আঁধারের তারাবাজি

পর্ব - ১৩

🟢

দুপুর দুটোর দিকে ইশুর আলতো মিহি ডাকে ঘুম ভাঙলো মোমের।,,,তখন ঘুমাবে না বললেও ঘুমিয়ে পড়েছিলো।এতে খুব একটা অবাক হলো না সে।কারন সে জানে তার এই অসময়ের ঘুম অতি প্রয়োজনীয়। নাহলে সারাটাদিন মাইগ্রেনে ব্যথা করবে।,,

"ওঠ।,,হাত মুখ ধুয়ে আয়।ভাইয়া ডাকছে খেতে।"

শুনলো ইশুর কথা।হাত মুখ ধুয়ে তার সাথেই নিচে নেমে এলো।ডায়নিংয়ের সামনে যেতেই নভ তার পাশের চেয়ারে ইশারা করে বললো..

"সিট ডাউন মোম।"

মোম গিয়ে বসলো।চোখ ঘুরিয়ে সবাইকে একবার দেখে নিলোও।দৃষ্টি আটকালো পলির দিকে।,,,কেমন রাগী দৃষ্টি নিক্ষেপ করছে মোমের উপর।,,মোম আর তাকালো না।চোখ নামিয়ে ফেললো।,,,

"এই বুঝি সেই হুর?"

অবনের কথায় তার দিকে খেয়াল হলো মোমের।লোকটার মুখ ভর্তি হাসি।,,মোম মুচকি হেসে সালাম জানালো।তিনিও সালামের জবাব দিলো।,,,

"তা মা,,নাম কি তোর?"

"মৌচাক এহসান মোম।"

"খুব সুন্দর তো।,,,তা নভ কোথায় পেলি মোমকে?"

নভ সাবলীল খাচ্ছে।,, খেতে খেতেই উত্তর দিলো...

"চুরি করেছি।"

নোয়ান বিষম খেলো।ছেলেটা মাত্র পানি মুখে তুলছিলো।,,,

মোম নাক কুচকালো..

"কি সব বলছেন?"

এই কথা শুনে পলির পাশে দাড়িয়ে থাকা নিশানের বউ আখি বলে উঠলো..

"দেখলে চাচি?,,ন্যাকা ষষ্ঠী একেবারে।নভ ভাইয়া এ কাকে তুলে এনেছে?"

কথাটা সবারই কর্ণগোচর হলো।মোমও একবার চোখ তুলে তাকালে আখির দিকে।বোকার মতো বলে বসলো...

"আজব,,এখানে ন্যাকা ষষ্ঠীর কি বললাম?,,আমি তো বলতে চাইলাম,উনি আমায় চুরি করে নয়,,,বরণ ডাকাতি করে এনেছে।একদম বাড়ি ভর্তি লোকের মাঝখান থেকে।"

মোমের এমন বাচ্চামো কথায় সবাই হেসে দিলো।তবে মনে মনে বুঝলোও,,মেয়েটা এতো ইনোসেন্ট,, যে আখি ওকে অপমান করলো তা বুঝলোই না।,,,,

নিশান বলে উঠলো...

"ঝাক্কাস বলেছো মোম,,,একদম নভ ভাইয়ের এনিমি।"

মোম একটু অবাক হয়ে বললো..

"বাব্বাহ,,মি. রোমিও?আপনি বাড়িতেও আপনার জমিদারি চালান বুঝি?"

হঠাৎ এমন কথায় নভ নাক কুচকালো..

"ওয়াট?,,,কি মিন করছো?"

মোম আগের মতোই হাত মাথা নাড়িয়ে বলতে লাগলো..

"এই যে,,নিশান ভাইয়া বড় হয়েও আপনাকে ভাইয়া ডাকছে?,,,"

এরপর মোম অবনের দিকে তাকিয়ে বললো..

"আচ্ছা আঙ্কেল,,আপনিও কি উনাকে ভয়ে আব্বা ডাকেন?"

আল্লাহ,,কি বলে এই মেয়ে,,সবাই একে অপরের দিকে তাকিয়ে হঠাৎই হোহো করে হেসে উঠলো,,,,রুবি খাবার সার্ভ করতে করতে বললো..

"নিশান নভের চেয়ে এক বছরের ছোট মোম।,,এবাড়ির বড় ছেলে নভই।,,তাই-ই ভাইয়া ডাকে।"

মোম একটু অবাক হলো,,,নিশানের দিকে তাকাতেই দেখলো সে হেসে মাথা চুলকাচ্ছে।

"ঐ আর কি মোম,,,বিয়েটা ভাইয়ার আগেই করে ফেললাম।"

মোম চোখ বড়বড় করে নভের দিকে তাকালো।,,,

"ও মাই আল্লাহ।,,,আপনার ছোট ভাই বিয়ে করে বাচ্চাও ডাউনলোড করে ফেললো।আর আপনি এখনো পর্যন্ত একটা বিয়েও করতে পারেননি?,,,আরে আপনার তো এতদিনে ৪-৫ টা বিয়ে করা উচিৎ ছিলো।"

