লেখক প্রোফাইল

নবনীতা চৌধুরী

বাংলা একশন ও রোমান্টিক গল্প লেখিকা

writer-image

নবনীতা চৌধুরী

✒ Writer ID: GB-A006

পাঠকদের উদ্দেশ্যে

প্রাণপ্রিয় পাঠক মহল, অনেক সময় আপনাদের বার্তা পাই—কেউ বলেন গল্পে নিজের জীবন খুঁজে পেয়েছেন, কেউ বলেন কোনো এক লাইন তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। তখন মনে হয়, লেখালেখি শুধু একার কাজ নয়; লেখক আর পাঠক মিলে একসাথে একটা পৃথিবী তৈরি করে। আপনাদের পড়া, অনুভব করা আর অপেক্ষা করাই আমাকে নতুন গল্প লিখতে সাহস দেয়।

সম্মাননা স্মারক

গল্পের বাহার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় লেখিকা নবনীতা চৌধুরীর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বাংলা রোমান্টিক ও একশন গল্পের দুর্দান্ত কম্বিনেশনে তিনি বরাবর পাঠকদের মন জয় করে এসেছেন। তাঁর কাহিনির সাবলীল বর্ণনা, বাস্তবধর্মী চরিত্রচিত্রণ এবং সূক্ষ্ম আবেগধারা আমাদের সাহিত্যভাণ্ডারকে নীরবে সমৃদ্ধ করছে। তাঁর এই নিষ্ঠা, সৃজনশীলতা ও লেখালেখির ধারাবাহিকতা ভবিষ্যতেও অটুট থাকুক—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।

লেখকের উল্লেখযোগ্য গল্পসমুহ

লেখিকা - নবনীতা চৌধূরী, বাংলা গল্প লেখিকা
সম্পূর্ণ নাম নবনীতা চৌধুরি
ছদ্মনাম নেই
জন্মস্থান নোয়াখালী
বর্তমান ঠিকানা নোয়াখালী
পেশাগত জীবন শিক্ষার্থী
শখের কাজ লেখালেখি, বই পড়া।
সর্বশেষ প্রকাশিত গল্প সে আমার পূর্ণতা
GB-তে প্রকাশিত মোট গল্প ১ টি

লেখকের উদ্দেশ্যে পাঠকের কথা

অত্যন্ত সুন্দরী লাজুক মেয়ে

আগেই বলে রাখি আমি তেমন একটা গুছিয়ে লিখতে পারি না। তার উপর জীবনে প্রথম কোনো কিছুর রিভিউ দিচ্ছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

(আমার ব্যক্তিগত মতামত🌸)

নবনীতা আপু সাথে আমার দেখা বেশি দিনের না। “she is my obsession” এর প্রথম পর্ব যেদিন দিয়েছিল সেদিন হুট করেই আপুর আইডি টা আমার সামনে আসলো। ওই একটা পর্ব পড়ে কি যে ভালো লাগছিল!! তাই কৌতূহল বসত আপুর আইডি তে ঢুকি। এবং রানিং “শিমুলের ফুল বৌ” গল্পটা দেখি।

এক রাতেই প্রকাশিত ২৭ টা পর্ব পড়ি। একদম ফিদা হয়ে গেছিলাম গল্পটার উপর।

গল্পটা বেশি ভালো লাগছে কারণ এটা ৯৫% বাস্তবসম্মত।(আমার মনে হইছে👍🏻) শিমুল ছিল একজন দায়িত্বশীল স্বামী। যা প্রতিটা মেয়ের স্বপ্ন।😩শিমুল ক্যারেক্টার টা আমার কি যে ভালো লাগছে ভাই বলে বুঝানো যাবে না।🌚🫶🏻

অশ্লীলতা ছাড়া গল্প এটা।🌹

গল্পের প্রতিটা চরিত্র ছিল অসাধারণ।🌿

ফুলের ক্যারেক্টার টাও আমার অসম্ভব ভালো লাগছে। নরমালি বাচ্চা স্বভাব যেমন হয় তেমন। ওভার ন্যাকামি নাই। (আমার সাথে অনেকটা মিলে। আমি তো নিজেরেই নাইকা মনে করে পড়ছি🌚)

