আঁধারের তারাবাজি

পর্ব - ৫

🟢

"ধুস্ত,,,মাইয়াডা কিন্তু হাছাই বহুত ওয়াইনি,,,,কি আনছোস মামাহ?"

তেজের এমন উৎকন্ঠায় নভ তার দিকে কড়া চোখে তাকালো।সাথে সাথে তাকালো ড.সোহান আর মোম নিজেও,,,,তার ভ্রু যুগল কুচকানো।,,,কি বলছে এই লোকটা?,, ড.আবার মোমকে চেকআপ করায় মনোযোগ দিলো।সাথে নানা কথায় মোমকে ব্যস্ত রাখতে চাইলো।,,,

"আগে কখনো এমন হয়েছিলো?"

"আমি এমনিতেই র্ রক্ত দেখলে গা ঘিনঘিন করে।ছোট থেকেই।,,,"

ড. কিছুটা থেমে বললো...

"নিজের রক্ত দেখেও?"

মোম ভ্রু কুচকালো..

"মানে?"

"ঐ দিন আপনার কি হয়েছিলো জানেন?"

মোমের মনে পড়লো।বুঝলোও ড. কিসের কথা বলছে,,,,,আড়চোখে তাকালো নভের দিকে।বুকে দুহাত গুজে তার উত্তর শোনার জন্যই অপেক্ষা করছে যেন নভ।,,মোম দৃষ্টি নামালো।মিনমিমিয়ে বললো...

"জানি,,,মাথায় আঘাত লেগেছিলো।তাই ব্লিডিং হয়েছিলো।,,,এটা তেমন কিছু নাহ।"

ড. সহ বাকি দুজনও অবাক হলো,,৷ নভের চিন্তা দ্বিগুন হলো।মেয়েটা এমন কেন? অদ্ভুত চরিত্রের,,,কিছুতেই কিছু খোলাসা করে বুঝতে দেয় না।,,,,সেদিন নভ কতটা উতলা হয়েগিয়েছিলো তার জন্য,, তা শুধু নভই জানে কিছুটা ড. সোহানও টের পেয়েছে বটে,,,আর এই মেয়ে এখন বলছে এটা তেমন কিছুই না?,,,আদেও কি ও জানে,, কি অবস্থা হয়েছিলো ওর...,,,

ড. কৌতুহলী হয়ে প্রশ্ন ছুড়লো...

"আপনার কাছে ওটা স্বাভাবিক মনে হলো?"

মোমের নির্লিপ্ত উত্তর..

"আগেও ৪-৫ বার হয়েছে এমন। তাই আমার কাছে এটা ইজি ব্যপার।,,,মাথায় বেশি চোট লাগলেই হয় এমনটা।তাই এটা নিয়ে ভাবার তেমন কিছুই নেই।,,"

"৪-৫ বার?,,,,বাট হুয়াই?"

"এমনিই"

"এটা কোনো সাধারণ মানুষের হওয়ার কথা নয়,,, সেটাকি আপনি জানেন?"

মোম যেন বিরক্ত হলো।ঘাড় ঘুড়িয়ে ড.সোহানের দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো..

"আপনার কি আমাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে?,,, কেন?,,আমার কি একটা হাত নেই?নাকি একটা পা নেই,,,কোনটা?"

ড. সোহান যেন তব্দা খেলো,,,এই মেয়ে মোটেও শান্ত নয়,কথার ধরনেই বোঝা যাচ্ছে।কোনো ভাবে পরিস্থিতির স্বীকার হয়ে এমন শান্ত হয়ে যায়নি তো?,

"না,,,মানে,,,আমি তা বলতে চাইনি।,,"

"তো কি বলতে চান?,,আমি অন্ধ?নাকি কানা?"

ড. কি বলবে বুঝে পেলো না।,,,,তখনই নভ মোমের এমন ত্যাড়া মার্কা কথায় ধমক দিয়ে বললো...

"এই মেয়ে?,,ঠিক করে কথা বলো,,,,"

থেমে গেলো মোম।ড. ফের প্রশ্ন ছুড়লো মোমকে,,,,

"কিছু মনে করবেন না,,,,,একটা কথা জিজ্ঞেস করি...আপনার কি কোনো লংটাইম ডিজিজ আছে?,,এই ধরুন একটু রিস্কি টাইপ কিছু?"

