সে আমার পূর্ণতা

পর্ব - ৬

🟢

চোধুরি বাড়িতে আজ সাজ-সাজ রব। তাসপিকে আজকে দেখতে আসবে। আশরাফ চৌধুরির বন্ধুর ছেলে। এবার কানাডা থেকে এসেছে , সেখানেই পরিবার সহ সেটেল। তাদের আগে থেকেই তাসপি কে পছন্দ তাই আর দেরি করতে চাইছেন না।

তাই চৌধুরি বাড়ির তিন কর্তা রাজি ; ছেলে পছন্দ , আগে থেকে চেনা জানা ; বিশেষ করে আশরাফ চৌধুরির বন্ধুর ছেলে তাই আর কারোই দ্বিমত নেই। তাসপির ও কাউকে পছন্দ না তাই সেও রাজি।

--------

কিচেনে তিন জা আর আমেনা খালা রান্নায় ব্যস্ত। সকালে আবরার , ইরফান, আর তানভীর বাজার কর এনেছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম তাদের স্পেশাল আইটেম করছে। আর মেঘা বেগম নাশতার দিক সামলাচ্ছেন।

৩ জন বাজার করে এনেছে

পুরো বাড়ি গোছানোর দায়িত্ব পড়েছে ছোটো দুই সদস্যের উপর । ইনায়া গোচ্ছাছে কম বকবক করছে বেশি। আর তিহু তার কথা শুনছে ; মাঝে মধ্যে বকা ও দিচ্ছে এতো বকবক করার জন্য ।

-- কবে যে তাসপি আপুর মতো আমার ও বিয়ে হবে রে তিহু আর ভালো লাগে না পড়াশোনা। বিয়ে ফরয পড়া না হুহ।

হঠাৎ ইনায়ার এই কথা শুনে তিহু আকাশ থেকে পড়লো ; বলে কি এই মেয়ে আবরার ভাই শুনলে আজ আর রক্ষা নেই , গাধী মেয়ে কোথাকার।

-- আবরার ভাই শুনলে তোর বিয়ে করা বের করবে।

-- যা বল গিয়ে তোর আবরার ভাইকে, ভয় পাই নাকি হুহ।

-- আচ্ছা,,, তাই নাকি ? মামনি কে গিয়ে বলি তার মেয়ের বিয়ে করার সখ জেগেছে।

হঠাৎ পুরুষালি গম্ভীর কন্ঠে কেঁপে উঠে ইনায়া। যা আমার লাইফের জীবন শেষ এই হিটলার সব শুনে ফেলেছে ; নিজে মনে মনে কথা গুলো ভেবে , গলা পরিষ্কার করে নিজের সাফাই করতে নামলো সে।

-- আরে ভাইয়া আমি তো মজা করে বলছিলাম । বিশ্বাস না হলে তিহু কে জিজ্ঞেস করেন , কিরে তিহু বল !

-- মজা করে বললেও কথাটা ঠিক বলেছিস। রহিম চাচা ও বউ খুঁজছে তাই আর দেরি করে চাচ্চুর টাকা তোর পেছনে খরচা করে কি লাভ বল ? আর আমি একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য।

তাদের দুজনের কথোপকথন উপভোগ করছে তিহু আর মিটমিটিয়ে হাসছে।

-- যাই কথাটা বলেই আসি সবাইকে আর রহমত চাচাকেও। এই কথা বলেই চট করে সোফা ছেড়ে উঠে যায় সে।

-- নাএএএএএ ...... এই নেন কান ধরছি ভাইয়া, নাক ও ধরলাম তাও কাউকে বইলেন না এ কথা।

দৌড়ে আবরারের সামনে এসে কান ধরে কথাটা বলে ইনায়া। ক্ষাণিক ক্ষণ চুপ থেকে , কিছু একটা ভাবে সে তারপর ইনায়াকে সুধায়,,,,,,

-- এতে আমার কি প্রফিট , বল ? যদি কোনো প্রফিট থাকে আই সয়্যার কাউকে বলবো না।

-- তাহলে আপনাকে আমি তিন কাপ ব্ল্যাক কফি খাওয়াবো , ডান ?

-- নো, আই নিড সামথিং স্পেশাল। সামথিং নিউ ! ....

-- নিউ ? কিন্তু নতুন কি লাগবে আপনার , আপনার তো সব ই নতুন।

-- আই উইল লুক ফোর টাইম।

এই কথা বলেই আর এক মূহুর্ত ও না দাঁড়িয়ে কিচেনে চলে যায় আবরার ; কিচেনে এসে মেঘা বেগম কে দেখে বলে ,,,,,,,

-- কাকিয়া এক কাপ কফি দিবে প্লিজ।

আবরারের ডাকে একবার তার দিকে তাকিয়ে , আবার নিজের কাজে মন দিয়ে বলে ,,,,,,

-- তুই ঘরে যা আমি দিচ্ছি ।

--------

ড্রয়িং রুমে বসে আছে চৌধুরি পরিবার। তখন তাপসি কে ছেলে পক্ষ আংটি পরিয়ে বিয়ের তারিখ ঠিক করে গেছে । সামনের বৃহস্পতিবার হলুদ আর শুক্রবার বিয়ে , তাই হাতে বেশি সময় ও নেই । আজ রবিবার, এতো লোকের কেনাকাটা , বাড়ি সাজানো সব কিছু ই সামলাতে হবে।

Story Cover