সানা শেখ
✒ Writer ID: GB-A018
পাঠকদের উদ্দেশ্যে লেখিকার কথা
সাধারণত শখের বশেই লেখালেখি করি, তবুও যারা আমার গল্প এতো ভালোবাসা ও গুরুত্ব সহকারে পড়েন,
আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। ❤
সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
সম্মাননা স্মারক
গল্পের বাহার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় লেখিকা সানা শেখ-এর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সামাজিক, রোমান্টিক ও থ্রিলারধর্মী গল্পের মাধ্যমে তিনি পাঠকদের আবেগ, টানটান উত্তেজনা, ভালোবাসা এবং কৈশোরের নানা অনুভূতির এক জীবন্ত জগতে নিয়ে যান। তাঁর লেখায় সমাজবাস্তবতা, সম্পর্কের গভীরতা এবং রহস্যময়তার অনন্য সমন্বয় পাঠকদের বারবার আকৃষ্ট করে।
লেখালেখির প্রতি তাঁর নিষ্ঠা, সৃজনশীলতা এবং ধারাবাহিক সাহিত্যচর্চা ভবিষ্যতেও সমানভাবে বিকশিত হোক—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা। গল্পের বাহারের সঙ্গে তাঁর এই সুন্দর সাহিত্যিক যাত্রা আরও দীর্ঘ ও সমৃদ্ধ হোক।
লেখার প্রধান ধরণ: সামাজিক গল্প, রোমান্টিক গল্প, থ্রিলার গল্প।
প্রকাশিত ধারাবাহিক গল্পসমুহ
| সম্পূর্ণ নাম | সানা শেখ |
|---|---|
| ছদ্মনাম | নেই |
| জন্মস্থান | মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা 🇧🇩 |
| বর্তমান ঠিকানা | টাঙ্গাইল 🇧🇩 |
| পেশাগত জীবন | শিক্ষার্থী |
| শখের কাজ | লেখালেখি |
| সর্বশেষ প্রকাশিত গল্প | আমার ঝামেলা রানী |
| GB-তে প্রকাশিত মোট গল্প |
লেখিকা এর উদ্দেশ্যে পাঠকের কথা
Sk Nipa Mojumdar
আপু তুমি সত্যিই অসাধারণ একজন লেখিকা 🥰💙 আপনার প্রায় অনেক গুলো গল্প পড়া হয়েছে 😊
তার মধ্যে সবচেয়ে সুন্দর ছিল দিশেহারা 🥺✨
অসাধারণ একটি গল্প,,মূলত এই গল্পটা পড়ার পর আমি বিভিন্ন গল্পের প্রতি আকর্ষণ বাড়ে 🥰
ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য🥰
তোমার লেখা গুলো পড়লে মনে হয় সবকিছু যেন চোখের সামনে দেখতে পাচ্ছি 😊 তুমি সত্যিই খুব ভালো লেখ ,, দোয়া করি অনেক দূর এগিয়ে যাও🤍👍
Rittika Islam
আপু তোমার গল্প গুলো অনেক ভালো লাগে,, অনেক গুছিয়ে লেখ তুমি,,তোমার গল্প সত্যি অনেক ইন্টারেস্টিং....গল্পের মাঝে অনেক funny funny বাক্য থাকে না হেসে থাকতে পারি না। এক কথায় অসাধারণ লেখ তুমি🥰
শায়লা আক্তার
লেখার ভাষা সহজ, তাই গল্প পড়তে কখনোই কঠিন লাগে না। চরিত্রগুলোকে অতিরঞ্জিত মনে হয়নি; বরং বাস্তব জীবনের মানুষের মতোই মনে হয়েছে। তাঁর গল্পে পরিবার, সম্পর্ক, অভিমান আর ভালোবাসার বিষয়গুলো সুন্দরভাবে মিশে থাকে। গল্প শেষ হওয়ার পরও কিছু দৃশ্য বা সংলাপ মনে থেকে যায়, যা একজন লেখকের জন্য ইতিবাচক দিক।
Abdullah Al Mamun
আপু আরও সুন্দর সুন্দর গল্প আমাদের কে উপহার দিন।।। আপনার গল্প গুলো খুব সুন্দর আর গুছানো।।কোনো অশ্লীলতা নেই। মনের মত গল্প পাই আপনার লিখনীতে।।। আরো বেশি গল্প আমাদের উপহার দিন।। অনেক শুভকামনা রইলো
পিংকি আফরোজ
অনেক সুন্দর একটা গল্পের পেইজ। সানা শেখের লেখনী এত সুন্দর, পড়লে মনে হয় যেন গল্পের কোন একটি চরিত্র আমি নিজেই! অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো। অনেক সুন্দর সুন্দর গল্প আশা করছি এই পেইজ থেকে।
মাহদিবা খান মেঘ
আসসালামু আলাইকুম
শুরুতেই সানা শেখ আপুকে জানাই আন্তরিক ভালোবাসা 💞সানা শেখ আপুর অনুগল্প গুলো আমি পড়েছি । এরমধ্যে বিষন্ন বসন্ত গল্পটা সবচেয়ে বেশি ভালো লাগছে । গল্পের শুরুতে এত ভালো লাগছে বলে বুঝাতে পারবো না । কিন্তু গল্পের ending টা পড়ে আমার মনটা বিষাদে ভরে গেছে । আমার এই ছোট্ট লাইফে শতাধিক গল্প ,উপন্যাস পড়ছি কোনোটা পড়ে এতোটা ডিপ্রেশনে চলে যাই নাই যতটা এই বিষন্ন বসন্ত গল্পটা পড়ে ডিপ্রেশনে পরেছি । আজও মনে পরলে হৃদয়টা বিষন্ন হয়ে যায় , মনটা খারাপ হয়ে যায় । ending টা হৃদয় থেকে মেনেই নিতে পারিনি। মস্তিষ্ক বরাবরই মনের কাছে হেরে যায়। সত্যি ই আপুর লেখার তুলনা হয় না । বরাবরই অসাধারণ ছিল । জীবনে প্রথম কাউকে রিভিউ দিচ্ছি । জানি না কিভাবে লিখতে হয়, তাই যা পারছি লিখছি । আপু তোমার জন্য অনেক শুভকামনা, দোয়া রইল
এগিয়ে যাও পাশে আছি ইনশাআল্লাহ ❤️❤️❤️