এক ফাগুনের গল্প

পর্ব - ১৯

🟢

আমি আড় চোখে মোহনার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে চাতক পাখির মতো এক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। এমন মুহূর্তে মোহনার বুকভরা আশা কে কষ্টে পরিণত করে দিতে ইচ্ছে করছে না। মোহনা আমাকে ভালবাসে, অর্পিতা শুধুমাত্র ছোট্ট একটা অজুহাত দিয়ে চলে গেছে। তাই মোহনার মনে কষ্ট না দেবার জন্য এতদিন পরে অর্পিতা কল দেবার পরও তাকে বললামঃ-

- চিনতে পেরেছি কিন্তু আমি একটু ব্যস্ত, তোমাকে ফ্রী হয়ে কল দেবো।

- সে বললো, এতদিন পর কথা বলতে তোমার কাছে কল দিলাম আর তুমি ব্যস্ততার অজুহাত দিয়ে রেখে যেতে চাও?

- আমি সত্যি সত্যি ব্যস্ত আছি, রাখলাম।

কল কেটে দেবার পরে আমি মুখ তুলে মোহনার দিকে তাকিয়ে রইলাম, তারপর দুকদম সামনে গিয়ে মুখোমুখি হয়ে বললামঃ-

- এবার পাগলামি বন্ধ করে দরজা খুলে বাইরে চলে যাও, আমি কথা দিচ্ছি তোমার কথা আমার সর্বদা স্মরণ থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত তোমার ভালবাসা আমি স্বীকার করবো, ভুলে যাবো না।

- মোহনা বললো, আমি ভালবাসা বিসর্জন দিয়ে সে ভালবাসা নিয়ে কষ্ট করতে চাই না। মন চেয়েছে বলে ভালবেসেছি আর যেকোনো মূল্যে সেই ভালবাসা আমি চাই।

- আগে আমি চট্টগ্রামে যাই তারপর তুমি আন্টির সাথে কথা বলে তোমার বাবাকে রাজি করানোর ব্যবস্থা করো। স্যারের বিরুদ্ধে গিয়ে তার মেয়ের সাথে প্রেম করার সাহস আছে ঠিকই কিন্তু সেই কাজ আছে করতে চাই না।

- প্রেম করতে হবে না, বিয়ে করো।

- সেই একই কথা, স্যার রাজি হলে আমার আপত্তি নেই।

- বাবাকে রাজি হতে হবে?

- হ্যাঁ অবশ্যই।

- ঠিক আছে তাই হবে, কিন্তু তুমি ঢাকা থেকে চলে গিয়ে আবার মতামত পরিবর্তন করবে না তো?

- না করবো না।

- গা ছুয়ে বলো।

- হাহাহা, এগুলো বিশ্বাসের সাথে রাখতে হয় কারণ সবকিছু বিশ্বাস দিয়ে চলে।

- একবার জড়িয়ে ধরবো?

- না, এমনিতে সেদিন জড়িয়ে ধরছো তাতেই আমি কত লজ্জা পেয়েছি জানো?

- হিহিহিহি, আচ্ছা কে কল দিয়েছিল?

- আছে একজন পরিচিত মানুষ।

অর্পিতা যে নাম্বার থেকে কল দিয়েছে সেই নাম্বারে কল দিলাম কিন্তু নাম্বার বন্ধ। ছোট্ট একটা মেসেজ দিয়ে মনে হয় বন্ধ করে রেখেছে।

মেসেজ ছিলঃ-

" এত তাড়াতাড়ি তোমার জীবন থেকে আমার অস্তিত্ব বিলীন হবে সেটা কল্পনার বাইরে। ভালো থেকো ভালবাসা, শুভ কামনা রইলো তোমার প্রতি। "

★★

নিজের সবকিছু নিয়ে চট্টগ্রামে পৌছলাম।

ইচ্ছে ছিল বন্ধুর বাসায় উঠে একদিনের মধ্যে একটা বাসা ঠিক করবো তারপর সেখানে একা একা বাস করবো। কিন্তু আমি চট্টগ্রামে আসতেছি সে কথা শুনে বাবা সরাসরি বাসায় যেতে বলেছে। এমনকি সৎ মা নিজে কথা বলে আমাকে বাসায় যাবার জন্য বারবার বলে দিলেন। টাকার জন্য মানুষ কত সহজে পরিবর্তন হয়ে গেল, ভালো চাকরি করি তাই এখন আমি বাসায় থাকলে তাদের সুবিধা হবে। সেজন্য কত সহজে আমাকে নিয়ে যেতে চাচ্ছে, হাহাহা।