মোম একটু অপ্রস্তুত হলো।তবুও নিজেকে সামলে বললো...

"দেখুন,,আমার খুব ঘুম পাচ্ছে। আপনার চেকআপ হলে প্লিজ আসুন,,,,আমি এই সব নিয়ে কথা বলতে ইচ্ছুক নই।"

ড. হার মানলো।আর প্রশ্ন ছুড়লো না মোমকে।তবে কিছু একটা সন্দেহ করছেন তিনি,,,,নভকে জানাতে হবে।,,,,, ড. হাসি মুখে উঠে এলো নভের কাছে,,,,এসেই তাকে রিকুয়েষ্ট করলো একটু বাইরে যেতে। নভ বুঝলো হয়তো সিরিয়াস কিছু,,যা তিনি মোমের সামনে বলতে চাইছে না,,,,নভ গেলো বাইরে,,সাথে তেজকেও টেনে আনলো।

"আপনাকে আগে বলেছিলাম উনার একটা সিটিস্ক্যান করাতে।করিয়েছেন?"

নভের মনে পড়লো,,,সেদিন ড. এর কথা,,,

"উহুম,,করানো হয় নি।"

"দেখুন মি.রায়ানিশ।আমি জানিনা ঐ মেয়েটা আপনার কে হয়,,তবে আপনি যেহেতু আপাতত এনেছেন,,তাই একটা কথা বলি,,,,ঐ মেয়েটা..কিছু একটা লোকাচ্ছে।,,তাই আমি চাইছি আপনি পারলে সিটিস্ক্যানটা করিয়ে নিন।"

তেজ উত্তর দিলো..

"কিন্তু ড.,,,,ওর বমি হয়েছিলো,,,এর সাথে সিটি স্ক্যান কেন?,,"

"আমি আজকের কথা বলছি না,,,ঐ দিনের ব্যপারটা কিন্তু স্বাভাবিক নয়।তাই-ই বলছিলাম।"

এতটুকু বলেই ড.সোহান বিদায় জানিয়ে চলে গেলো।তেজও গেলে,, তবে যাওয়ার আগে নভকে বললো..

"আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটা সহজে রাজি হবে না সিটি স্ক্যান করাতে।তাই যা করবি একটু ভেবে করবি।"

()()()()()

"এই মেয়ে এতো ঘুমাও কেন তুমি?,,এতো ঘুম মানুষ ঘুমায়?"

নভের কথা শুনে তেতে গেলো মোম..

"তো কি করবো সারাদিন?,করার মতো কিছু আছে এখানে?,,"

"কিছু নেই তো বসে থাকবে।জেগে থাকবে।এমন মরার মতো ঘুমানোর কি আছে?একটু আগে কি হয়েছিলো জানো?"

"দোষ তো আপনারই।এখানে কি কোনো মেয়ে স্টাফ নেই?,,সবসময় ছেলেদেরই কেন পাঠাবেন?আর এখন এতো রেগে যাচ্ছেন কেন?আপনি তো আমার ক্ষতিই চান.."

মোমের কথায় নড়েচড়ে উঠলো নভ।আউলিয়ে বললো...

"হ্যা,,,ত্ তাই তো,,,আমি তো খুশিই হতাম ঐ ছেলেটা তোমার সাথে কিছু করলে।খুশিই তো হতাম।"

"হ্যা তাই,,,,তাহলে আবার বাচালেন কেন আমায়?আর ঐ ছেলেটাকেই বা কেন পেটালেন?,"

নভ যেন অপ্রস্তুত হলো।,,,,

"ও,, ওতো ওর সাথে আমার পুরোনো হিসেব ছিলো,,,তাই..."

"পুরোনে হিসেব তাই না?,,,পুরোনো হিসে..."

"এই মেয়ে চুপ,,,একদম তর্ক করবি না।তুই জানিস তুই কার সাথে কথা বলছিস?এতো সাহস বেরেছে?"

