবার নভের দিকে তাকাতেই নভ বললো...
"যদি আমার মতামত নিতে চাও,,তাহলে বলবো,এখন নয়,,,এর কারন,,,প্রথমত তেজের আগামী সপ্তাহে একটা পরেইন প্রজেক্ট আছে কম্পানি থেকে।সেটার জন্য ওকে এখন থেকেই প্রিপেয়ার্ড হতে হবে।তাই চাইছি না এখন এই বিয়ে ওর কাজের জন্য একটা ঝামেলা হয়ে যাক।,,,এন্ড সেকেন্ডলি,,,আগামী এক মাসের মাথায় আমি আমার মোমকে নিয়ে ইউকে যাচ্ছি।,,এবার তোমরা যদি তখন বিয়েটা দিতে চাও,তাহলে আমার কিছু বলার নেই৷ আমি আর মোম থাকছি না তখন।,,,"
নভের কথা শেষ হতেই ইশু বলে উঠলো..
"ওমাহ,,,তোরা হানিমুনে ইউ কে যাবি??কই আগে বললি না তো??"
নভ একবার বিপদচোখে তাকালো ইশুর দিকে।তারপর বললো...
"হানিমুন নয়,,,সার্জারি। "
অবন একটু অবাক হয়ে বললো...
"সার্জারি??? কিসের সার্জারি??আর কার??".
নভ একটা নিঃশ্বাস ফেলে বললো..
" আমার মোমের,,,,"
জহির বললো..
"মোমের সার্জারি?"
নভ বললো...
"হ্যা,,,এই বিষয়ে আমি এখন কথা বলতে চাইছি না,,,শুধু জানিয়ে রাখলাম মাত্র।,, "
মোম অবাক হয়ে বলতে নিলো..
"আমার কিসের... "
তবে তাকে মাঝপথেই থামিয়ে দিলো নভ..
"নো মোর ওয়ার্ড মোম,,,আমি কোনো প্রশ্ন শুনতে ইচ্ছুক নই।"
ব্যস,,, ওখানেই বুলি শেষ হলো মোমের।মুখ কালো করে বসে রইলো মোয়ানের পাশেই।
-----
পরদিন সকালেই কথা মতো পাত্রপক্ষ এসে উপস্থিত নোভাকে দেখতে।এতে বাকিরা স্বাভাবিক থাকলেও বেশ বিরক্ত নোভা নিজে।ইশু সাজিয়ে দিবে বললেই নোভা ডেভিল মার্কা হাসি দিয়ে বললো...
"আমি নিজে নিজেই সাজবো।যাস্ট ওয়েট এন্ড ওয়াচ।"
নোভার রুমে উপস্থিত ইশু,লিজা,আখি, মোম আর নোভা।বড়রা সবাই নিচে ড্রয়িংরুমে অতিথি আপ্যায়নে ব্যস্ত।,,
নোভা নিজের মতো সাজ কমপ্লিট করতেই ইশু অবাক হয়ে বললো..
"এই,,,তুই কি বিয়েতে যাচ্ছিস?এভাবে সেজেছিস কেন?"
নোভা এগিয়ে গেলো মোমের কাছে,,
"আমাকে সুন্দর লাগছে না কিউটিপাই?"
মোম ক্যাবলার মতো মাততা ঢুলিয়ে বললো...
"লাগছে,,,কিন্তু একটু বেশিই,,,তুমি এমন কেন সেজেছো আপু?"
কিটকিটিয়ে হেসে দিলো নোভা,,,
"যাতে ওরা বোঝে যে, আমি যথেষ্ট পরিমান ঢংগি একটা মেয়ে।প্রত্যেক মাসে আমার মেকআপ কিনতেই তাদের স্যালারি ফুরিয়ে যাবে।এসব দেখলে ওরা নিজেরাই বিয়ে ক্যানসেল করে দিবে।,"
হেসে ফেললো সবাই একসাথেই।,,এরপর লিজা বললো...
"হইছে বোইন,,এবার সবাই চলো নিচে।,,"
আখি মোমের দিকে তাকিয়ে বললো...
"মোম,তুই এভাবে যাবি নাকি?"
মোম নিজের দিকে তাকিয়ে দেখলো একবার।সাদা থ্রীপিস পড়া।চুলগুলো বেনি করে এক পাশে ঝুলানো।আখির দিকে তাকিয়ে বললো..
"আমি তো ঠিকই আছি,,,,"
ইশু বললো..
"হইছে,,,মোমকে অলটাইম সুন্দরই লাগে।এখন আবার চেন্জ করার প্রয়োজন নেই।,,চল সবাই।"
বলেই সবাই মিলে নোভাকে নিয়ে যেতে লাগলো ড্রয়িংরুমে।উপস্থিত অতিথিদের দিকে একবার করে চোখ বুলিয়ে নিলো সবাই।পাত্র সাফোয়ান,তার মা,বাবা,বড় ভাই,আর ভাবি।ব্যাস,এই কজনই।,,
নোভার সাজ দেখে তাদের সাথে সাথে রায়ানিশ বাড়ির প্রত্যেকেই অবাক,,।নোভা নেমে এসেই দাত কেলিয়ে হেসে লম্বা করে সালাম দিয়ে কেউ কিছু বলার আগেই একটা সোফায় গিয়ে বসে পড়লো।,,
বেশ কিছুক্ষন কাটলো নানা রকম কথায়।কথার ধরন দেখে বোঝাই গেলো এই বিয়ে হওয়ার নয়।কথার এক পর্যায়ে সাফোয়ান তার মাকে কানে কানে কিছু একটা বলতেই তার মা অবনের দিকে তাকিয়ে হেসে বললো...
"ইয়ে,,ভাইজান,কিছু মনে করবেন না।একটা কথা বলি,,,"
অবন সম্মতি দিতেই মহিলাটি আমতা আমতা করে বললো...
"আসলে,আপনাদের বাড়ির আরেক মেয়েকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে।যদি বলেন,আমরা সম্মন্ধটা এখানদিয়েই করি?,,ঐ যে সাদা জামা পড়া মেয়েটি.."
সবার দৃষ্টি পড়লো মোমের উপর,,,অবন কিছু বলতে যাবে তার আগেই নভের দ্রুত কন্ঠ ভেসে এলো...
"আমার সদ্য বিবাহিত বউয়ের আবার বিয়ে??"