লেখক প্রোফাইল

অয়ন্তিকা রাফিয়াত ঐশী

পারিবারিক ও সামাজিক গল্প লেখিকা

writer-image

অয়ন্তিকা রাফিয়াত ঐশী

✒ Writer ID: GB-A009

পাঠকদের উদ্দেশ্যে

লেখালেখি আমার পেশা না, শখের বশে টুকটাক লিখে থাকি। গল্পগুলো বাস্তবতার মিশেলে নানান কল্পনা জল্পনার লিখিত রুপ মাত্র। সেই এলোমেলো নানান কথা, নানান লেখা পড়ে বিনোদন নিন। আমায় আপনাদের দোয়ায় স্থান দিন। এটুকুই ব্যাস!

সম্মাননা স্মারক

লেখিকা অয়ন্তিকার প্রতি সম্মান প্রদর্শন
সামাজিক যোগাযোগ মাধ্যম

গল্পের বাহার পরিবার থেকে লেখিকা অয়ন্তিকা রাফিয়াত ঐশীর প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ২০২৬ সালের মার্চ থেকে তিনি নিয়মিতভাবে গল্পের বাহারে তার মূল্যবান গল্প দিয়ে বাংলা গল্প ভান্ডারকে সমৃদ্ধ করছেন। একজন প্রতিভাবান লেখিকার এমন আস্থা ও সহযোগিতা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। তার গল্পগুলো পাঠকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে—এটাই আমাদের বিশ্বাস। গল্পের বাহারের সাথে পথচলার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

লেখকের উল্লেখযোগ্য গল্পসমুহ

সম্পূর্ণ নাম অয়ন্তিকা রাফিয়াত ঐশী
ছদ্মনাম নেই
জন্মস্থান চট্টগ্রাম, বাংলাদেশ
বর্তমান ঠিকানা চট্টগ্রাম, বাংলাদেশ
পেশাগত জীবন শিক্ষার্থী
শখের কাজ লেখালেখি করা
সর্বশেষ প্রকাশিত গল্প মৌনপ্রেম
GB-তে প্রকাশিত মোট গল্প ১ টি

লেখকের উদ্দেশ্যে পাঠকের কথা

ফাতেমা জান্নাত

আপনার গল্পগুলো পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত যেন মন শান্ত হয় না। লেখার ভেতরে যে আবেগ, যত্ন আর বাস্তবতার ছোঁয়া থাকে, তা খুব সহজেই পাঠকের মনে গেঁথে যায়। মনে হয় যেন গল্প না, নিজের আশেপাশের মানুষদের জীবনের টুকরো ঘটনা পড়ছি। প্রতিটি চরিত্র এত জীবন্ত লাগে যে তাদের সুখ-দুঃখ সত্যিই অনুভব করা যায়। আপনার মতো করে গল্প বলতে খুব কম লেখকই পারেন—তাই আপনার নতুন গল্পের জন্য সব সময় অপেক্ষা করে থাকি।

তানিয়া তাবাসসুম

আপনার গল্পগুলো পড়লে মনে হয় যেন খুব কাছের কারো জীবনের কথা পড়ছি। চরিত্রগুলোর অনুভূতি, কথাবার্তা আর ঘটনাগুলো এতটা স্বাভাবিকভাবে ফুটে ওঠে যে গল্পের ভেতরে ডুবে যেতে সময় লাগে না। বিশেষ করে আপনার লেখার আবেগ আর সরল ভাষা মনকে ছুঁয়ে যায়। প্রতিটি পর্ব পড়ার পর পরের অংশের জন্য অদ্ভুত এক অপেক্ষা তৈরি হয়। সত্যিই আপনার লেখা পড়া আমার জন্য খুবই আনন্দের একটি অভিজ্ঞতা।

রিভিউ দাতার ছবি

মোঃ আরমান খান

আপনার লেখনি ও সৃজনশীলতা সম্পর্কে আমার কোনো ভাষা নেই প্রকাশ করার মতো , যদিও থাকে তাহা নিতান্তই মামুলি। আপনার জন্য রইল নীলকন্ঠ ও মাধুরীলতার এক তোড়া শুভেচ্ছা।