ব্যাস,,,,বিষম খেলো নভ।কাশতে কাশতে আড়চোখে তাকালো মোমের দিকে।,,, এই মেয়ে বলে কি?,,, নিজেই নিজের সতিন আনতে বলছে?,,তাই এত্তোগুলা সতিন?,,আল্লাহ,,রহম করো একটু।,,,,

মোম দ্রুত পানি এগিয়ে দিলো নভের দিকে,

"হায় আল্লাহ,,,আমার কথায় আপনার এতো হাই ভোল্টেজে বুদ্ধি খুলবে ভাবিনি।এমন বিষম খাবেন জানলে তো আস্তে আস্তে বলতাম।,,"

নভ পানিটা খেয়ে শেষ করলো।চোখ পাকিয়ে মোমোর দিয়ে তাকিয়ে বললো..

"চুপচাপ খাবে তুমি?"

মোম মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললো।

"ভয় দেখাচ্ছেন কেন?,,,আমি কি এখনো ভয় পাই নাকি?,,,এখানে সবাই আছে,, এই যে আপিরা,ভাইয়ারা,,কাকাই,কাকিয়া,আঙ্কেল।আপনি এখন আর কিছু করতে পারবেন না হুহ।"

নভ অবাক হলো,,,,,আল্লাহ, এই মেয়েকে এখানে এনে তো মহা বিপদ হয়ে গেলো।আমার লোকদেরই অস্ত্র বানাচ্ছে?,, কি ডেঞ্জারাস লেডি।,,,,

এদিকে এদের এমন যুদ্ধ দেখে উপস্থিত সবাই হেসে কুটি কুটি।শুধু পলি আর আখি ছাড়া।,,তারা নিজের মতো খাচ্ছে,, আর জ্বলছে।,,,

রুবি এবার সবাইকে থামালো...

"হয়েছে হয়েছে।,,আর হাসতে হবে না।এবার একটু মন দিয়ে খা তো তোরা।,,,কালকের সব জোগার বাকি এখনো।অতিথিও আসা শুরু করবে।সবাই যার যার কাজে লেগে পরিস।,,,,"

ইশা উৎকন্ঠা হয়ে বললো..

"এই নিশান ভাইয়া,,,,ক্যাটারিং এর লোকদের বলিস হলুদের স্টেজের শুধু পিলার গুলো গেথে রাখতে।আই মিন ভিত্তিটা যাতে ঠিক করে দেয়।,,আর বাকি সবতো আমরা করলো।"

নোয়ান টিটকারি মেরে বললো...

"তার কি প্রয়োজন।পিলার গুলোও তুই-ই গাথিস,,,তোর মতো পালোয়ান থাকতে ক্যাটারিং এর লোকেরা কেন কষ্ট করবে?,,,"

তেতে গেলো ইশু...

"এই নোয়া বান্দরিয়া,,,,মুখে গাম লাগা তোর।,,,নাহলে একদম কুকুরের হিসু খাওয়াইয়া দিমু তোরে।"

নোয়ান নাক কুচকে বললো...

"দেখলে নিশান ভাই,,,,ঐ তেজ ভাইয়ার সাথে থাকতে থাকতে ইশুও তার ইউনিক ভাষা রপ্ত করতেছে।,,,একেই বলে ইকুল ইকুল ভালোবাসা,,,;"

ইশুর কন্ঠ আরো উচু হলো।,,,এটো হাতের তর্জনী উঠিয়েই বলে উঠলো...

"স্যাট আপ নোয়া বান্দরিয়া।আমার জামাইটারে টানবিনা সব সময়,,,।"

রুবি বিরক্ত হলো...

"আরে তোরা থামবি?,,,,খা তো একটু ঠিক মতো।,,,সারারাত তো জেগেই থাকবি।এক গিয়ে একটি রেষ্ট কর।'"

ইশু মুখ ভ্যাঙালো...

"হুহ,,,নোয়া বান্দরীয়া।"

মোম খাচ্ছে,, নিচের দিকে তাকিয়েই বললো..

"সুন্দর। "

তার কথায় সবাই একত্রে বলে উঠলো..

"কি?"

মোম মুখ তুলে তাকালো,,,নোয়ানের দিকে তাকিয়ে বললো...

"এই যে,,,নোয়ান ভাইয়ার নামটা?,,,,নোয়া বান্দরীয়া?"

নোয়ান মুখ কালো করে বললো...

"অবশেষে তুই ও মোম?""

