আজেরিন হিরানুর
✒ Writer ID: GB-A014
পাঠকদের উদ্দেশ্যে
সম্মানিত পাঠক-পাঠিকা, আপনারাই আমার গল্প লেখার মূল উৎসাহদাতা। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণা না থাকলে এই লেখালেখির জগতে টিকে থাকা আমার পক্ষে হয়তো কখনোই সম্ভব হতো না। আমার প্রতিটি সৃষ্টির পেছনে জড়িয়ে আছে আপনাদের উৎসাহ। আপনাদের জন্য রইল আমার বুকভরা ভালোবাসা ও কৃতজ্ঞতা।
সম্মাননা স্মারক
গল্পের বাহার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় লেখিকা আজেরিন হিরানুর-এর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। সামাজিক ও রোমান্টিক ধারার গল্পে তিনি পাঠকদের জন্য নির্মাণ করেছেন আবেগ, অনুভূতি, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা বাস্তবতার এক জীবন্ত জগৎ। তাঁর লেখনীর মাধুর্য, চরিত্র নির্মাণের দক্ষতা এবং গল্প বলার স্বতন্ত্র ভঙ্গি পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। লেখালেখির প্রতি তাঁর নিষ্ঠা, সৃজনশীলতা ও ধারাবাহিক সাহিত্যচর্চা ভবিষ্যতেও সমানভাবে অব্যাহত থাকুক—এই কামনা করি। গল্পের জগতে তাঁর পদচারণা আরও সমৃদ্ধ ও সফল হোক, এটাই গল্পের বাহার পরিবারের আন্তরিক প্রত্যাশা।
প্রকাশিত ধারাবাহিক গল্পসমুহ
প্রকাশিত ছোটগল্পসমুহ
| সম্পূর্ণ নাম | আজেরিন হিরানুর |
|---|---|
| ছদ্মনাম | নেই |
| জন্মস্থান | বগুড়া 🇧🇩 |
| বর্তমান ঠিকানা | বগুড়া 🇧🇩 |
| পেশাগত জীবন | শিক্ষার্থী |
| শখের কাজ | লেখালেখি |
| সর্বশেষ প্রকাশিত গল্প | অগ্নিকন্যা মহুয়া |
| প্রকাশিত মোট গল্প |
লেখিকা এর উদ্দেশ্যে পাঠকের কথা
তায়মা ইসলাম
আপু, আপনার লেখা মাত্র দুইটা গল্প পড়েছি, কিন্তু সত্যি বলতে দুটোরই গল্প বলার ধরন আমার ভালো লেগেছে। বিশেষ করে চরিত্রগুলোর অনুভূতি যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেটা পড়লে গল্পের ভেতরে ঢুকে যেতে ইচ্ছা করে💜💚💙। নতুন লেখিকা হিসেবে আপনি অনেক ভালো লিখছেন। নিয়মিত লিখুন, অপেক্ষায় থাকবো।
হাসিব তালুকদার শুভ
অগ্নিকন্যা মহুয়া গল্পটা পড়া শুরু করেছিলাম শুধু কৌতূহল থেকে, কিন্তু কয়েকটা পর্ব পড়ার পর গল্পটা আমাকে ধরে রাখতে পেরেছে। নতুন লেখিকা হিসেবে আজেরিন হিরানুর আপুর লেখার হাত সত্যিই প্রশংসার যোগ্য।
মহুয়ার চরিত্রটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওর জীবনে যা ঘটেছে সেটা পড়তে গিয়ে সত্যিই খারাপ লাগছিল। অনেক জায়গায় মনে হয়েছে, মেয়েটার প্রতি অন্যায়টা না হলেই ভালো হতো। আবার পরের মুহূর্তেই মনে হয়েছে, না, মহুয়াকে ভেঙে পড়লে চলবে না। ওকে লড়াই করে নিজের সত্যটা প্রমাণ করতেই হবে।
গল্পের সবচেয়ে ভালো দিক হলো, পরের পর্বে কী হবে সেটা জানার আগ্রহ তৈরি করে। কয়েকটা পর্ব শেষ করেও মনে হয়েছে গল্পটা আরও পড়তে হবে। এই কৌতূহলটাই একজন লেখকের বড় সফলতা বলে আমি মনে করি।
আরেকটা বিষয় ভালো লেগেছে, চরিত্রগুলোর প্রতি আলাদা আলাদা অনুভূতি তৈরি হয়। কারও জন্য মায়া লাগে, কারও ওপর রাগ হয়, আবার কারও পরিণতি জানার অপেক্ষা তৈরি হয়। তাই গল্পটা শুধু পড়ে শেষ করে রাখা যায় না, মাথার মধ্যেও ঘুরতে থাকে।
নতুন লেখিকা হিসেবে আপুর মধ্যে অনেক সম্ভাবনা দেখছি। নিয়মিত লিখতে থাকলে সামনে আরও অনেক ভালো গল্প পাবো বলে আশা করি। অগ্নিকন্যা মহুয়ার পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম। মহুয়ার লড়াই কোথায় গিয়ে শেষ হয়, সেটা জানার খুব ইচ্ছা হচ্ছে।
অনেক শুভকামনা রইলো আজেরিন আপুর জন্য। আরও সুন্দর সুন্দর গল্প উপহার দিন আমাদের। 💌