বলতে বলতেই মোমের থুতনি চেপে ধরলো নভ।একদম মুখের উপর মুখ নিয়ে থামলো সে।,,,দুজনের নিঃশ্বাস আছরে পরছে একে অপরের মুখের উপর।মোমের বক্ষস্থল দ্রুত উঠানামা করছে।,,,এই লোকটা এতো কাছে কেন আসলো?,,,

নভ থামলো।চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো মোমকে,,,,,ঠোটের কোনে এক ডেভিল হাসি ফুটলো তার,,,,লো ভয়েজে বললো...

"অবশ্য ঐ ছেলেটা কিন্তু ভালো একটা আইডিয়া দিয়েছে আমায়।,,,,আমি যখনই আসি,,তখনই তুমি মরার মতো ঘুমাতে থাকো।চাইলেই কিন্তু টেস্ট করে নিতে পারি তোমায়,,,,কি বলো সুইটহার্ট? "

মোম ভ্রু কুচকে শুনলো নভের কথা।তারপর হঠাৎই মুখে হাসি ফুটলো তার...

"তা আপনি পারবেন না মি. রোমিও।,,,নিজেকেই নিজে বাধা দেবেন আপনি,,,আমার ক্ষতি করার হলে অনেক আগেই করতেন।"

"মানে?"

"আমি এখানে কতদিন আছি?"

"হবে প্রায় ২০ দিনের মতো।,,"

মুচকি হাসলো মোম,,,

"আমার কিছু হলে এই ২০ দিনেই হতে পারতো।বুঝলেন রোমিও?"

নভ ভাবনায় ডুবলো,,,সত্যিই মেয়েকে অবৈধ ভাবে স্পর্শ করতে পারছে না নভ।এমন কখনো হয়নি তার।কত কত মেয়ের সাথে বেড শেয়ার করেছে সে,, হিসেব নেই।তবে সে পারে না এই মেয়েকে স্পর্শ করতে।এ কেমন অনুভূতি তার?,,,,

চিন্তা বিহত হলো নভ।ভ্রু কুচকে বললো..

"সবই বুঝলাম,,তা এই রোমিওর মানে কি?"

"তেজ ভাইয়া সব বলেছে আমায়।আপনি যে কত মেয়ের সাথে ইন্টিমেন্ট হয়েছেন,,,,প্রতিরাতেই যে আপনার এক একটা লাগে তাও বলেছে আমায়,,,,"

নভ একটু বিরক্ত হলো তেজের প্রতি।শালা,,,এসব বলার কি ছিলো মোমকে?,,কি ভাবছে আমায় ও?,,,,,ধুর,,,ও কি ভাবলো তাতে আমার কি?,,যা ইচ্ছে ভাবুক।,,,,

নভ আবার মোমে মনযোগ দিলো।ডান হাতে ভর দিয়ে বা হাতটা তুলে মোমের গলায় স্লাইড করতে লাগলো,,,,,কেপে উঠলো মোম।অস্থির অনুভুতিরা হানা দিচ্ছে শরীরে।,,,মাথাটা একটু কাত করে চোখ খিচে বন্ধ করে ফেললো সে।হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরলো।,,,,,, শরীরে আবারও শিহরণ বইয়ে দিলো নভের ছুরির মতো ধারালো কন্ঠ...

"তাহলে আজ রাতের বেড পার্টনার তুমি হয়ে যাও...?,,কি বলো? রাজি তো?"

কেপে কেপে উঠছে মোম।ঠোটদ্বয় কাপছে তার।অনেক কষ্টে বললো...

"ছ্ ছাড়ুন..."

হাসলো নভ,,,আরেকটু এগিয়ে এলো মোমের দিকে। হাতটা এবার গলা সহ ঘাড় ছুয়ে দিচ্ছে মোমের।,,,

"এখনো তো ধরিই নি,,,ওমনিই ছারবো?"

"অ্ অসহ্য ল্ লাগছে।প্লিজ,,,"

"এটুকুতেই অসহ্য?,,,বিয়ে হলেতো এতোদিনে তোমার হাসবেন্ডই...."