আরেক দফা হাসির রোল পড়ে গেলো ডায়নিং জুড়ে।

()()()()()()()()()()()

সন্ধ্যা প্রায় ৭ টা।,,,,ড্রয়িংরুমে আড্ডার আসর বসেছে সবার।এখনকার টপিক তিশুর উড বি হাজবেন্ড।,,বলা রাখা ভালো তিশুর বিয়েটা এরেন্জ্ঞ ম্যারেজ।পাকা দেখার সময়ই তিশুর দেখা হয়েছিলো ছেলের সাথে।,,নাম কুনাল।একজন সফটওয়ার ইন্জিনিয়ার।,,এর থেকে তেমন বেশি কিছু আর তিশু জানে না তেমন।,,এখন তাকে নিয়েই না না কথা হচ্ছে।,,তিশু একবার বলছে,,,"এই কাল গিয়ে কথা বলে দেখবি ছেলে কেমন,, " আবার বলছে "ওর ঘরটাও দেখিস,,বারান্দা আছে কিনা।,"

এই সব হাবিজাবি কথাই হচ্ছে এখন।নভ বেরিয়েছে একটু।কোথায় গেছে জানা নেই।তবে যাওয়ার আগে সতর্ক বার্তা দিয়ে গেছে সবাইকে,,মোমের খেয়াল রাখতে।,,

বেশ অনেকক্ষন পর পলি এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে।,,সাথে আখিও আছে।এসেই সরাসরি দাড়ালো মোমের সামনে,,,,তাকে দেখে মোমও উঠে দাড়ালো

"কে তুমি?,,,নভের সাথে কেন এসেছো?"

পলির কঠোর প্রশ্নে মোম বললো...

"বিশ্বাস করুন,,উনিই আমাকে এনেছেন,,আমিতো জানতামই না এখানে যে আসবে।"

"কিসে পড়ো তুমি?"

"জ্বি,,,এইস এস সি দিয়েছি।,,"

"বিষয়?"

"হিউমিনিটিস"

"নভ তোমাকে জোর করে নিয়ে এসেছে তো?,,,,তুমি মুক্তি চাও তাই না?"

মোম ঘাবড়ালো,,,,সে কি সত্যিই মুক্তি চায়?,,,,,উত্তর দিতে পারলো না মোম।

"আমি তোমাকে মুক্তি দেবো।তুমি এখান থেকে চলে যেতে পারবে,,,সেই ব্যবস্থা আমি তোমায় করে দেবো।"

মোমের ঠোট কাপছে,,,এই কথার পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় তা জানা নেই তার।

"আমার বন্ধিনিকে মুক্তি দেওয়ার তুমি কে?"

দরজার দিক থেকে নভের তেজি কন্ঠ শুনে সেদিকে তাকালো সবাই,,,নোভা ফিশফিশ করে বলে উঠলো...

"এবার হবে মজা,,, "

নভ এগিয়ে এলো,,,তার পেছনে তেজও আছে।,,,সরাসরি এসে দাড়ালো পলির সামনে।

"তোমার জবটা কি চলে গেছে?,,,এভাবে বেকার বেকার আমার বন্ধিনির পেছনে লাগছো?"

পলি তেতে উঠলো..

"নভ ঠিক করে কথা বল।ভুলে যাসনা আমি তোর মা।"

নভের যেন মাথায় রক্ত উঠে গেলো।গর্জে উঠে বললো...

"গো টু হেইল উইথ ইউর মা,,,,"

পলিও চেচিয়ে বললো..

"নভ?"

"ইয়েস,,,আমি আবার বলবো,,,হাজার বার বলবো।,,,ছোট নই আমি,,,যথেষ্ট বড় হয়েছি।,,সাথে মানুষও চিনতে শিখেছি।বুঝলে?"

রুম থেকে চিৎকার চেচামেচি শুনে বেরিয়ে এলো অবন আর জহির।দুই ভাই মিলে এতোক্ষন আলোচনা করছিলো পরশু তিশুর বিয়েতে গেস্টদের আপ্যায়ন নিয়ে।,,,

অবন বুঝলো কি হয়েছে।এগিয়ে গিয়ে নভের কাধে হাত রেখে বললো..

"নভ বাবা,,,একটু শান্ত হ।এখন বাদ দে এসব।কাল বাদে পরশু বাড়িতে বিয়ে,,প্লিজ বাবা,,তোর কাকাই কাকিয়া,আর তিশুর কথাটা একটু ভাব।?"

নভ চোখ বন্ধ করে শ্বাস নিলো,,,একটু পর বললো...

"শুধু তিশুর বিয়ে বলে ছেড়ে দিলাম আজ।,,নাহলে?,,,,আমার মোমের পেছনে লাগতে না করো একে।,,বের হয়ে পারিনি, সুযোগ পেয়ে গেলো।"

বলেই রাগে গজগজ করতে করতে সিড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বললো...

"মোম,৫ মিনিট পর আমার রুমে আসবে তুমি,,"

উত্তরের অপেক্ষা করলো না।চলে গেলো সে।,,,পলিও চলে গেলো রুমে।,, সে যেতেই সবাই যেন হাফ ছেড়ে বাচলো।,,,সবার অবস্থা দেখে তেজ একটু হেসে বললো...

"আরে গায়েষ,,,আআই আইছি।তোন্ডা কেউ তো রেনিও ছাওরে না?"

নোভাও হেসে বললো...