আমি যে রুমে থাকতাম সেটা সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে, সবকিছু রেখে খাবার খেয়ে লম্বা ঘুম।

খাবারের বিষয় মায়ের যত্ন দেখে অবাক হলাম, সত্যি সত্যি কি সম্ভব এটা?

পরদিন সকালে অফিসে যাবার জন্য রওনা দিলাম, আগ্রাবাদ এর একটু আগে চৌমুহনী বাসস্ট্যান্ডে এর পাশেই অফিস। বাসা থেকে বেরিয়ে ১০ নাম্বার বাসে উঠে গেলাম চৌমুহনী বাসস্ট্যান্ডে। নতুন অফিসে গিয়ে কেমন অস্বস্তি হচ্ছে যেটা সচারাচর প্রায় নতুন মানুষের হয়ে যায়।

ম্যানেজার সাহেব আমাকে আগ্রহের সাথে গ্রহণ করে নিজের কেবিনে নিয়ে গেল। সেখানে তার সাথে বসে চা নাস্তা করলাম, তারপর তিনি টেলিফোনে একটা মেয়েকে ডাকলেন। মেয়েটার নাম শিমু, তার শরীরের পোশাক চমৎকার, সেজেগুজে থাকতে মনে হয় বেশি পছন্দ করে। মুখের মধ্যে হাসি সর্বদা দেখতে পাচ্ছি, মনে হয় সে কারণে অকারণে হাসে।

আমাকে মেয়েটার সাথে পাঠিয়ে দিয়াছে কারণ সে আমাকে কাজ বুঝিয়ে দেবে। মেয়েটা আমাকে নিয়ে তিনতলায় চলে এলো, তারপর একটা কক্ষে এসে বললো,

- এটা আপনার কাজের স্থান, আমি আপনার পাশের ডেস্কে বসবো। আমাদের দুজনের একই কাজ করার একজনের পক্ষে সম্ভব না তাই ম্যানেজার স্যার হেড অফিসে কথা বলে একজন বাড়ালো। "

- আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমার নাম সজীব আপনি আমাকে সজীব ভাই বলে ডাকবেন।

- যদি শুধু সজীব বলে ডাকি?

- মানে? মানে যেহেতু আমরা কলিগ তাই দুজনেই দুজনকে বন্ধু ভাবতে পারি। যদি বন্ধু ভেবে কাজ করি তাহলে আমাদের পক্ষে কাজটা সহজ হবে।

- ওহহ আচ্ছা সমস্যা নেই তবে আস্তে আস্তে বন্ধুত্ব সৃষ্টি হবে, সময় তো পালিয়ে যাচ্ছে না তাই না?

- হ্যাঁ তাই।

- আপনি তাহলে কিছু ফাইলপত্র থাকলে আমাকে দেন আমি বিসমিল্লাহ বলে একটু কাজ আরম্ভ করি।

- সে কি? প্রথম দিন আসলেন, সবার সাথে পরিচয় করেন তারপর কাজ করবেন। কাজ তো সারাজীবন করতে হবে।

- এসে যখন পরেছি তখন পরিচিত হয়ে যাবে তবে একটু সময় লাগবে এই আর কি।

- আপনি কাজ করতে বেশি পছন্দ করেন তাই মনে হয় এমডি স্যার আপনাকে বেশি পছন্দ করে।

- হতে পারে, তবে আমি মনে করি যে আমাকে কাজ করার জন্য রাখা হয়েছে তাই কাজ করা উচিত। তবে আপনি প্রসঙ্গ ভিন্ন, আপনি মনে হয় কাজ করতে বেশি পছন্দ করেন না তাই না?

- কীভাবে বুঝলেন?

- যদি পছন্দ করতেন তাহলে আপনাকে সাপোর্ট করতে আরেকজন দরকার ছিল না।

- হিহিহিহি তা ঠিক বলছেন।

- আপনার কাজ পছন্দ না করার বিশেষ কারণ আছে তাই না?

