লেখিকা প্রোফাইল

সাদিয়া আক্তার রিমি

থ্রিলার, সামাজিক ও রহস্যময় ভিত্তিক গল্প লেখিকা

writer-image

সাদিয়া আক্তার রিমি

✒ Writer ID: GB-A027

পাঠকদের উদ্দেশ্যে

আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আক্তার রিমি, বাংলা সাহিত্যের নিবেদিত অনুরাগী ও লেখিকা। ছোটবেলা থেকেই কবিতা ও গল্প লেখা আমার কাছে আত্মপ্রকাশের এক পথ। ষষ্ঠ শ্রেণিতে ঈদুল ফিতর নিয়ে লেখা একটি ছোট কবিতার মাধ্যমে আমার লেখালেখির যাত্রা শুরু হয়। একাদশ শ্রেণিতে “চমকপ্রদ নিমন্ত্রণপত্র” নামে প্রথম গল্প লিখে আমি গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করি। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি। বর্তমানে “মুক্তকলম” - ওয়েবসাইটে নিয়মিত লিখছি। আমার লক্ষ্য হলো এমন লেখা রচনা করা যা পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে এবং বাংলা সাহিত্যে আমার নিজস্ব স্থান তৈরি করে।"

সম্মাননা স্মারক

সাদিয়া আক্তার রিমি একজন উদীয়মান গল্প লেখিকা
যোগাযোগ মাধ্যম

গল্পের বাহার পরিবারের পক্ষ থেকে প্রিয় লেখিকা সাদিয়া আক্তার রিমি-এর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। থ্রিলার, সামাজিক ও রহস্যময় ভিত্তিক গল্পে তাঁর সৃজনশীলতা, সাবলীল লেখনী ও চরিত্র নির্মাণের দক্ষতা পাঠকদের নিয়ে যায় আবেগ, টানটান উত্তেজনা এবং কৈশোরের অনুভূতিতে ভরা এক জীবন্ত জগতে। গল্পের প্রতিটি বাঁকে পাঠকের কৌতূহল ধরে রাখার পাশাপাশি তাঁর লেখায় ফুটে ওঠে মানবিক অনুভূতি ও জীবনের নানা বাস্তবতা। তাঁর সাহিত্যচর্চা আরও সমৃদ্ধ হোক এবং লেখালেখির এই সুন্দর পথচলা দীর্ঘ ও সাফল্যময় হোক—গল্পের বাহার পরিবারের পক্ষ থেকে রইল সেই আন্তরিক প্রত্যাশা।

প্রকাশিত অণুগল্পসমুহ

বাংলা গল্প লেখিকা সাদিয়া আক্তার রিমি
সম্পূর্ণ নামসাদিয়া আক্তার রিমি
ছদ্মনামমেঘলামায়া
জন্মস্থানকুমিল্লা 🇧🇩
বর্তমান ঠিকানাকুমিল্লা 🇧🇩
পেশাগত জীবনচাকুরিপ্রার্থী
শখের কাজবই পড়া, মুভি দেখা
সর্বশেষ প্রকাশিত গল্প নাদিয়ার স্বপ্নপূরণ
GB-তে প্রকাশিত মোট গল্প

লেখিকা এর উদ্দেশ্যে পাঠকের কথা