"আরে,,,নোয়াখাইল্লা আইছে যে।,,,ভালোই হয়েছে,,স্টেজের পিলার গাথার জন্য আর ক্যাটারিং এর লোক লাগবে না।, "

তেজ অবাক হওয়ার ভান করে নিজের দু গালে চাপর দিতে দিতে বললো...

"নাউজুবিল্লাহ,,,নাউজুবিল্লাহ।আআআই এই বাড়ির জামাই,,, আআরে দি নাকি পিলার গাড়াইবো,,,ইচ ইচ ইচগোওওও।'..

এতটুকু বলেই ইশুর মাথায় চাপর দিয়ে বললো...

" এই বেডি,,,তোর সোয়ামিরে দি বোলে পিলার গাড়াইবো,,,তুই চুপ ওই দাড়াই রইছস কা?,,,,ক? কিছু ক এগুনেরে,,,?"

ইশু মাথা চুলকাতে চুলকাতে কিছু বলতে যাবে তার আগেই তিশু হেসে বলে উঠলো...

"এখনো জামাই হওনি তেজ ভাই,,,ভবিষ্যৎ ওটা।,,"

নোয়ান হেসে বললো...

"আর তোমাকে দিয়ে পিলার গাথার আইডিয়াটা ইশুই দিয়েছে।"

তেজ এগিয়ে গেলো নোয়ানের দিকে,,তার পিঠে চাপড় দিয়ে বললো...

"এরে নোয়া বান্দরীয়া,,,তুই কোন সাহসে আআর বউ গার নামে এইচ্ছা মিছা কথা কছের?সরম লাগের না তোর?"

এতক্ষনে মোম বলে উঠলো..

"নোয়ান ভাই সত্যিই বলছে,,, "

মোমের সাথে সবাই তাল মেলালো,,

"হ্যা,,হ্যা,,ইশু বলেছে।"

তেজ অবাক হওয়ার ভান করে ইশুর দিকে তাকালো,,,

"বউ,,,তুই হাছা হাছা কইছস?,,কেন্নে হাইরলি এ কতা কইতে?এককানাও হরান কান্দে ন তোর?,,,"

ইশু কোমরে হাত দিয়ে ভাব নিয়ে বললো...

"ঠিকই বলেছি।তোমার ঐ বসে বসে খাওয়া আর হচ্ছে না।কাজ করতে হবে এবার।"

তেজ বিরস চোখে রুবির দিকে তাকিয়েই

"আআম্মাজাআআনন"

বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো তাকে..

"এই এই এই,,পরে যাবো তো আমি।''

তেজ ছেড়ে দাড়ালো রুবিকে।

" ফাজিল ছেলে,,বিয়ে করার আগেই শাশুরিকে মেরে ফেলতে চাস?তাই না?"

"আস্তাগফুরিল্লাহ,,নাউজুবিল্লাহ,, কিয়া কন এগাইন আম্মাজান? আআর এইগ্গা মাত্র শাশুড়ি,,, আআই কেমনে মারি আন্নেরে,,,আর শশুট আব্বা তো দেবদাশ ওই যাইবো তাইলে,,,হরে দেয়া যাইবো আই বিয়া করার আগে আআর শশুর আব্বারলাই বউ টোয়ান লাইগবো,,,"

জহির এসে পেছন থেকে তেজের পিঠে চাপড় দিলো..

"এই শয়তান পোলা,,,বেশি বকবি তো একদম মেয়ে দেবোনা তোর কাছে।''

তেজ ভাব নিয়ে মাথা কাত করে বললো...

" এএএহ,,,আন্নে না দিলে কিছে?,,,দওন লাইগদো না আন্নেগো মাইয়া,,,"

নোভা অবাক হওয়ার ভান করে বললো..

"ও বাবা,,,কি শুনছি?,,তেজ ভাইয়া আর ইশুকে বিয়ে করবে না?"

তেজ যেন বিরক্ত হলো...

"ধুরোওও বড় শালি,,,আআই কি হে কতা কইছিনি?,,,আই ত কইছি,,আআর শশুর আব্বায় যদি হেতেনের মাইনা না দে,,তাইলে আআই তুলি এ লই যামুগোই আআর বউরে।,,হেতেনে দিবারলাই কনে বই রইছে নি?হুহ?"

জহির ক্ষেপে যাওয়ার ভান করল বললো...

"তবেরে,,,আমাট সামনেই আমার মেয়ে তুলে নেওয়ার কথা বলছিস? দাড়া তুই হতচ্ছাড়া।"

ব্যাস শুরু হয়ে গেলো জামাই শশুড়ের দৌড়া দৌড়ি।,,,জহিরের মাইর খেয়ে তেজ দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো...

"ও শশুড় আব্বা,,,আব্বা গো,,আর মারিয়েন না,,,ওরে আল্লাহ রে,,,,এগো,, আই আন্নেট ছোডো মাইয়ার জামাই,,,মাইনসে সরম কইবো জামাইরে এন্নে মাইরলে।"

এদের কান্ড দেখে আরো একবার হাসির রোল পড়ে গেলো।

বেশ অনেকক্ষন পর ক্লান্ত হয়ে থামলো দুজন,,,তেজ ক্লান্ত হয়ে মোমের দিকে তাকিয়ে বললো...