"প্লিজ,,,,"

করুন গলার স্বরটা আটকে দিলো নভকে।হাত সরালো মোমের থেকে,,,, নিজেও সরে এলো।দুরে বসে নিজের ফোন হাতে নিয়ে ব্যস্ত হলো।,,,,

মোম দ্রুত খাট থেকে নেমে দাড়ালো।দৌড়ে ওয়াশরুমের দিকে যেতে নিলো।সামনে এসেই থামলো।পেছনে ফিরে তাকালে নভের দিকে।,,আলতো কন্ঠে ডাকলো...

"শুনুন?"

নভ তাকালো। ভ্রু নাচিয়ে বোঝালো কি?

"আমার হাসবেন্ড যখন আমায় টার্চ করতো,,তখন সম্পর্কটা হালাল হতো।"

নভ নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো।পরক্ষণেই মুখ তুলে বললো...

"টার্চ তো টার্চই হয়,,,,হালাল আর হারাম কি?"

মোম আনমনা হলো,,,,,থাই গ্লাস দিয়ে তাকালো বাইরের রাতের চাকচিক্যময় শহরের দিকে।,,,,সেদিকে তাকিয়েই বললো...

"অপবিত্র শরীর নিয়ে দুনিয়াটা ছাড়তে চাই না আমি।"

বলেই দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে গেলো মোম।,,,এদিকে নভ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো সেই দিকে।কি বলে গেলো মোম?,,এর মাঝে দুনিয়া ছাড়ার কি হলো?,,,,,,

বেশি ভাবলো না,,,কাজ আছে বড় একটা।৷ ঘড়িতে সময় টা একবার দেখে নিলো...

৯ঃ৪৩ বাজে।,,,

যথেষ্ট সময় আছে।ফোন পকেটে পুড়ে বেরিয়ে পড়লো বাইরে থেকে দরজা লক করে।,,,লিফটে করে নিচে নেমে নিজের পাজারো গাড়িটায় উঠলো,,,,ড্রাইভিং করতে করতে ফোন করলো তেজকে।,,,,

"কোথায় তুই?"

"আআই তো আছি।,,,ঐ মোড়ের দোয়ানের ইন্দি আরি,,,কিল্লাই ক??".

" গোডাউন আয়,,,ইন টেন মিনিটস.."

"এমা এমা,,,ওওন আবার গোডাউনে কিল্লাই,,,কার আবার বারোটা বাজাইবি?,,"

"রিসোর্টেী এক স্টাফ।"

"হেতে আবার কিচ্ছে?"

"আরে ঐ ডাফারটা....ডাফারটা আমার মোমের সাথে...."

"কি কছ তুই?,,,কেমতে কিয়া?"

নভ রাগে ফুসছে,,,,এক এক করে বলতে লাগলো..

"সন্ধ্যায় মোমের রুমে গিয়ে দেখি শয়তানটা মোমের দিকে....,,,আর একটু দেরি করে গেলে আজ কি হতো কে জানে..."

"রুমে ঢুকলো কি করে? "

"আমিই চাবি দিয়েছিলাম।বেলা করে মোমের রুমে খাবার দিয়ে আসতে।আর শয়তানটা কিনা সেই সুযোগেই....,,আর জানিস ঐ মেয়ে,,, ঐ মেয়ে তখনও মরার মতো ঘুমাচ্ছিলো।"

"ওকেয় ওকেয়,,,তুই শান্ত হ,,,,আয় আগে।তো এখন কি করবি ঐ শয়তানের?"

''কি আবার,,,,,লাশ ফেলবো,,,"

"বাব্বাহ,,,এত্তো ক্ষেপেছিস ঐ সামান্য মেয়ের জন্য? "

নভের চিল্লানোর গতি আরেকটু বাড়লো..

"ও সামান্য নয়,,,,বুঝেছিস?আমার মোম সামান্য নয়,,,"

"ও ব্রো রিল্যাক্স।,,,আয় তুই,,,আর হ্যা,,,আসার সময় শার্ট নিয়ে আসবি।নাহলে আবার রক্ত দেখে মেয়েটা অসুস্থ হয়ে যাবে।"

"হুম"

রাখলো ফোন।গাড়ি দ্রুত বললো ছুটতে লাগলো।আর কমতে লাগলো ঐ স্টাফের জীবনঘড়ির সময়।,,

আঁধারের তারাবাজি পর্ব ৫ গল্পের ছবি