খুশবু আকতার
✒ Writer ID: GB-A012
পাঠকদের উদ্দেশ্যে
নিতান্তই শখের বসে লিখি, পাঠকরা আমার প্রাণ। পাঠকদের ছাড়া আমার লেখা প্রাণহীন। আপনাদের ভালোবাসা নিয়েই আমার এতোদূর আসা হয়েছে। যদি আমার লেখাতে আপনারা শান্তি খুজে পান, তবে তা আমার সার্থকতা।
সম্মাননা স্মারক
গল্পের বাহার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় লেখিকা খুশবু আকতার-এর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সামাজিক, রোমান্টিক এবং থ্রিলারধর্মী গল্পের মাধ্যমে তিনি পাঠকদের নিয়ে যান অনুভূতি, সম্পর্ক, বাস্তবতা ও রহস্যে ভরা এক অনন্য জগতে। সমাজের নানা দিক, হৃদয়ের সূক্ষ্ম আবেগ এবং টানটান উত্তেজনায় ভরপুর ঘটনাপ্রবাহকে তিনি দক্ষতার সঙ্গে তাঁর লেখায় ফুটিয়ে তোলেন। তাঁর গল্পগুলো পাঠকের মনে যেমন ভালোবাসার রেশ রেখে যায়, তেমনি সৃষ্টি করে কৌতূহল, ভাবনা এবং নতুন উপলব্ধিরও। সাহিত্যচর্চার প্রতি তাঁর এই নিষ্ঠা, সৃজনশীলতা ও ধারাবাহিক লেখনী ভবিষ্যতেও সমানভাবে বিকশিত হোক—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা ও শুভকামনা।
প্রকাশিত ধারাবাহিক গল্পসমুহ
প্রকাশিত অণুগল্পসমুহ
| সম্পূর্ণ নাম | খুশবু আকতার |
|---|---|
| ছদ্মনাম | নেই |
| জন্মস্থান | 🇧🇩 |
| বর্তমান ঠিকানা | 🇧🇩 |
| পেশাগত জীবন | |
| শখের কাজ | |
| সর্বশেষ প্রকাশিত গল্প | তোমার নামেই গল্প হোক |
| প্রকাশিত মোট গল্প |
লেখিকা এর উদ্দেশ্যে পাঠকের কথা
অ্যালাইনা তাসনিম রিদি
আপু, আপনার গল্পটা পড়ে শেষ করলাম। এখনো গল্পের ঘোর কাটতেছে না। 😭🤍 কিছু কিছু পর্ব পড়ে এত রাগ হইছে, আবার কিছু জায়গায় মন খারাপও হইছে। সবচেয়ে মজা লাগে আপনার গল্পে কি হবে আগে থেকে বুঝতে পারি না। ভাবি এক হবে, পরে দেখি আরেক হয়ে গেছে। 😭 গল্প শেষ হওয়ার পরও কয়েকদিন চরিত্রগুলোর কথা মাথায় ঘুরে। এই জন্যই আপনার গল্প পড়তে এত ভালো লাগে আপু। অনেক ভালোবাসা। 🫶🏻🌸
ফারিহা তাবাসসুম
কী লিখবো বুঝতে পারছি না। 😭 শুধু এতটুকুই বলবো, আপনার গল্প শুরু করলে শেষ না করে উঠতে ইচ্ছে করে না। পড়তে পড়তে কখন যে হাসি, কখন যে মন খারাপ হয় বুঝতেই পারি না। অনেক সময় পর্ব শেষ হওয়ার পরও ভাবতে থাকি এরপর কি হবে। এই অপেক্ষাটাই সবচেয়ে খারাপ। 😭❤️
তানিয়া রহমান
আমি আসলে রিভিউ লিখতে পারি না। তারপরও আপনার গল্পটা পড়ে দুইটা কথা লিখতে ইচ্ছে করলো। গল্পটা পড়া শুরু করার পর থেকে একদম শেষ না করা পর্যন্ত অন্য কিছু করতে মন চায়নি। কিছু কিছু জায়গায় এত রাগ হইছে যে ফোনটা ছুড়ে ফেলতে ইচ্ছে করছে, আবার কিছু জায়গায় চরিত্রগুলোর জন্য মন খারাপও হইছে। সবচেয়ে ভালো লাগছে এই কারণে যে গল্পের মানুষগুলোকে কেমন যেন বাস্তব মনে হয়েছে। মনে হয়েছে এরা কোথাও না কোথাও সত্যিই আছে। আর কিছু চরিত্রের উপর এমন মায়া পড়ে গেছে যে গল্প শেষ হওয়ার পরও তাদের কথা মাথা থেকে যায় না। আপু, আপনার গল্প পড়ে মনে হয়েছে আপনি গল্প লেখেন না, মানুষকে গল্পের ভেতরে ঢুকিয়ে দেন। এখনো ঘোর কাটতেছে না। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য। আর একটা আবদার, এমন গল্প আরও লিখবেন, কারণ একটা গল্প শেষ হওয়ার পর পাঠককে এভাবে অপেক্ষায় রেখে দেওয়া কিন্তু মোটেও ভালো কথা না। 😭🫶🏻🌸❤️