"দেখছত্তি বোইন,,,এতারা কেমতে জামাই নির্যাতন করে?,,,বিদাতায় সয় নি এগাইন ক ছাই তুই?"

মোম কিটকিটিয়ে হেসে বললো..

"বেশ মজা হয়েছে"

সিড়ি বেয়ে নেমে এলো নভ,,

"আমি তোমায় আসতে বলছিলাম না মোম?,,,আসোনি কেন?".

মোম উলটো দিকে মুখ করে বললো...

" ইচ্ছে নেই,, যাবো না।এখানেই থাকবো এখন।"

নভ একটা নিঃশ্বাস ফেলে তাকালো রুবির দিকে..

"কাকিয়া,,সবাই সন্ধ্যার নাস্তা করেছে?"

রুবি হেসে বললো...

"হ্যা,বাবা,,,তুই ছাড়া সবার কমপ্লিট,,,"

নভ এবার সিড়ির কাছ থেকে দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতে বললো...

"সাহস খুব বেড়ে গেছে তোমার।"

বলেই এসে হুট করে মোমকে পাজা কোলে তুলে নিলো।টাল সামলাতে না পেড়ে,,মোম চোখ মুখ খিছে,,"আল্লাগো,,,ফেলে দিলো আমায়",,বলে উঠলো।

নভ শুনলো না।পেছন ফিরে হাটা ধরলো সিড়ির দিকে,,,,এমন দৃশ্য দেখে তেজ সিটি বাজিয়ে বলে উঠলো..

"গায়েজ,,ওই যাক এককান লাইন?",

তারপরই সাথে সাথে সুর করে গেয়ে উঠলো...

" তেনি লেকে মে যাওয়াঙগা?"

এবার ছোটরা সবাই একসাথে চেচিয়ে গেয়ে উঠলো...

"দিল দেকে মে যাওয়াঙগা,,,"

নোভার রুমে ঢুকেই মোমকে বিছানায় ছুড়ে ফেললো নভ।,,দ্রুত গিয়ে দরজা লক করে লাইট অফ করে দিলো সে।তা দেখে মোম চেচিয়ে বললো...

"একি,,,কি করছেন আপনি?,,,"

নভ কোনো উত্তর দিলো না।,,,এগিয়ে গেলো খাটের দিকে।উঠেই মোমকে টেনে শুইয়ে দিলো।,,,নিজেও দ্রুত মোমের উপর হালকা ভর দিয়ে উপুর হয়ে শুয়ে বললো..

"চুল গুলো টেনে দাও।"

মোম নভকে ঠেলতে ঠেলতে বললো...

"আ্ আপনি এভাবে কেন শুয়েছেন?, উঠুন।ঠিক করে শোন।,,,আর আমায় উঠতে দিন।"

নভ শুনলো না।,,,মুখটা ঘসে দিলো মোমের গলায়।,,,সাথে সাথেই কেপে উঠলো মোম।,,, মুখ দিয়ে আর শব্দ বের হলো না।,,, নভ লো ভয়েজে বললো...

"খুব সাহস বেড়েছিলো না তোমার?,,, এখন সাহস দেখাও? "

মোমের কন্ঠ রোধ হয়ে আছে,,,, বলার মতো অবস্থা তার নেই।,,,

"যদি চাও আমি এখন হারাম কিছু না করি,,তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও,,, আমাকেও ঘুমাতে দাও।"

বলেই সরে এলো মোমের গলা থেকে,,,আগের মতো করে শুলো।

কাপা কাপা কন্ঠে মোম বললো...

"এ্ এখন কেন ঘুমাবো?,,,এখন ঘুমালে তো রাতে আর ঘুম আসবে না।"

"রাতে সবাই মিলে স্টেজ মেকওভার করবে। শেষ হতে হতে ভোর হবে,,,তাই তখন এমনিতেও ঘুমাতে পারবে না।,,,ইউ নিড টু স্লিপ নাও।,,,,সো ক্লোজ ইউর আইস,,।"

মোম মানলো নভের কথা।আসলেই তো,,,, এখন একটু না ঘুমালে তো সে রাতে জাগতেই পারবে না।,,,জোর করে জাগতে গেলে আবার মাথা ব্যথা করবে।,,,

"আ্ আপনি একটু সরবেন?,,আ্ আমার খুব অস্বস্তি হচ্ছে... "

নভের নড়চড় হলো না,,,,

"হলে হবে,,,তবুও আমি এভাবেই থাকবো কজ আম ফিলিং বেস্ট ইন দেয়ার।,,,এখন ঘুমাও "