- কিরকম?

- যেই মেয়ে সাজগোছ করতে বেশি পছন্দ করে সেই মেয়ে কাজ করার সময় কম পাবে। সুন্দরী মেয়েরা সাজগোজ করে নিজেকে সদা সর্বদা রূপবতী করে রাখতে ব্যস্ত থাকে তাই তারা পৃথিবীর অন্য সকল কিছু তুচ্ছ মনে করে। সমস্ত পৃথিবী একদিকে আর তাদের সাজগোজ হচ্ছে একদিকে।

- আপনি বেশ সুন্দর করে কথা বলতে পারেন।

আমি কথা না বাড়িয়ে নিজেকে অন্য কিছু করতে ব্যস্ত রাখতে চেষ্টা করছি। মেয়েটার গায়ে পরে কথা বলার পিছনে কিছু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কিন্তু সময় সবকিছু বলে দেবে তাই চোখ কান খোলা রেখে চলতে হবে আমাকে।

★★

বিকেলে আরেকটা ছেলের সাথে পরিচয় হয়েছে, সে হচ্ছে বিজন কুমার দাস। আমার বয়সী হবে কিন্তু সে অফিসে আমার জুনিয়র, ব্যবহার আচার-আচরণ অনেক ভালো লেগেছে। তার সাথেই লান্সের পর থেকে গল্প করলাম প্রায় এক ঘন্টার মতো। আমি তাকে বললামঃ-

- বিজন সাহেব, এতক্ষণ ধরে কথা বললাম কিন্তু আপনার গ্রামের বাড়ি কোন যায়গা জানা হলো না।

- স্যার আমার বাসা বাগেরহাট জেলা।

- বাগেরহাট? মানে খুলনা বাগেরহাট?

- জ্বি স্যার।

- আমি আপনাদের খুলনা শহরে গেছিলাম।

- তাই নাকি? কোন আত্মীয় আছে?

- আছে একটা বন্ধু, সে গল্প আরেকদিন হবে।

- ঠিক আছে স্যার, আরেকটা কথা বলবো যদি সে কথা কাউকে না বলেন।

- মানে?

- কাউকে বলবেন না তো?

- না বলবো না।

- শিমু মেয়েটির থেকে একটু দুরে থাকার চেষ্টা করে দেখবেন, কারণ সে বেশি সুবিধার নয়।

- মানে কি? চরিত্রে সমস্যা?

- না স্যার চারিত্রিক সমস্যা না সে এমনিতে অনেক ভালো একটা মেয়ে কিন্তু...!

- কিন্তু কি?

- আমার জানা মতে এমডি স্যার তাকে আপনার পিছনে রাখবে আপনাকে ইমোশনাল করার জন্য। শিমুর প্রতি আপনার একটা দুর্বলতা সৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছে যেটা গোপনে জানলাম।

- মানে?

- স্যার এতো মানে মানে করেন কেন? শিমু মেয়েটা আপনার সাথে আস্তে আস্তে ক্লোজ হবে এবং প্রেম নামক বেড়াজালে আবদ্ধ করতে চাইবে। তবে আমি ভাবছি এতে এমডি স্যারের লাভ কি?

- ওহহ এই কথা? আমি জানি এমডি স্যারের লাভ আছে।

- কি লাভ স্যার?

- আরেকদিন বলবো, কিন্তু আপনি এগুলো কীভাবে জানতে পারলেন?

- সেটা বলা যাবে না স্যার, তবে মনে রাখবেন সব মানুষ নবাব সিরাজ্জুদ্দৌলা নয়, কিছু মীরজাফরও থাকে কিন্তু।

এমন সময় মোহনা কল দিল, আমি বিজন কুমার কে চলে যেতে বললাম তাই সে চলে গেল। তারপর কল রিসিভ করে বললামঃ-

- কেমন আছো?

- আমি কেমন আছি তাতে তোর কি? চট্টগ্রামে যেতে না যেতেই শুরু হয়ে গেছে? তুই এমন কেন?

- মানে কি? আর তুই তুকারি করছো কেন?

,

এক ফাগুনের গল্প পর্ব ১৯ গল্পের ছবি