জান্নাতী আক্তার সিমি
✒ Writer ID: GB-A013
পাঠকদের উদ্দেশ্যে
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকারা ছোটবেলা থেকেই আমি কল্পনার জগতে হারিয়ে যেতে ভীষণ ভালোবাসতাম। পাশাপাশি বই পড়ার প্রতিও ছিল আমার গভীর আগ্রহ। সেই ভালোবাসা থেকেই একসময় লেখালেখির প্রতি আকর্ষণ জন্ম নেয়। মূলত শখের বশেই গল্প লেখা শুরু করি। যখন বিষয়টি আম্মুকে জানাই, তিনি আমাকে সম্পূর্ণ সমর্থন ও উৎসাহ দেন। তাঁর সেই অনুপ্রেরণাই আমাকে আরও সাহস জুগিয়েছে নিজের ভাবনাগুলো গল্পের মাধ্যমে প্রকাশ করতে। লেখালেখি আমার কাছে শুধুই একটি শখ নয়, বরং এটি আমার ভালোবাসা এবং অনুভূতির একটি অংশ। তাই একজন নতুন লেখক হিসেবে আমার লেখায় যদি কোনো ভুলত্রুটি বা সীমাবদ্ধতা থেকে থাকে, আশা করি আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে আরও ভালো লেখার অনুপ্রেরণা দেবেন। সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।
সম্মাননা স্মারক
গল্পের বাহার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় লেখিকা জান্নাতী আক্তার সিমি -এর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। রোমান্স ও থ্রিলার ভিত্তিক গল্পের মাধ্যমে তিনি পাঠকদের আবেগ, টানটান উত্তেজনা ও কৈশোরের অনুভূতির এক জীবন্ত জগতে নিয়ে যান। তাঁর এই নিষ্ঠা, সৃজনশীলতা ও লেখালেখির ধারাবাহিকতা ভবিষ্যতেও অটুট থাকুক—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।
প্রকাশিত ধারাবাহিক গল্পসমুহ
| সম্পূর্ণ নাম | জান্নাতী আক্তার সিমি |
|---|---|
| ছদ্মনাম | রাগিনী |
| জন্মস্থান | রাজশাহী নাটোর সিংড়া 🇧🇩 |
| বর্তমান ঠিকানা | রাজশাহী নাটোর সিংড়া 🇧🇩 |
| পেশাগত জীবন | শিক্ষার্থী |
| শখের কাজ | গল্প লেখা, বই পড়া, গান শোনা |
| সর্বশেষ প্রকাশিত গল্প | বিলম্বিত উপলব্ধি |
| প্রকাশিত মোট গল্প |
লেখিকা এর উদ্দেশ্যে পাঠকের কথা
সুলতানা রাজিয়া রিমি
আমি সাধারণত নতুন লেখকদের গল্প খুব একটা পড়ি না। কিন্তু সিমির গল্প একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারি না। উনার গল্পে পরিবার, ভালোবাসা, অভিমান আর সম্পর্কের টানাপোড়েন খুব সুন্দরভাবে আসে। সবচেয়ে ভালো লাগে, অশ্লীলতা ছাড়াই রোমান্টিক অনুভূতি ফুটিয়ে তুলতে পারেন। আল্লাহ লেখিকাকে আরও ভালো লেখার তৌফিক দিন।
তাসফিয়া তামান্না
সত্যি কথা বলতে কি, সিমি আপুর গল্পগুলো পড়লে মনে হয় যেন একটা সুন্দর নাটক দেখছি। শুধু নায়ক-নায়িকা নয়, গল্পের প্রতিটা চরিত্রেরই আলাদা গুরুত্ব থাকে। আপু পরিবার, বন্ধুত্ব, ভালোবাসা আর আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন।
কিছু কিছু জায়গায় চরিত্রগুলোর কষ্ট পড়ে মন খারাপ হয়ে যায়, আবার অনেক দৃশ্যে হাসিও পায়। সবচেয়ে ভালো লাগে, আপুর গল্পের চরিত্রগুলোকে খুব বাস্তব মনে হয়। পড়তে পড়তে কখন যে গল্পের ভেতরে ঢুকে যাই বুঝতেই পারি না। সব মিলিয়ে আপুর গল্পগুলো খুব উপভোগ করি এবং নতুন পর্বের অপেক্ষায় থাকি।
ফাহিম হাওলাদার
আপু, আপনার গল্পগুলো আমার অনেক ভালো লাগে। পড়তে শুরু করলে গল্পের মধ্যে ডুবে যেতে ইচ্ছে করে। চরিত্রগুলো খুব আপন মনে হয়, তাই তাদের সুখ-দুঃখও নিজের মতো লাগে। বিশেষ করে আপু, আপনি মন খারাপের দৃশ্যগুলো খুব সুন্দর লিখেন। কিছু জায়গায় মন খারাপ হয়, আবার কিছু জায়গায় হাসিও পায়। আপনি অনেক সহজ ও সাবলীল ভাষা ইউজ করেন, তাই পড়তে তেমন সমস্যা হয় না। সব মিলিয়ে আপনার গল্পগুলো আমি খুব উপভোগ করি। নতুন নতুন গল্পের অপেক্ষায় থাকলাম আপু।