আর কথা হলো না দুজনের মধ্যে। একটু পর মোমও ঘুমিয়ে পড়লো,,,,

,,,,,

বেশ রাত করেই মোমকে ডেকে তুললো নভ।,,,ফ্রেশ হয়ে দ্রুত ডিনার সেরে নিলো দুজনে।তারপর রওনা দিলো বাড়ির গার্ডেন এরিয়ায়,,,যেখানে হলুদ আর বিয়ের স্টেজ তৈরি করা হবে।,,,,,,কিছুদুর এগোতেই দেখলো তেজকে দিয়ে সত্যি সত্যিই পিলার গাথা হচ্ছে। সাথে নিশান আর নোয়ানও আছে,,, তবে তারা কাজ কম অকাজই করছে বেশি।,,,আর তাদের সামনে দাড়িয়েই ইশু আর নোভা তদারকি করছে।,,এটা কর ওটা কর,,,এভাবে না।,আরেকটু গাথ।,,,,এই হাবিজাবি।,,,

মোম এগোতেই নোভারা এগিয়ে এলো মোমের কাছে,,

"ঘুম কেমন হলো কিউটিপাই?"

মোম আলতো হাসলো..

"মাস্ত।,"

নভ বললো...

"তোরা হলুদের স্টেজটা সামলা,,,আমার একটু কাজ আছে ইভেন্টের লোকেদের সাথে,,, "

ইশু মুখ কালো করে বললো..

"ভাইয়া,,তুমি আমাদের সাথে থাকবে না?,,"

"আমি আশেপাশেই আছি।,,আর ওদিকটা মিটে গেলেই চলে আসবো।,,,যাই,,,মোমকে দেখে রাখবি, ".

আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেলো নভ।

()()()

মোম নোভার পাশে গিয়ে বসতে বসতে বললো...

" কিভাবে কি করবে আপু?"

নোভা উত্তর দিলো...

"প্রথমে হলুদেরটা রেডি করবো।,,দেন বিয়েরটা।,,"

ইশু মুখ কালো করে বললো...

"তবে কি করবো তাই ভাবছি।,,আনকমন কিছু ভাবতে হবে।"

মোম আশপাশ তাকিয়ে বললো...

"মাত্র এই কয় জন?রাত তো পার হয়ে যাবে।তবে কাজ শেষ হবে না।''

নোয়ান বললো...

" আরো আছে।আসছে তারা।,,,"

"আর কে?'"

নিশান বললো..

"তুমি যখন ঘুমাচ্ছিলে তখন আসছে আরো এক গ্রুপ।,,,,"

"কারা?"

নোভা হাতের ইশারা করে বললো....

"এই যে,,আমাদের,নিশান ভাই,তিশু আপি, ইশুর আম্মার সাইডের কাজিন গ্রুপ।"

মোম ছোট্ট করে উত্তর দিলো..

"ওহ,,আচ্ছা।"

,,,,,,,তেজ পিলার গেথে মাত্র উঠে দাড়ালো।,,

"লও,,,,আআর কাম শেষ।তোঙগো কাম শুরু করি দও।"

নোভা মুখ কালো করে বললো..

"কিন্তু করবো টা কি?"

নোয়ান বললো...

"ঐতো,,বাকিরা আসছে।আইডিয়া নেওয়া যাক।"

এসে উপস্থিত হলো বাকিরাও।নিশানদের খালাতো বোন চৈতি,স্মৃতি,,, খালাতো ভাই তুলেন,কোলন,মিমান।মামাতো বোন জিয়া আর মামাতো ভাই জুবান,প্রলাদ।,,,ব্যস,,,সবার সাথেই মোমের পরিচয় করিয়ে দেওয়া হলো।এর মধ্যে কোলন ছাড়া সবাই মোমের বড়ই মোটামুটি।,,

আবার ফিরে গেলো কিভাবে কি তৈরি করবেতে।,,,অনেকক্ষণ কিছু মাথায় না আসায়,,,মিমাম বিরক্ত হয়ে বললো...

"ধুর,,,শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। নভ ভাইয়াকে ডাক তোহ,,"

ভ্রু কুচকে এলো মোমের।,,গাল থেকে হাতটা সরিয়ে বললো...

"সবসময় ঐ রোমিওকেই কেন লাগবে?,,নিজেরা কিছু করে উনাকে দেখিয়ে দাও"

,,নোভা বললো..

"কিন্তু কি করে দেখাবো?"

তেজ বললো..

'"আঙগো মাতাত্তে ত কচুও আইয়ের না।"

মোম বললো..

"দাড়াও,,,একটু ভাবতে দাও।,,"

একটু পর মোম চকিত দৃষ্টিতে তাকিয়ে বললো...

"খড় হবে?"

এই সিরিয়াস মুহুর্তে মোমের এমন কথা শুনে নোয়ান বললো..

"এখন তুমি খর খুজছো?,,"

তেজও বললো..

"খেড় দি কিরবি তুই?,, ইয়ানে কোনো গরু নাই। কারে খাবাইবি?"

নোয়ান আবার বললো..

"তুমি এখন মজা করছো মোম?"

এবার নোভা তাকে থামিয়ে বললো..

