মাহরিণ তৃণ
✒ Writer ID: GB-A017
পাঠকদের উদ্দেশ্যে
অসময়ের একমাত্র বন্ধু হচ্ছে বই। বই কখনো বিভেদ সৃষ্টি করে না। বেশি বেশি বই পড়ুন,বইকে চিরসঙ্গী বানান।
সম্মাননা স্মারক
প্রকাশিত হার্ডকভার বুক
গল্পের বাহার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় লেখিকা মাহরিণ তৃণ-এর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। রোমান্স ও রাজনীতি ভিত্তিক গল্পের মাধ্যমে তিনি পাঠকদের আবেগ, ভালোবাসা, সংগ্রাম, টানটান উত্তেজনা এবং বাস্তব জীবনের নানা অনুভূতির এক অনন্য জগতে নিয়ে যান। তাঁর গল্পে যেমন হৃদয়ের কোমল অনুভূতি ফুটে ওঠে, তেমনি সমাজ ও রাজনৈতিক বাস্তবতার নানা দিকও প্রাণবন্তভাবে প্রকাশ পায়। তাঁর এই নিষ্ঠা, সৃজনশীলতা ও লেখালেখির ধারাবাহিকতা ভবিষ্যতেও অটুট থাকুক—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।
প্রকাশিত ধারাবাহিক গল্পসমুহ
প্রকাশিত অণুগল্পসমুহ
| সম্পূর্ণ নাম | মাহরিণ মৌরিতা তৃণ |
|---|---|
| ছদ্মনাম | নেই |
| জন্মস্থান | সিরাজগঞ্জ 🇧🇩 |
| বর্তমান ঠিকানা | রাজশাহী 🇧🇩 |
| পেশাগত জীবন | শিক্ষার্থী |
| শখের কাজ | লেখালেখি করা |
| সর্বশেষ প্রকাশিত গল্প | রাজনীতি বনাম প্রেমনীতি |
| প্রকাশিত মোট গল্প |
লেখিকা এর উদ্দেশ্যে পাঠকের কথা
মোমেনা আক্তার
আপু কি যে ভালো লাগে তোমার লেখা🤗
আমি আপুর রাজনীতি বনাম প্রেমনীতি গল্পটা একদিন নিউজফিটে পাই পরে নামটা কেমন জানি লেগেছিল হাস্যকর ( আমার কাছে) পরে আমার লিস্টে তেমন কোনো উপন্যাস ও ছিলনা পড়ার মতো পরে আমি আনিহা নিয়ে ১ পার্ট পরা ধরেছিলা কিন্তু... আমার ১ ম পার্ট পরেই এই গল্পটা এত্ত ভালো লেগেছিল যে আমি রীতিমত গল্পের ভেতরের প্রতিটি চরিত্রকে আসম্ভব ভালোবেসে ফেলি
আমিতো ৩ দিনের ভিতরে গল্প পরে শেষ করেছিলাম এবং আমি আপুর এত্ত ভালো লেখা পরে আরও পরতে চাইলাম। তখন আমি অনলের প্রণয় বর্ষন গল্পার নাম পাই কিন্তু ঐ উপন্যাসটা আপু ফেসবুক থেকে ডিলিট করে ফেলে 😢
তার পরেও আমি হাল ছাড়িনি😇। আমি ইউটিউব থেকে ভিডিও পস করে করে পরেছি। আমার ঐ উপন্যাস টা ছিল আমার জীবনে পরা one of the best ।। পরে যখন আমি এই রানিং উপন্যাসটা পাই আপুর। আমি তখন আপুর নাম দেখে জাস্ট পড়তে আমি।কারণ আমি জানি আপুর লেখা হাজারো লেখক লেখিকার ভিড়ে আমার কাছে সবচেয়ে বেস্ট। আর এখন এই উপন্যাসটা ও আমার পছন্দের লিস্টে চলে এসেছে।আমিতো প্রতিদিনই আপুর পেইজে একবার করে হলে ও যাই শুধু আপু কখন গল্প দিবে তার আপেক্ষায়।। সত্যিই আপু তোমার রাইটিং স্কিল দারুণ।