গল্পটা অনেক ভালো লাগছে । আমার জীবনে পড়া সুন্দরতম গল্প গুলোর মধ্যে না চাইতেও এই নাম টা চলে গেলো😌। তবে আমার মনে হইলো যে এন্ডিং টা একটু তাড়াহুড়োর মধ্যে হইছে। চাইলে আরেকটু লম্বা করে আরেকটু গুছিয়ে এন্ডিং দিতে পারত আপু।

যাই হোক এই তাড়াহুড়োর শাস্তি স্বরূপ তোমাকে বই বের করতে হবে।😒🔪 যেখানে সব সব কিছু খোলাশা থাকবে।(জারিফ মরল না বাঁচলো। শিমুল ফুলের বাচ্চা কাচ্চা। শাওন মারিয়ার সংসার ইত্যাদি🍂)

পরিশেষে আমি চাই,

“তোমার কলমে সৃষ্ট হোক লক্ষাধিক চরিত্র, মানুষ আমরণ বেঁচে থাকে না। তবে তোমার হাতে সৃষ্ট চরিত্র আমরণ বেঁচে থাকুক। সাহিত্য জগতে এক আলোড়ন সৃষ্টি করুক তারা। সাহিত্যের পাতায় তাদের উপর তোমার নামটা জ্বলজ্বল করুক -:নবনীতা চৌধুরী:- আপু✨❤️‍🩹”