"একটু থাম তো নোয়া বান্দরীয়া,,,,,কি বলে আগে শুনি।"

সবাই সহমত প্রকাশ করলো,,,

তুলেন বললো..

"বলো মোম?"

মোম ধীরে সুস্থে বলতে লাগলো..

"বিয়ের স্টেজটা খড়কুটো দিয়ে করলে কেমন হয়?,,,লাইক,,,কুঁড়েঘর? "

সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো।মোমের কথাটা ঠিক বুঝলো না কেউই।,,,মোম আবার বলতে লাগলো..

"আর হলুদের স্টেজটা বড় করে রাউন্ড করা হবে।,,,আকাশ থিম।,,,সাদা নীল,হালকা আকাশি,, এই কালারগুলো থাকবে শুধু।এই গুলোর মধ্যে জরি,ফুল,পাতা,লাইটিং যা ইচ্ছে ইউজ করা হবে।"

এটা একটু বুঝলো সবাই,,,তবে পুরোপুরি নয়।,,,,,চৈতী জিজ্ঞেস করলো..

"একটু এক্সপ্লেইন করবে?"

ইশু বললো..

"কুঁড়েঘরটা কেমন না?"

মোম বললো...

"আরে তোমরা বুঝছো না।,,,আগে একটু করেই দেখো,,,ভালো লাগলে দিও,,নাহলে অন্য প্ল্যান। "

সবাই মানলো।কারন আপাতত মোমের বুদ্ধি ধরা ছাড়া আর কোনো উপায় নেই।,,, মোমও একে একে ইন্সট্রাকশন দিতে লাগলো।,,,সবাই কাজও শুরু করে দিলো তার কথা মতো।,,,,,,,

স্টেজটা চারকোনা হয়নি।গোল,,,তার উপর নীল কার্পেট বিছানো।,,,জেনারেটরের লোকের সাহায্যে তার উপর হাটু পর্যন্ত কৃত্রিম ধোয়ার ব্যবস্থা করা হলো।,,,মাথার উপরেও পুরো স্টেজ বরাবর গোল করে সাদা নীল মিক্সিং বেলুন আর জরি ঝুলানো হলো।,,,স্টেজের পেছনদিকটায় হালকা জরি যুক্ত সাদা টিস্যুকাপর ঝুলানো হলো।তার সামনে দিয়ে সাদা গোল বড়বড় তিনটা কক্সেটের উপর নীল সাদা কাগজের ফুল গেথে সেট করে দেওয়া হলো।মাঝখানের কক্সেটটার মধ্যে সুন্দর কর প্যাচানো হাতে লিখা,,,,Yellow touch of tishu..,,।নীল রঙের সোফা দেওয়া হলো,,,তার পাশে দুটি বড় সাদা টবে নীল, আকাশি মিক্সিং ফুলের তোড়া দিলো।,,,আরো কিছু হাবিজাবি এড করে কমপ্লিট করলো হলুদের স্টেজ।,,,,, সবাই হা করে সামনে থেকে তাকিয়ে রইলো স্টেজটার দিকে।,,,

"আল্লাহ গোওওও,,,ইয়ান কিয়া বানাইছে?,,"

তেজের কথায় তার দিকে তাকিয়ে ইশু বললো...

"পুরো আড়াই ঘন্টা লেগে গেলো এই আকাশ বানাতে।''

স্মৃতি এসে ইশুর কাধে ভর দিয়ে বললো...

" ইয়ারর,,আমার তো মনে হচ্ছে লোকে তিশু আপিকে কম,,স্টেজটাই বেশি দেখবে।"

জুবান বললো...

"আমারও তাই মনে হয়।"

প্রলাদ বললো...

"মনে হয় না,,,100% শিওর।

নোভা বললো..

"এই,,,এই অবিশ্বাস্য সত্যিটা জানলে তিশু আপি আবার কান্না করে দিবে না তো??"

এই কথা শুনে সবাই হোহো করে হেসে উঠলো।,,,তেজ হাসি থামিয়ে বললো...

"আইচ্ছা,,,,, যে মহান বেডি এই মহান কাম কইচ্ছে,,,হিতি কোন্ডাই?"

সবাই আশেপাশে তাকালো,,,আসলেই তো,,মোম কই,,,দেখা তো যাচ্ছে না।,,,এমন সময় নভ এসে উপস্থিত..

"ওয়াও,,,তোদের কম্প্লিট?,,,থিমটা তো দারুণ হয়েছে,,,"

নোভা বললো..

"এটা কিউটিপাই এর প্ল্যান।,,,বাট ও কোথায়?"

নভ ভ্রু কুচকালো...

"কোথায় মানে,,,তোদের সাথেই তো ছিলো।,,"

"ছিলো তো,,,বাট এখন.... "

নোভা কথা শেষ করার আগেই নোয়ান হাত উচু করে বললো...

"ঐ তো মোম,,,আসছে "

হ্যা,,মোম এসে উপস্থিত হলো।,মুখে পানি ছেটানো,,, চেহারাও ক্লান্ত লাগছে।,,,নভ ব্যস্ত হয়ে এগিয়ে গেলো তার কাছে..