কিন্তু আমার একটা জিনিস কষ্ট লাগে মানুষ এত্ত ভালো ভালো উপন রেখে কেন যে অশ্লীল টাইপের উপন্যাস পড়ে😔😢
আসলে তারা ভালো রাইটিং এর কদর বুঝেনা😂
হুমাইজা হাফসা
আপু আপনার লেখা গুলো অসম্ভব সুন্দর আমি সত্যি খুব চিহ্নিত হয়েছি আপনার লেখার ধরন , ভাষা, গল্পের প্লট সাজানো, গল্পের চরিত্রগুলো সত্যিই মনমুগ্ধকর প্রত্যেকটা চরিত্র তার নিজ নিজ বৈশিষ্ট্য ধারণ করে ।
সাধারণ এর ভিতর অসাধারণ গল্প গুলো। আমার এত্তো ভালো লাগে কি বলবো😍🥰
#অনলের_প্রণয়_বর্ষণে, #রাজনীতি_বনাম_প্রেমনীতি এই গল্পগুলো যে কতবার পড়েছি তার শেষ নেই যত পড়ি ততই ভালো লাগে। আমার কাছে মাহদিব এবং সান্নিধ্য কে অসম্ভব ভালো লাগে ।
এমন দারুণ গল্প গুলো আমাদের উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ লেখিকা আপু ❤️😊
আপনার পাশে আছি এগিয়ে যান এবং আমাদের জন্য এরকম আরো গল্পের নিয়ে আসেন আপনার পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ
ফুলফুলির মা
আপুর লেখা এককথায় অসাধারণ, কোনো অশালীনতা নেই। আমি একটা মাএ গল্প পড়েছি "রাজনীতি বনাম প্রেমনীতি" কি বলবো,শুধু পড়তে ই মন চায়। প্রনয়ের অনল বর্ষন পড়ার ইচ্ছা ছিলো কিন্তু বই এজন্য হয়তো পড়া হবে না। তবে ভবিষ্যৎ এ কোনো নতুন গল্প লিখলে অবশ্যই পড়বো। আপনারা ও পড়তে পারেন।
শারমিন আফরোজ
একদিন নিউজফিড স্ক্রল করতে করতে হুট করে একটা গল্প সামনে এলো "অনলের প্রণয় বর্ষণে" পাশে আবার লেখা ছিল(ডিফেন্স)। আমার আবার এই জনরার গল্পের ওপর ভয়াবহ দূর্বলতা! ব্যস শুরু করলাম পড়া। তারপরের কাহিনী কিভাবে বলি! শুধু এতটুকুই বলতে চাই এই মেয়েটার হাতে জাদু আছে। নয়ত প্রথম গল্পেই এমন বাজিমাত করে কিভাবে! আমি নাওয়া খাওয়া ভুলে মন্ত্রমুগ্ধের মতো পড়ে গিয়েছি ওদের। তারপর সবাইকে ধরে ধরে গল্পটা পড়ানো দিয়ে ওর লেখার সাথে যাত্রা শুরু হলো আমার। এরপর তো একের পর এক গল্প লিখে তাক লাগিয়ে দিচ্ছে ও। ওর লেখকজীবন দীর্ঘ ও সাফল্যমণ্ডিত হোক দোয়া করি। বাই দ্য ওয়ে সবাই কিন্তু "অনলের প্রণয় বর্ষণে" সংগ্রহ করবেন মাস্ট,হু!
মুমতাজ আক্তার মিম
একরাতে হুট করেই শারমিন আফরোজ আপু ইনবক্সে "অনলে প্রণয় বর্ষনে" গল্পের লিংক দিয়ে বললো পইড়ো গল্পটা৷ তখন আমার চরম ব্যস্ততার সময়৷ তবুও শুরু করলাম। এরপর তো যা হলো! সারাদিনের ব্যস্ততা সেরে সারারাত জেগে গল্পটা পড়েছি৷ আবার দিনে কাজের ফাঁকেও পড়েছি এতটাই ভালো লেগেছিলো। তৃণ আপুর লেখার হাত আসলেই অনেক ভালো সেটা প্রথম গল্পেই বুঝে গিয়েছি৷ এভাবেই লিখে যাও তৃণ আপু আর আমাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিয়ে যাও🤍