ইউর লাভ হানি

আমার প্রিয় লেখিকা নবনীতা আপু। আসলে আমি কাজিন রিলেটেড গল্প ভীষণ পছন্দ করি। আর একদিন হঠাৎ করেই তোমার একাউন্টটা পেলাম, বেশ উৎসাহ নিয়ে তোমার একাউন্টটা দেখে বুঝলাম তুমি খুব ভালো একটি লেখিকা। সো সময়টা ছিল তখন রাত ১২:৩০ তারিখ ৩. ১০. ২০২৫। গল্পটার নামটা দেখে ভালোই লাগলো। তোমার একাউন্ট দেখার সময় তোমার লেখা "শিমুলের ফুল বউ " গল্পটা আমার সর্বপ্রথম চোখে পরে.. তারপর আমি এই গল্পটা পড়া শুরু করলাম প্রথম কয়েকটি পর্ব পরেই বেশ ইন্টারেষ্টিং লেগেছিলো আমার কাছে। মানে হঠাৎ করেই কি সুন্দর করে আমাদের শিমুল ভাই আর ফুল এর বিয়েটা হয়ে গেল। আমি মনে করলেই অবাল হয়ে যাই যে একটা পুরুষ কিভাবে এত্ত ভালোবাসতে পারে, আর পেয়েও গেলো তার প্রিয় নারীকে তারই বিয়ের দিনে। আমি জানি গল্পটা কাল্পনিক বাট গল্পটা এত্ত সুন্দর করে তুমি লিখেছো যে পুরো বাস্তব মনে হচ্ছে। আর তোমার লেখা প্রতিটা গল্পই অসাধারণ কিন্তু " শিমুলের ফুল বউ " গল্পটি আমার কাছে ইমোশন আলাদা রকম সুন্দর গল্প। আর আপু তোমার লেখা গল্প আর তোমার প্রশংসা করা আমার লিখে / মুখে বলা সম্ভব না, আমার মকনে হয় তোমার ব্যাপারে আমি কিছু লিখতে গেলেও আমার কাছে ১০টা বই ও কম পরে যাবে। এভাবেই আমি তোমার গল্পগুলো পড়তে শুরু করেছি সব গুলো দেখেছি। বাট কমেন্ট করতাম না কারণ একটা ভয় লাগতো যদি ভুলভাল কিছু লিখে বা বলে ফেলি। কিন্তু এত্তসব ভয়-টই বাদ দিয়ে একদিন কমেন্ট করে দিই আর ভাগ্য এত্ত আমার ভালো ছিল তোমার রিপ্লায় ও পেয়েছি তারপর কমেন্ট করতে লাগলাম তোমার " শিমুলের ফুল বউ " গল্পে আর শর্টস ভিডিও গুলোতে। আর তুমি আমাকে বৌমা বলেছিলে এই কমেন্টটা দেখে আমি অনেক অনেক বেশি খুশি হয়েছিলাম আমি তো উরাধুরা ডান্স লাগিয়ে দিয়েছিলাম খাটের উপর। আর আপু তুমি আসলেই অনেক বেশি মিষ্টি তোমার ব্যবহার অনেক ফ্রেইন্ডলি পারফেক্ট লেখিকা আর তুমি ভারী দুষ্টু ও আছো হিহিহি।এর পর থেকেই আমার সাহস একটু বাড়ে আর কমেন্ট করতে লাগলাম তুমিও রিপ্লাই দিতে। আর কি বলবো আপু আমি তোমার তোমার থেকে তোমার গল্পের বেশি প্রশংসা করেছি না মানে শাশুড়ি আম্মা লাগো তো তুমি আমার শিমুল ভাইকে আমাকে দিয়া দাও তুমি😹👉🏻👈🏻। এই ছোট্ট একটা আবদার করলাম হেহে। লাভ ইউ সো মাচ মিষ্টি আপু,উম্মাহ! সুস্থ থাকো নিজের খেয়াল রাখো।আরো এগিয়ে যাও ভালোবাসা রইলো পাশে আছি তোমার🥹 বিশেষ করে আমার শাশুড়ি আম্মা ইয়ে না মানে নবনীতা আপুর। আপু লাস্টে একটা কথা বলতে চাই.. না মানে আপনার আর এক ছেলেকেও ভীষণ ভালো লাগছে ইয়ে রৌদ্দুর বেডাটাও সুন্দর আরকি প্রেমে পরে গেছি। বাট আমার তোমার এখন টার্গেট অনলি শিমুল ভাই 🌚👀এটারে আগে দিয়ে দেন শিমুল ভাই এর মতো হাসব্যান্ড পাওয়া প্রতি টা মেয়ের শোনো কিমা জানি না বাট শিমুল ভাই আমার টাইপ এর যেমন সুন্দর হ্যান্ডসাম তেমন দায়িত্বশীল আর নারীরা বেশি দায়িত্বশীল পুরুষেদেরই প্রেমে পড়ে।/ পছন্দ করে শিমুল ভাই আসলেই অনেক ধৈর্যশীল পুরুষ ছিল ইয়ার।আর আমি একদমই ফুলের মতো মিষ্টি মেয়ে নয় কিন্তু লেখিকা আপু আমি পুরাই উল্টো আমি হলাম উড়নচন্ডী সবসময় ছটফট করতেই থাকি আর সবাইয়ের মুখের উপর জবাব দিয়ে আসি প্রতিবাদ করি আমার মুখ তোমার কাচির মতোই চলে সারাক্ষন আমার বাসার সবাই বলে হেহে আমার ব্যাপারেও একটু বলে দিলাম আরকি কিছু মনও কোরো না। বাই দাঁ ওয়ে..দেখেন সম্মধি থুক্কু ছোট বড়ো আমি আপুরা বাঙালি হলেও ভালো করে বাংলা টাইপিং করতে পারিনা স্পেলিং ভুল হলে বুঝে নিও ফিলিস আর কেউ যদি কিসু বলসো চুরি মারবো আমি তারে 😹🔪সবাইয়ের জন্য অনেক ভালুপাশা। বিশেষ করে আমার শাশুড়ি আম্মা ইয়ে না মানে নবনীতা আপুর জন্য১০০০টা বস্তা ভালুবাসা রইলো উম্মাহ 🥰❤️

মিস আশা

শিমুল ফুলের বউ সত্যি অসাধারণ একটা উপন্যাস 🥹 বইটা পড়ার অনেক ইচ্ছা শিমুল রে নিজের কাছে রাখার ও অনেক ইচ্ছা জানি না কি হবে 🥹