"কোথায় গিয়েছিলে মোম?,,এমন লাগছে কেন তোমায়?"

মোম বললো.।

"কিছু নাহ,,,একটু ক্লান্ত লাগছিলো।তাই চোখে মুখে পানি দিয়ে এলাম।,,"

নভ পকেট থেকে রুমাল বের করলো।,,,বাম হাত দিয়ে মোমের মুখটা আলতো তুলে ধরে ডান হাত দিয়ে মুছে দিতে লাগলো...

"মাথা ব্যথা করছে?"

মোম একটু পর দুদিকে মাথা নাড়ালো।

"করলে আমায় বলো,,,আর কাজ করতে হবে না''

" নাহ,,,বিয়ের স্টেজটা করে নিই,,,তারপর চলে যাবো।,,"

নভ মানলো,,,নিজেও এবার সবার সাথে হাত লাগালো কাজে।,,,,,,,,গ্রামীন কালচারে কুঁড়ে ঘরের মতোই মাঝারি সাইজের স্টেজ তৈরি করা হয়েছে।,, যে কেউ দেখলেই নিঃসন্দেহে বলবে অসাধারণ,,,, কাজ প্রায় শেষের দিকে,,,সব কিছু ঠিক করে ভোর ৪:৩০ এর দিকে সবাই গেলো ঘুমাতে,,,মোমও নোভার সাথে তার রুমেই ঘুমালো।,,,,

()()()()

প্রায় ১০ টার দিকল নোভার ডাকে ঘুম ভাঙলো মোমের,,,,,ফ্রেশ হয়ে নাস্তা করে নিলো,,,,নোভাই রুমে এনে দিয়েছে নাস্তা।,,,বাড়ির প্রত্যেকেই ব্যস্ত।,,,বাইরে প্যান্ডেলে উচ্চ আওয়াজে বক্স বাজানো হচ্ছে। ,, এতে কিছুটা সমস্যা হচ্ছে মোমের,,,তবে তা সে একদমই প্রকাশ করছে না।,,,

নভ এলো,,,হাতে কিছু একটার প্যাকেট।,,,,,নোভার দিকে তাকিয়ে বললো..

"যা,,,দুর হ,,"

নোভা তেতে বললো...

"হুহ,,,আমার রুম,,আমি কেন যাবো?? আমি থাকবো।"

"নির্লজ্জ,, ভাই-ভাবির রোমাঞ্চ দেখতে চাইছিস?"

নোভা যেন আকাশ থেকে পড়লো।সাথে মোমও,,

"মানে?,,বুঝলাম না,,,"

"তোর বুঝা লাগবে না,,,ভাগ এখান থেকে"

নোভা এক প্রকার না পেরেই বেরিয়ে গেলো,,,মোম বললো..

"আপুকে বের করে দিলেন কেন??"

"ইচ্ছে হলো তাই।,,,,এখন চুপটি করে নিচে বসো।"

অনুমতি চাইলো না মোমের,,,টেনেই খাটের সামনে ফ্লোরে বসিয়ে দিলো,,,

"আরেহ,,,কি করছেন?"

নভ মোমের পেছনে খাটে উঠে বসলো..

"নো নড়াচড়া,,,''

হাতে থাকা প্যাকেট খুলে বোলে হেয়ার প্যাক নিয়ে আলতো হাতে মোমের চুলে লাগিয়ে দিতে লাগলো,,,,, মোম অনেক কিছুই বলেছে।তবে লাভ হয়নি,,,,শেষে নভ বললো...

" চলো,,,শ্যাম্পু করিয়ে দিই,,,"

এবার মোম অবাক হয়ে বললো...

"মানে?,,,আপনি কি আমার ভাইয়া নাকি??"

নভ ভ্রু কুচকালো...

"শুধু কি তোমার ভাইয়াই শ্যাম্পু করে দিতে পারে?'

" আমি সেটা বলিনি"

"কথা না বাড়িয়ে উঠো।লেইট হচ্ছে,,, আবার হলুদ জন্য রেডি হবে,,,"

"সেটা তো সন্ধ্যায়,,"

"এখন ১ টা বাজে,,,তোমাদের রেডি হতেই ৩ ঘন্টা লাগে,,আর চুল গুলো তো শুকানোও লাগবে।"

মোম মুখ ভ্যাঙালো..

"হুহ,,,নিজে কেটে এখন আবার যত্ন দেখাচ্ছে। "

"তুমি যাবে?,,,বারাবারি করলে শুধু শ্যাম্পু নয়,,,পুরো শাওয়ারটাই করাবো আমি।"

মোম আতকে উঠলো,,,উঠে দাড়িয়ে বললো...

"নাউজুবিল্লাহ,,,, আমি যাচ্ছি।,"

সে যেতেই ফিক করে হেসে ফেললো নভ।

আঁধারের তারাবাজি পর্ব ১৩ গল্পের ছবি